Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : যমুনার আশপাশের এলাকায় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। শনিবার (১০ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড)…

Read More

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব ইমো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে বিভিন্ন যানবাহনের অন্তত ৩০ যাত্রী নিহত হয়েছেন। মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে। হামলাকারীরা ২০টির বেশি যানবাহন ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়; এ হামলাকারীরা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইন্ডিজেনাস পিপল অব বিআফরার (আইপিওবি) সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, শুক্রবার এক্সে জানিয়েছে অ্যামনেস্টি। ইমো পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে বৃহস্পতিবার (০৮ মে) ভোরের আগে এই হামলার কথা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের হাতে এক হামলাকারী মারা পড়েছে, শুক্রবার (০৯ মে) বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এমনটিই বলেছেন। গ্রিনিচ মান সময় আনুমানিক ৪টার দিকে তিনটি দলে ভাগ হয়ে হামলাকারীরা মহাসড়কে ব্যারিকেড…

Read More

জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। এমন পরিস্থিতিতে উভয় দেশকে চলমান সংঘাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ধনী দেশগুলোর জোট জি-৭। শনিবার (১০ মে) সকালে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাকিস্তানি গণমাধ্যম ডনে প্রকশিত এ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘গঠনমূলক আলোচনার’ জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, রুবিও ‘উভয় পক্ষকে উত্তেজনা…

Read More

Dhaka, 09 May 2025 : Protesters, led by the National Citizen Party (NCP), have blocked the Shahbagh intersection demanding a ban on the Awami League (AL). A huge number of protesters came to Shahbagh at 4:45 pm today after the rally in front of the Jamuna. Apart from NCP, supporters of Hefazat-e-Islam Bangladesh, Bangladesh Islami Chhatra Shibir, Jatiya Ganotantrik Party, UP Bangladesh, July Oikya, Students Against Discrimination (SAD), July Mancha, Inqilab Mancha and other political organizations have joined the protest. Earlier in the day, a mass rally began at around 2:30 pm near the chief adviser’s residence Jamuna, demanding a…

Read More

ভারতের মেঘালয় সরকার পূর্ব খাসি হিলস জেলায় দুই মাসের নাইট কারফিউ জারি করেছে। প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে এ কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার (০৮ মে) থেকে কারফিউ কার্যকর হয়েছে এবং প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত তা বলবৎ থাকবে। ভরতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ধারা ১৬৩ অনুযায়ী এ কারফিউ জারি করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইন থেকে ১ কিমি পর্যন্ত এলাকাজুড়ে এ বিধিনিষেধ কার্যকর থাকবে। পূর্ব খাসি হিলস জেলা শাসক আর.এম. কুরবাহ, আইএএস স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো- অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান ও বেআইনি জমায়েত রোধ করা। নিষিদ্ধ…

Read More

ভারতীয় ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইসরায়েলিদের তৈরি এসব হারোপ ড্রোন বিভিন্ন জায়গায় ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আত্তা তারার শুক্রবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। ৭৭টি ড্রোনের মধ্যে ২৯টি ড্রোন মঙ্গলবার (০৬ মে) থেকে বৃহস্পতিবার (০৮ মে) সন্ধ্যা পর্যন্ত এবং বাকি ৪৮টি ড্রোন শুক্রবার সারাদিন পর্যন্ত ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার (০৬ মে) মধ্যরাতে হঠাৎ আজাদ কাশ্মির ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তান সঙ্গে সঙ্গে যুদ্ধবিমান দিয়ে ভারতের হামলা প্রতিহতের চেষ্টা চালায়। এ সময় পাকিস্তানের হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার (০৮ মে) ভারতের সংবাদমাধ্যমে দাবি…

Read More

ঢাকা : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৯ মে) দুপুরে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা করেন তিনি। সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘১০০টা ফেরাউন একসঙ্গে করলেও একটা হাসিনা পাওয়া যাবে না। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয়? আমরা শুনতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তিনি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’ ‘আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক দল নয়’ মন্তব্য করে হাসনাত আরো বলেছেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে এ দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল।…

Read More

সারা দেশে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শুক্রবার (৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদুথেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (০৯ মে) দুপুরে ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (০৯ মে) সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। পূর্বাভাসে আরও…

Read More

ঢাকা : আওয়ামী লীগের আমলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ফের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এরইমধ্যে শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (০৯ মে) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি বিবৃতি দেয়া হয়। যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের অবস্থান জানিয়ে বলা হয়েছে, ‘সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা…

Read More

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে এবারের আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শুক্রবার (০৯ মে) বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে খবরটি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (০৮ মে) ভারতের জম্মুসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মিসাইল হামলা চালায় পাকিস্তান। এয়ার রেইড সতর্কতার অংশ হিসেবে এরপর ধর্মশালায় স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয় এবং পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয়। ধর্মশালা স্টেডিয়াম পাঠানকোট থেকে ১০০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত, যেখানে মিসাইল হামলার কারণে এয়ার রেইড সতর্কতা জানানো হয়। এরপর বিসিসিআই আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান…

Read More