Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার (৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের কাছে তলবি চিঠি পাঠানো হয়েছে। বুধবার (০৭ মে) এ তথ্য জানা গেছে। এর আগে ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাদের ৮ মে কমিশনের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়। দুদক জানিয়েছে, শেখ হাসিনার কাছে পাঠানো তলবি চিঠি ঢাকার ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকার বাসভবন ও নিজ নিজ এলাকার স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। তলব করা…

Read More

ঢাকা : আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই অধ্যাদেশে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে আগের আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এই ৯টি ধারা ছিল কুখ্যাত ধারা, এসব ধারাতেই ৯৫ শতাংশ মামলা হয়েছিল। মামলাগুলোও এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মঙ্গলবার (৬ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া…

Read More

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার হামলার ঘটনায় পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। সর্বশেষ খবর হলো- পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে চালানো এ হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পরে পাকিস্তান ভারতের কাশ্মীরে হামলা চালায়। এতে তিনজন নিহত হয়েছে। ১৯৪৭ সালে বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। এ সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের। ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলেছে। ১৯৯৯ সালের কারগিল সংঘাতের পর প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। এরপর…

Read More

পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে ইউরোপগামী অনেক ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করেছে এয়ারলাইন্স গুলো। মঙ্গলবার (০৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি ওই প্রতিবেদনে বলছে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিমান হামলা চালানোর পর ইসলামাবাদ জানায়, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়ছে আন্তর্জাতিক আকাশপথেও। তাইওয়ানের ইভা এয়ার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারত ও পাকিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে চলার জন্য নতুন করে রুট নির্ধারণ করছে ইউরোপগামী ও ইউরোপ ফেরত ফ্লাইটগুলো। বিমান সংস্থাটি আরও জানায়, ভিয়েনা থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটকে আবার সেখানে ফিরিয়ে…

Read More

ঢাকা : ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াংকা। মঙ্গলবার (৬ মে) বিকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এ অভিযোগ করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেন শামীম হাসান। অভিনেত্রী প্রিয়াংকার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন। প্রিয়াংকার কথায়, ‘অভিনেতা শামীম হাসান সরকার একটি সিন চলাকালিন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটান গাঁজা খেয়ে আবার সিন…

Read More

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার জবাবে মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এতে আট জন নিহত ও কমপক্ষে ৩৫ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ঠিক কোন কৌশলে এই নাম বেছে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন নিউইয়র্কভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার। যিনি মিডল ইস্ট আইয়ের সাংবাদিক এবং জম্মু ও কাশ্মীর নিয়ে গবেষণা করছেন। তার মতে, পাকিস্তানের চালানো অভিযানে সিঁদুর নামকরণ চরমপন্থি হিন্দু চিন্তার প্রতিফলন। সিঁদুর মাধ্যমে যেমন একজন নারীকে বিবাহ করা হয়, তেমনি পাকিস্তানসহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা…

Read More

ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ শহরে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৯ জন। হতাহতরা সবাই ভারতীয়। খবর এএফপি’র। বুধবার (০৭ মে) একজন স্থানীয় ভারতীয় সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। পুঞ্চের স্থানীয় রাজস্ব কর্মকর্তা আজহার মজিদ শহরের হাসপাতাল থেকে এএফপিকে বলেছেন, ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলিতে ২৯ জন আহত এবং আটজন নিহত হয়েছেন। এর আগে, পাকিস্তান ভূখণ্ডের ছয়টি অঞ্চলে বুধবার (০৭ মে) রাত ১টার দিকে ভারতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন পাকিস্তানি আহত হন। এ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের…

Read More

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। বুধবার (০৭ মে) সকালে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ‘বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। ভারতের হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় এই ২৬ জন নিহত হয়েছেন।’ এই সামরিক মুখপাত্র বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সী দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। সূত্র: ডন ডেইলি ঢাকা প্রেস/…

Read More

ঢাকা : আগে মিরপুর থেকে মতিঝিলে যেতে সময় লাগতো কমপক্ষে দেড় থেকে দুই ঘণ্টা। এর উপর বাসে বসে থাকার যন্ত্রণা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তো আছেই। বর্তমানে আধা ঘন্টারও কম সময়ে নেমে এসেছে এ দুরত্ব। এটি সম্ভব হয়েছে মেট্রোরেলের কল্যাণে। ঢাকার গণপরিবহনের আস্থার নাম হয়ে উঠছে মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিলের পথজুড়ে যানজটের আঁধার পেরিয়ে আলোর পথ নিয়ে ছুটে চলেছে মেট্রোরেল। মেট্রোরেলের পরিধি যেমন বাড়ছে, তেমনি সমান তালে বাড়ছে যাত্রীদের প্রত্যাশাও। ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে এবার যাত্রীসেবার পাশাপাশি বাণিজ্যিক ব্যবহারের সুযোগও থাকছে। ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বিশাল ফ্লোর ভাড়া দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য পথ খুলতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি…

Read More

চট্টগ্রাম : সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পুলিশের কাজে বাধাসহ আরও চারটি মামলায় গ্রেফতার দেখিয়েছেন (শ্যোন অ্যারেস্ট) আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৬ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চ্যুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, কোতোয়ালী থানার পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ চার মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আদালতে শুনানি হয় ও আসামি চিন্ময় কৃষ্ণ দাস কারাগার থেকে ভার্চ্যুয়ালে শুনানিতে যুক্ত ছিলেন। শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এ বিষয়ে জানতে চিন্ময়ের আইনজীবী…

Read More