Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (০৬ মে) সকালে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১০টা ১৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি মিডিয়া জানিয়েছে, বিশেষ ফ্লাইটটি ছিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপহার দেয়া একটি রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার (০৫ মে) রাতে এটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূকে স্বাগত জানান। খালেদা জিয়ার সঙ্গে…

Read More

ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মিলেছে। এরই মধ্যে কমিশনের অনুমোদন মেলায় মামলা করতে যাচ্ছে দুদকের কর্মকর্তা উপ-পরিচালক সাইদুজ্জামান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি একযুগের বেশি সময় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম করে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আসে দুদকে। গত ২৮ এপ্রিল পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি…

Read More

ঢাকা : চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার ৪ মাস পরে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে লন্ডনে মাকে বিদায় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুত্র তারেক রহমান। বিএনপি চেয়ারপার্সনকে বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (০৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে দলটি। খালেদা জিয়ার সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন। এদিকে, বিমানবন্দরে চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিমানবন্দর সড়কে কোনো বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা অবস্থান নেবেন। বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে…

Read More

ঢাকা : প্রকাশ্য জনসভায় নারীর প্রতি অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী এবং তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সোমবার (০৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নারী সংস্কার কমিশনকে সামনে রেখে, পাবলিক স্পেসে ‘বেশ্যা’ বলার অধিকার কারও নেই, এই মর্মে সোমবার (০৫ মে) দুপুরে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। লিগ্যাল নোটিশ পাঠানো এনসিপির তিন নেত্রী হলেন সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। তারা তিনজনই এনসিপির সদস্য। আর তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব হলেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। বিবৃতিতে বলা হয়েছে, ‘নারীদের…

Read More

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন চেয়ে আগে থেকে আন্দোলন করে আসছিলেন। তবে এখন তারা বলছেন, শুরুতে অন্তত ১১তম গ্রেডে বেতন দিতে হবে। এ ছাড়া চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। এ তিন দাবি আদায় না হওয়ায় সোমবার (৫ মে) থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন। প্রাথমিকভাবে এক ঘণ্টা কর্মবিরতি চলবে ১৫ মে পর্যন্ত। ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। ২৬ মে থেকে…

Read More

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখিয়েছেন (শ্যোন অ্যারেস্ট) আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (০৫ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চ্যুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এ বিষয়ে জানতে চিন্ময়ের আইনজীবী শুভাশীষ শর্মাকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি।…

Read More

ঢাকা : গণ আকারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি এবং এটি ভয়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, ‘বর্তমানে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা–সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলছে। এটা কীভাবে সম্ভব?’ রোববার (০৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেন, ‘শেখ হাসিনার শাসনামল এত জনধিক্কৃত হয়েছিল, তার অন্যতম কারণ ছিল গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন এবং আরও অনেক আইনের শিকার হয়েছি। তবে…

Read More

ঢাকা : যারা আয়কর রিটার্ন জমা দেন না কিংবা নানাভাবে কর ফাঁকি দেন বা কর অব্যাহতি নেন- তাদের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।তাদের কাছ থেকে কর আদায় করতে এখন থেকে কর কর্মকর্তাদের লক্ষ্যমাত্রা (টার্গেট) দেওয়া হবে। রোববার (০৪ মে) সকালে রাজধানীতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বনানীতে একটি হোটেলে আসন্ন বাজেটে রাজস্ব খাত ও ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।এটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফআইসিসিআই, সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের…

Read More

ঢাকা : তদবির বাণিজ্যের অভিযোগে দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিবি) সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (০৪ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া দলটির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যেরও অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে…

Read More

ঢাকা : বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান পুনরায় চালু করতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রোববার (০৪ মে) ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আলহামৌদি। বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশেষ দূত সিদ্দিকীর ইউএই সরকারের সাথে সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। এর মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ে মন্ত্রী পর্যায়ের বেশ কয়েকটি সফরও অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রদূত আলহামৌদি বিশেষ দূতকে জানান, ইউএই দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে। এ ছাড়া ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য গোষ্ঠীভিত্তিক…

Read More