Author: ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

হঠাৎ করেই ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে মাঠে নামার আগে দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র বা এনওসি। তাই বৃহস্পতিবার দুপুরেই এনওসি চেয়ে বিসিবিতে আবেদন জমা দিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, “সাকিব ও মোস্তাফিজ এনওসি চেয়ে আবেদন করেছেন। সাকিব খেলতে চান লাহোর কালান্দার্সের হয়ে, আর মোস্তাফিজ ফিরতে চান দিল্লি ক্যাপিটালসে। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে তাদের এনওসি দেওয়া হবে কিনা।” >> আইপিএলের মাঠে ফের বোমা হামলার হুমকি দুই বছর পর আইপিএলে ফিরছেন কাটার মাস্টার মোস্তাফিজ। বুধবার দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক…

Read More

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি সময় স্থগিত ছিল আইপিএল। দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় শনিবার (১৭ মে) থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসরের বাকি অংশ। এর জন্য নতুন করে সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে যুদ্ধের বিরতি দিলেও এখনও খেলার মাঠে হামলার ভয় ছড়াচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, গত কয়েক দিনের মধ্যে তৃতীয়বারের মতো জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যেখানে আইপিএলের পরিবর্তিত সূচির তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। যা চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের। যদিও প্রতিটি হুমকিই পরে ভুয়া বলে প্রমাণিত হয়েছে, তবুও কোনও ঝুঁকি না নিয়ে প্রশাসন সক্রিয় অবস্থান নিয়েছে। গত ৮ এবং…

Read More

ঢাকা : রাজধানীর বিভিন্ন সড়কে কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিক্ষোভকারীরা। তিন দফা দাবিতে বুধবার (১৪ মে) থেকে টানা আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও (১৫ মে) আন্দোলনকারীরা কাকরাইল মোড়ে অবস্থান করছেন। এতে করে এ মোড় সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজট দেখা গেছে। অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতেও দুদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবারও (১৫ মে) তারা সড়কে আছেন। ফলে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুইপাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর দুই জায়গায় এমন অবস্থান কর্মসূচির কারণে নগরের ট্রাফিক ব্যবস্থায়…

Read More

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে সামরিক হামলা চালানো হয়েছে, তা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ। বুধবার (১৪ মে) সীমান্তের পাশে পাশরুর সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তোমরা একাত্তরের বদলা নিয়েছো… এখন পুরো জাতি তোমাদের পাশে আছে।’ খবর দ্য ডন ও জিও নিউজ। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে পাল্টা হামলা চালায়। শাহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমানঘাঁটি ও যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়। পাকিস্তান দাবি করছে, তারা একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শেহবাজ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আবার হামলা করলে ভারত সবকিছু…

Read More

ঢাকা : রাজধানীর শাহবাগ মোড় আবার অবরুদ্ধ—ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে। এবার গুরুত্বপূর্ণ এই সড়কে অবস্থান নিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। তাদের দাবি, নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করতে হবে। বুধবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এর ফলে এই মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টার এই অবরোধ আশপাশের সড়কগুলোতেও ব্যাপক যানজট সৃষ্টি করেছে। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু…

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি আসর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি নিলাম থেকে দল খুঁজে পাননি। তবে এবার ভারত-পাকিস্তান দ্বন্দের কারণে মাঝ পথে স্থগিত হওয়া আইপিএলে তিনি দল পেয়েছেন। সামাজিক মাধ্যমে আইপিএল ফ্রেঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিচ্ছে তারা। এর আগেও দলটির হয়ে খেলে এসেছেন মোস্তাফিজ। এদিকে আইপিএল-এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মোস্তাফিজকে দলে ভেড়াতে ৬ কোটি রুপি খরচ করছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাকি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেজার ম্যাকগার্কও ভারত ছাড়েন। বাকি মৌসুমের…

Read More

ঢাকা : তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের লংমার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পাড় হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তাদের ছত্রভঙ্গ করেন। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা আহত হয়েছেন। এর ঘটনার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে রাস্তায় বসে পড়েছেন। সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা অভিমুখে রওয়ানা হন। পদযাত্রা প্রথমে গুলিস্তানের মাজার গেটে বাধার সম্মুখীন হয়। পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা…

Read More

যুদ্ধবিরতির পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসছে। উত্তেজনা আরো না বাড়ানোর জন্য উভয় দেশই নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগও রাখছে। এর মধ্যেই কূটনৈতিক সংঘাতে জাড়িয়েছে ভারত ও পাকিস্তান। গুপ্তচরবৃত্তির অভিযোগে উভয় দেশই একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে। খবর দ্য ডনের। সংবাদমাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই দুই দেশ গুপ্তচরবৃত্তির অভিযোগে একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে। আর এই পদক্ষেপ উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। মূলত কর্মকর্তা বহিষ্কারের এই পাল্টাপাল্টি পদক্ষেপের শুরু হয় ভারতের পক্ষ থেকে। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে “কূটনৈতিক মর্যাদার…

Read More

বাংলাদেশ আগামী জুন মাসে মোট ৩ দশমিক ৫ বিলিয়ন (সাড়ে তিন বিলিয়ন) মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পেতে যাচ্ছে। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাওয়া যাবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে আসবে আরও ২ দশমিক ২ বিলিয়ন ডলার। বুধবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গভর্নর দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বুধবার (১৪ মে) সকালে বলেন, “ঢাবি শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।” ঘটনার সূত্রপাত…

Read More