Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার (১২ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার অংশ নেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং এ খবর জানিয়েছে। প্রেস উইং জানায়, বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান…

Read More

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হওয়ায় লোডশেডিং বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে ৮ এপ্রিল আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে। বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশ (পিজিসিবি) ও বিদ্যুৎ উন্নয়নের বোর্ড (পিডিবি) একটি সূত্র জানিয়েছে, আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে রোববার থেকে লোডশেডিং আরও বাড়তে পারে। তবে ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস…

Read More

ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ঘোষিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শেষ হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার কিছুক্ষণ পরে এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টার দিকে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন। এর আগে সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। কর্মসূচিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ প্রায়…

Read More

ঢাকা : ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এই কর্মসূচিতে বিএনপি-জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দল ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় গণজামায়াতে শুরু কথা থাকলেও সকাল থেকেই আসছে ছোট-বড় মিছিল। হাতে বাংলাদেশ-ফিলিস্তিনের পতাকা ও স্লোগান সংবলিত প্ল্যা-কার্ড। দেশের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। এরই মধ্যে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের সব এলাকা। গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকায় ‘মার্চ ফর গাজা কর্মসূচি’র আয়োজন। বেলা ১১টার দিকে বায়তুল মোকাররম ও…

Read More

ঢাকা : চারুকলার আগুনে দুই প্রতিকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা চারুকলায় আগুন দিয়ে প্রতিকৃতি পুড়িয়েছে। তিনি জানান, যেই এই ঘটনার পেছনে আছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শনিবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা লেখেন মোস্তফা সরয়ার ফারুকী। পোস্টের শেষে ফারুকী লিখেছেন, জুলাই চলমান। পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, ‘হাসিনার দোসররা শুক্রবার ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায়…

Read More

গত মাসেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। গত ২৫ এপ্রিল শিলংয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করেন ইংলিশ প্রিমিয়ার লিগের এ তারকা। তার পথ অনুসরণ করে এবার লাল সবুজ জার্সিতে খেলতে চান আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার জাতীয় দলের এ ফুটবলার ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যোগাযোগ করেছেন। লাল-সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ চেয়ে শুক্রবার (১১ এপ্রিল) বাফুফেকে জানিয়ে দিয়েছেন এ মিডফিল্ডার। বাফুফে সম্মতি দেয়ায় সামিতের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে। এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেছেন, সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন…

Read More

ঢাকা : বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই ষড়যন্ত্র বাস্তবায়নে সরাসরি সক্রিয় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’। সংস্থাটির প্রত্যক্ষ সম্পৃক্ততায় সক্রিয় হয়ে উঠেছে জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীরা। দেশবিরোধী এই প্রকল্প সফল করতে তিন ধাপে বাস্তবায়নের ছক কষা হয়েছে। প্রথম ধাপে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে কথিত ভ্রাতৃঘাতী সংঘাত সৃষ্টি করে পার্বত্য এলাকায় সন্ত্রাস ছড়ানো। এ সংঘাতে পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙালিদেরও জড়ানোর চেষ্টা চলছে। পরবর্তী ধাপে, অস্থিরতা চরমে পৌঁছালে আন্তর্জাতিক অঙ্গনে ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘ মিশনের দাবি তুলে ধরা হবে। আন্তর্জাতিক ক্যাম্পেইনে বাংলাদেশের পার্বত্য এলাকায় অস্থিরতার চিত্র ফুলিয়ে ফাঁপিয়ে বড়…

Read More

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন তিনি। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। সাফল্যে চূড়ায় উঠে গত বছর ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন এ দক্ষিণী অভিনেত্রী। বিরতি কাটিয়ে আবারও বলিউডে ফিরতে চলেছেন এ সুন্দরী। বলিউড অভিনেতা ও প্রযোজক রাজকুমার রাওয়ের সঙ্গে পারিবারিক বিনোদনধর্মী একটি ছবিতে কাজ করতে চলেছেন কীর্তি সুরেশ। তবে এখনো ছবির গল্প সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম ফিল্ম ফেয়ার সূত্রে জানা যায়, কীর্তি সম্প্রতি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শক ও নির্মাতাদের নজর কাড়ছেন। বেশ কিছুদিন…

Read More

ঢাকা : নববর্ষের শোভাযাত্রাকে কেন্দ্র করে তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে—এমনটাই জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে চারুকলা কর্তৃপক্ষ। শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আগুন লাগার ঘটনার পর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলা নববর্ষ ১৪৩২ ও পয়লা বৈশাখ উদ্‌যাপনের অংশ হিসেবে চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একাধিক প্রতীকী মোটিফ তৈরি করেন। এর মধ্যে অন্যতম ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নামের এক প্রতীকী দানবীয় মুখাবয়ব, যা রাখা…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কনীতি নিয়ে নিজের অবস্থান পরিবর্তনের পর এবার ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) তাদের অবস্থান পরিবর্তন করেছে।  বৃহস্পতিবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইইউ। এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেন, আমাদের সদস্য দেশগুলোর দৃঢ় সমর্থনের ভিত্তিতে ইইউ যে পাল্টা শুল্ক পদক্ষেপের প্রস্তুতি নিয়েছিল, তা আমরা এখন ৯০ দিনের জন্য স্থগিত রাখছি। আলোচনার জন্য আমরা এই সময়টুকু দিচ্ছি। তিনি জানান, যদি আলোচনার ফল সন্তোষজনক না হয়, তবে আমাদের পাল্টা পদক্ষেপ কার্যকর করা হবে। বিশ্লেষকরা বলছেন, ইইউয়ের এই সিদ্ধান্ত কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোর একটি…

Read More