Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : আরও দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। এর মধ্যে এক মামলায় ১২ জন ও অন্য মামলায় ১৭ জন আসামি। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একইসঙ্গে আসামিদের গ্রেফতার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে দুদকের করা ছয় মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো।…

Read More

৩১ দফাকে দেশের মুক্তির সনদ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র মেরামতের এ রূপরেখা বাস্তবায়নে প্রবাসী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির আদর্শে বিশ্বাস রাখে। এ আদর্শ রক্ষা করতে বহু নেতা-কর্মী জীবন দিয়েছে, নিখোঁজ হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। গত ১৩ এপ্রিল রাতে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। এতে মালদ্বীপসহ বিভিন্ন দেশের প্রবাসী বিএনপি নেতারা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান আলোচক ছিলেন ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিশেষ আলোচক হিসেবে যুক্ত ছিলেন ইসমাঈল জাবিউল্লা ও ড. মাহাদী আমিন। তারেক…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী, আগামী মে মাসের মাঝামাঝি গঠিত হবে নির্বাচন কমিশন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ভোটার তালিকা প্রস্তুতের কাজ শুরু করবে কমিশন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে। কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে—সে বিষয়ে রোডম্যাপে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। এ কারণেই প্রশাসন আন্তরিকভাবে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। রোডম্যাপে জানানো হয়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে অংশীজনদের…

Read More

ঢাকা : আজ পহেলা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। বাঙালির প্রাণের পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের মূল বৈশিষ্ট্য হলো- পৃথিবীর অন্যান্য বর্ষপঞ্জি যেখানে কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পৃক্ত। বাংলা নববর্ষ সেদিক থেকে সম্পূর্ণ আলাদা। কৃষিকাজ ও খাজনা সংগ্রহের নিমিত্তে এর প্রচলন এবং দিনে দিনে তা হয়ে ওঠে সর্বজনীন সাংস্কৃতিক উৎসব। তাই পুরোনোকে পেছনে ফেলে এসেছে নতুন দিন। সেই নতুনকে লোকাচার, অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল আলোয় বরণ করে নেবে বাঙালি। বাংলা নতুন বছরের প্রথম দিনের সকালে রাজধানীর রাস্তাগুলোতে ঘুরতে নামা মানুষে ভরে গেছে। তাদের পরনে রঙিন পোশাক। সবার চোখে-মুখে আনন্দ-উচ্ছ্বাসের ছাপ। তাদের কেউ কেউ গানের তালে মেতে ওঠেন। পার্কে পার্কে চলছে ‘বৈশাখী…

Read More

হিমালয় ঘেঁষা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। এ অঞ্চলের বিভিন্ন বিষয়ে ‘‘খারাপ আচরণ’’ করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন কয়েক জন কর্মকর্তার বিরুদ্ধে এ ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়া হয়েছে। তিব্বতে বিদেশিদের প্রবেশ অধিকারের নীতিমালা নিয়ে কাজ করা চীনা কর্মকর্তাদের ওপর ওয়াশিংটন দু’সপ্তাহ আগে অতিরিক্ত ভিসা বিধিনিষেধ আরোপ করে। এরপর সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে বেইজিং এ ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মার্কিন কূটনীতিক, সাংবাদিক ও অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তিব্বত ও অন্যান্য তিব্বতীয় অঞ্চলে প্রবেশে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছে। একই সঙ্গে মার্কিন কূটনীতিক ও অন্যদের জন্য ওই অঞ্চলে…

Read More

ঢাকা : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কল্যাণে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। রোববার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল, নিট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। দেশের রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আশা করছি- আইএমএফের শর্ত জুনের মধ্যে পূরণ করতে সক্ষম হব। দাতা সংস্থা আইএমএফের ঋণ প্রাপ্তির শর্ত পূরণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, আইএমএফের শর্ত অনুযায়ী জুনে নিট…

Read More

ঢাকা : বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এর আগে, শনিবার (১২ এপ্রিল) ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’…

Read More

ঢাকা : পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক, আজবিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।…

Read More

ঢাকা : বাংলাদেশে বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে। যার প্রতীক হিসেবে ঢাকায় ‘সম্প্রীতি ভবন’ নামের এক নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনে এ সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন। পরে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা একটি টেকসই সমাজ গড়তে পারি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ ভবন শুধু একটি কাঠামো নয়, বরং এটি হয়ে উঠবে একটি অনুপ্রেরণামূলক স্থান, যেখানে ভবিষ্যৎ…

Read More

ঢাকা : বছর ঘুরে আবার হাজির হচ্ছে পহেলা বৈশাখ। সোমবার (১৪ এপ্রিল) সূর্যদয়ের সঙ্গে সঙ্গে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। বাংলা নববর্ষের প্রথম দিন। বাঙালির মেতে উঠবে প্রাণের টানে ও ঐতিহ্যের ধারাবাহিকতায় নববর্ষের উৎসবে; গানে, কবিতায়, চিত্রকলায়, আচারে, প্রথায় দেশব্যাপী নতুন বছরকে বরণ করে নেবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে রাজধানীতে ট্রাফিক মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনার কথা বলা হয়েছে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা হাতে…

Read More