Author: ডিডিপি ডেস্ক

নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহকের নামে সর্বোচ্চ সিম নিবন্ধনের সংখ্যা ১৫টি থেকে কমিয়ে ১০টি করা হয়েছে। বিটিআরসির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। এ ছাড়া, দেশের আর্থ-সামাজিক বাস্তবতা ও গ্রাহকদের সুবিধা বিবেচনায় সিম নিবন্ধনের সীমা কমানো হয়েছে। এর ফলে, ২৬ লাখ গ্রাহক যারা অতিরিক্ত সিম নিবন্ধন করেছেন, তাদের সিমগুলো বন্ধ করতে হবে। বর্তমানে বাংলাদেশে সিম নিবন্ধনের জন্য প্রত্যেক গ্রাহকের এনআইডি ব্যবহার করা হয় এবং এখন থেকে প্রতি এনআইডি এর বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করা…

Read More

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে দিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ট্রাইব্যুনালে প্রথম বিচার শুরু হলো। ঢাকা মহানগর পুলিশের সে সময়ের কমিশনার হাবিবুর রহমানসহ অভিযোগে আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আট অভিযুক্তরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো.…

Read More

দলের বিপদের সময়ে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। দুই গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টাইন ফরোয়ার্ডের নৈপুণ্যে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ৮৬ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিলেন মেসিরা। আরেকটি হার তখন চোখ রাঙাচ্ছে মায়ামিকে। এমন সময়ে মেসির জাদুতে ঘুরে দাঁড়ানো। ৮৭ মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে ফ্রি কিক পায় মায়ামি। মেসি সেই সুযোগ নষ্ট করেননি। তার দুর্দান্ত ফ্রি কিক ফিলাডেলফিয়ার মানবদেয়াল ফাঁকি দিয়ে জড়ায় জালে। গোলরক্ষক অ্যান্ড্রু ভিনসেন্ট রিকের হাতে বল লেগেছিল বটে। তবে ওই পর্যন্তই। সেই গোলের পর উজ্জীবিত মায়ামি হার এড়ানো গোল পায় যোগ করা পঞ্চম মিনিটে। তেলেসকো সেগোভিয়ার সেই গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে হাভিয়ের মাশ্চেরানোর…

Read More

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। গেল ১৩ মে পর্দা ওঠে ৭৮তম কান আসরের। এবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ ‘আলী’ চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। গত ২২ মে উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় এ সিনেমাটি। এর মধ্যে জানা গেল কান উৎসবে পুরস্কার জিতল সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার জিতেছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটি। রোববার (২৫ মে) উৎসবের সমাপনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। ফেসবুকে পুরস্কারের খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা আদনান আল রাজীবের স্ত্রী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রথমবারের…

Read More

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, এবং সাবেক গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কে করেছেন মামলা? শনিবার (২৪ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি দায়ের করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। আর কারা আছেন অভিযুক্তদের তালিকায়? মামলার আসামিদের মধ্যে আছেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া, জিএম কাদেরের স্ত্রী শেরিফা…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে স্থানীয় সরকার, পল্লী ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছে বিএনপি। শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে দলটির এই দাবির কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদের খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আরও তিন সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢোকেন। রাত সাড়ে আটটা পর তারা বের হয়ে আসেন। সেখানে…

Read More

মিয়ানমার ও বাংলাদেশে চলমান মানবিক সংকটের ফলে রোহিঙ্গাদের মধ্যে ঝুঁকিপূর্ণ নৌযাত্রার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটি জানিয়েছে, শুধুমাত্র মে মাসেই নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই মৃত্যু ২০২৫ সালের মধ্যে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। গত ৯ ও ১০ মে দুইটি পৃথক নৌকাডুবির ঘটনায় ৫১৪ জন রোহিঙ্গা রাখাইন রাজ্য ও বাংলাদেশের কক্সবাজার শরণার্থী শিবির থেকে সমুদ্রপথে রওনা হয়েছিলেন। তাদের মধ্যে মাত্র ৮৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছে ইউএনএইচসিআর। এই পরিস্থিতিকে সংস্থাটি রোহিঙ্গাদের ‘মরিয়া ও বিপর্যস্ত’ অবস্থার প্রতিফলন হিসেবে…

Read More

জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র রুখে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ৮০টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’। এর অংশ হিসেবে শনিবার (২৪ মে) থেকে দেশজুড়ে ৬ দিনব্যাপী অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন হবে। রোববার (২৫ মে) রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্ন বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনও দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। বৃহস্পতিবার আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান…

Read More

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যেই কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত্ব জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে ১৮০ কোটি ২৫ লাখ রুপির একটি বড় ধরনের প্রতিরক্ষাচুক্তি বাতিল করেছে বাংলাদেশ। শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) গত ২১ মে আনুষ্ঠানিকভাবে স্টক এক্সচেঞ্জকে চুক্তি বাতিল হওয়া বিষয়টি অবহিত করেছে। স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো বার্তায় জিআরএসই লিখেছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে।’ বাতিল হওয়া চুক্তিটির আওতায় ভারতীয় নৌবাহিনীর ‘টাগ বোট’ কেনার ক্রয়াদেশ ছিল বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। টাগ বোট হচ্ছে একটি বিশেষ…

Read More

গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার ১০ মাস পেরিয়ে গেলেও অর্থনীতির গতি ফেরেনি। মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রফতানি হ্রাস এবং রাজস্ব ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এমন এক প্রেক্ষাপটে সামনে এসেছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট— যার আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় বাজেট প্রস্তুতির আগে চিহ্নিত করেছে আটটি বড় চ্যালেঞ্জ—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, সামাজিক সুরক্ষা জোরদার, রাজস্ব আয় বাড়ানো, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং এলডিসি উত্তরণে প্রস্তুতি। অর্থ বিভাগ জানিয়েছে, নতুন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে…

Read More