Author: ডিডিপি ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হামলা-পাল্টা হামলায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত-পাকিস্তান সংঘাতকে তারা ‘নিজেদের বিষয়’ মনে করছে না। ভ্যান্স বলেন, ওয়াশিংটন চায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। তবে তিনি স্পষ্ট করে দেন, ‘মূলত এটা আমাদের কোনো বিষয় নয়।’ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যা করতে পারি তা হলো— উভয়পক্ষকে শান্ত থাকার জন্য কিছুটা উৎসাহিত করা। তবে আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’ আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানো উচিত নয়—এমন অবস্থান আগেই জানিয়েছিলেন ভ্যান্স। তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা সরাসরি…

Read More

নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (০৯ মে) সকালে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) মো. মঈনউদ্দিন কাদিরের আদালত এই নির্দেশ দেন। এর আগে, বৃহস্পতিবার (০৮ মে) রাত সাড়ে ১১টার দিকে আইভীর বাড়ির সামনে যায় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী বাড়ির চারপাশে ঘিরে রাখে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার (০৯ মে) সকাল পৌনে ৬টার দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে যাওয়ার সময় তাঁকে…

Read More

ঢাকা : সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চতুর্থ দফায় আরো ৬০ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৪ মে থেকে তা আগের মতোই সারাদেশের জন্য প্রযোজ্য হবে বলে বৃহস্পতিবার (০৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাঠে থাকা সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রথমবার ১৭ সেপ্টেম্বর দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে সারাদেশে মোতায়েন ছিল সেনাবাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর কারফিউ তোলা হলেও বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনা সদস্যদের মাঠ পর্যায়ে রেখে দেওয়া হয়। পরে যৌথবাহিনী অভিযানেও নামে। প্রথমে সেনাসদস্যদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলেও…

Read More

সাভারে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুস সাত্তার (৫৬) নামের এক ব্যক্তি কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত মেয়ে (২৩) নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আটক মেয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ। সাভার পৌর এলাকার মজিদপুরের কাঠালবাগান মহল্লায় বৃহস্পতিবার (০৮ মে) ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, ভোররাতের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন অভিযুক্ত মেয়ে। ফোন করে তিনি তাঁর বাবাকে কুপিয়ে হত্যার…

Read More

একটু ‘বোকাসোকা‘ ধরনের প্রাণী গাধা। পিঠে ভর বহন করে ছুটে চলে, আর যেন চিন্তা নেই কিছু নিয়ে। হাবভাবেও অবশ্য তাই–ই মনে হয়। গাধার সরলতা এমন; কখনো কখনো কাউকে বোকা বোঝাতেও ডাকা হয় গাধা নামে। মানুষের জন্য অনেক করতে থাকা গাধার কাজের স্বীকৃতি দিতে প্রতি বছর ৮ মে পালন করা হয় বিশ্ব গাধা দিবস। আজ বিশ্ব গাধা দিবস। ২০১৮ সাল থেকে চালু হয়েছে এ দিবস। নানা দেশেই পালন করা হয় দিবসটি। ডেইজ অব দ্য ইয়ার লিখেছে, বহু বছর ধরে মানুষের জন্য সেবা দিয়ে আসা এক প্রাণী হলো গাধা। বিশেষ করে ভার বহনে গাধা হয়ে আছে আস্থার প্রতীক। বৈরি আবহাওয়া কিংবা কঠিন…

Read More

ঢাকা : জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। এদিকে, তার বিরুদ্ধে জুলাই আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলা আছে বলে তথ্য আছে। যখন জুলাই গণহত্যার বিচার চলছে দেশে, ঠিক তখন এরকম একটি হত্যা মামলার আসামি হয়েও কীভাবে বিমানবন্দরের ইমিগ্রেশন পার করতে সক্ষম হলেন তিনি, তা নিয়ে ইতোমধ্যে উঠে গেছে প্রশ্ন। অবশ্য, এরই মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তারা বলছে, মূলত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন আবদুল হামিদ। দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় যেতে দেওয়া হয়েছে তাকে।…

Read More

ঢাকা : আজ পঁচিশে বৈশাখ, বাংলা সাহিত্যের অনন্যপ্রতিভা, বাঙালির আত্মিক মুক্তি ও স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের (১৮৬১ সাল) এ দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। রবীঠাকুরের বাবা মহর্ষি দেবনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সবাই ছিলেন ভিন্ন এক উচ্চতার মানুষ। বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। বিশ্ব দরবারে চিনিয়েছেন বাংলা ভাষাকে। ছিনিয়ে এনেছেন সাহিত্যের নোবেল। বাংলা ভাষার সর্বকালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। তিনি পৃথিবীর একমাত্র গীতিকবি- যার রচিত ভিন্ন দুটি সংগীত ভিন্ন দুটি দেশের জাতীয়…

Read More

ঢাকা : ভারত ও পা‌কিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (০৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আইজিপি বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে। এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেইলি…

Read More

ঢাকা : পাল্টাপাল্টি হামলা ও সংঘাতের মধ্যে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বুধবার (০৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। অন্যদিকে দুই দেশের মধ্যে চলমান এই সংঘাতময় প‌রি‌স্থি‌তিতে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। প‌রি‌স্থি‌তি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ মনে করে কূটনৈতিক দিক থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। তিনি জানান, ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসন করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থানে ফিরে আসবে বলে তারা মনে করেন। খলিলুর রহমান বলেন, ভারত-পাকিস্তানের এই সংঘাতে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে…

Read More

ঢাকা : সরকারি চাকরি ফিরে পাচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব প্রক্রিয়া শেষে দু-একদিনের মধ্যে আদেশ জারি করবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে ২০১৩ সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগ না দেওয়ায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন। তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন। এখন সব প্রক্রিয়া শেষে দু-একদিনের মধ্যে আদেশ জারি করা হবে। মন্ত্রণালয় সূত্রে…

Read More