Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজেটের ঠিক আগে আগে যেভাবে কর্মীদের আন্দোলনে অচল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), তা এক কথায় নজিরবিহীন। গত ১৩ মে ‘মধ্যরাতের অধ্যাদেশ’ দিয়ে এনবিআর বিলুপ্তের যে প্রজ্ঞাপন হয়েছে সেখান থেকেই সংকটের শুরু। সকালবেলা অধ্যাদেশ সম্পর্কে জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে সর্বস্তরের কর্মকর্তারা। আন্দোলনরত কর্মকর্তারা গত বুধবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ চেয়ে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। অধ্যাদেশে এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। রাজস্ব খাত এখন থেকে ‘রাজস্ব নীতি বিভাগ’ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’- এই দুই ভাগে পরিচালিত হবে। অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের রাজস্ব কর্মকর্তারা কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক…

Read More

অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন। ইশরাক হোসেন বলেন, আজ আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে। তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলো। অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করা না হলে আবারও যমুনা ঘেরাও দেবো। তিনি বলেন, বুধবার বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি জানিয়েছি, সে দাবিতে আমরা অনড় থাকবো। আমরা সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবো। এর মধ্যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা আবারও মাঠে নামবো। আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক…

Read More

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছে তার সমর্থকরা। এরইমধ্যে সে আন্দোলন নতুন মোড় নিয়েছে। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এমন নির্দেশনা দেন। ফেসবুকে ইশরাক হোসেন লিখেন, আন্দোলনকারী ভাইদের বলবো এসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও…

Read More

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অন্তত শেষ পর্যন্ত লড়াই করেছিল লিটন দাসের দল। কিন্তু তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশকে লড়াইয়ে দেখাই যায়নি কোনো পর্যায়ে। ফলে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ শেষ ম্যাচটা হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। সবমিলিয়ে সহযোগী দেশের বিপক্ষে এটি বাংলাদেশের ১১তম হার। অফিসিয়াল ম্যাচের হিসেবে ১০ম ম্যাচে। সিরিজ বিবেচনায় ৩য় সিরিজ হার। সবশেষ এক বছরের মধ্যে দু’বার আইসিসির সহযোগী দেশের কাছে হেরেছে বাংলাদেশ। কাকতালীয়ভাবে, ২০২৪ সালে ২১ মে তারিখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ২০২৫ সালে এসেও ২১ মে তারিখেই আরব আমিরাতের কাছে হারতে হলো সিরিজ। আর সেটাই টাইগার ক্রিকেটে…

Read More

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ পড়াতে বাধা কেটেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশের পর ইশরাকের আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, “নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা এবং শপথ পড়ানো থেকে বিরত থাকা নিয়ে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই।” বুধবার (২১ মে) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ সিনেটর ও এমপি। বুধবার (২১ মে) দেওয়া চিঠিতে তিনটি ইস্যুকে সামনে আনা হয়েছে। সেগুলো হচ্ছে- জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার করা এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভেঙে ফেলা। চিঠিতে বলা হয়, এসব কাজ করতে বিলম্ব বা অস্পষ্টতা কেবল জনসাধারণের অবিশ্বাসকে আরো গভীর করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে। বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আপনার নেতৃত্বকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের দিকে এই অপরিহার্য পদক্ষেপকে সমর্থন করার জন্য আমরা গঠনমূলকভাবে জড়িত হতে প্রস্তুত।…

Read More

সিরিয়া নিয়ে ভয়ংকর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া ‘সম্ভাব্য ধস এবং ব্যাপক গৃহযুদ্ধের’ মুখোমুখি হতে পারে। বুধবার ( ২১ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কো রুবিও সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, আমরা যদি তাদের (অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের) সঙ্গে যোগাযোগ না করি, তবে সফলতার সম্ভাবনা শূন্য। তিনি সতর্ক করে বলেন, আমাদের মূল্যায়নে, অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহের মধ্যে ধসে পড়তে পারে, যা একটি ব্যাপক গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সিনেট ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের…

Read More

কালো টাকা সাদা করার প্রত্যক্ষ ও পরোক্ষ সব সুযোগ অধ্যাদেশের মাধ্যমে চিরতরে বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ২১ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যা দুর্নীতিকে পুরস্কৃত ও সৎ করদাতাদের নিরুৎসাহিত করে। সংস্থাটি দাবি করে, এসব সুবিধা অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতিসহায়ক। টিআইবি অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ঘোষণাকে স্বাগত জানালেও আরও কিছু বিদ্যমান দুর্নীতিসহায়ক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক বিধান অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, গণতান্ত্রিক শিষ্টাচার এবং রাজনৈতিক যৌক্তিকতার দৃষ্টিকোণ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের উচিত অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগ করা। কারণ, এখন এটি স্পষ্ট যে তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন এবং ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে পারেন। এমনকি নির্বাচনেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে তাদের পদত্যাগই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে এবং এতে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে। তিনি আরো বলেন, উপদেষ্টা…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। রাজধানীর ধানমন্ডি থানায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় এ নোটিশ দেওয়া হয়। তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। আব্দুল হান্নান মাসউদের থানায় যাওয়া ও তিনজনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হান্নান মাসউদকে। বুধবার (২১ মে) সকালে তাকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে…

Read More