Author: ক্রীড়া ডেস্ক

নিখুঁত পরিকল্পনা, দুর্দান্ত ব্যাটিং, আর বিধ্বংসী বোলিং—সব মিলিয়ে একরাশ আত্মবিশ্বাস নিয়ে আইসিসি নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে গড়ল নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের কীর্তি (রানের ব্যবধানে)। আগের সর্বোচ্চ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের জয়। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁইল টাইগ্রেসরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একটু ধীর হলেও, ধাপে ধাপে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ওপেনার ইশমা তানজিম (৮) দ্রুত ফিরে গেলেও ফারজানা হক (৫৩) ও শারমিন আখতার (৯৪*) গড়েন মূল্যবান জুটি। এরপর ঝড় তোলেন অধিনায়ক নিগার সুলতানা—মাত্র ৮০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস, ১৫টি…

Read More

ঢাকা : সুপারস্টার শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) এবার আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনা শুরু করল। এই ফিল্ম প্রডাকশন হাউজটি সিনেমা নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা (এসকে ফিল্মস ইউএসএ) এবং গলফে (এসকে ফিল্মস ইউএই) সিনেমা পরিবেশনা করবে। নিউইয়র্কের বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএ-এর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএ-এর সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তারসহ অনেকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ জানায়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে…

Read More

ঢাকা : জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেক্ষেত্রে বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে মতামত তুলে ধরেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ সেখ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রতিনিধি দলে ছিলেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ টি প্রস্তাবের মধ্যে দলটি ১৩০টি প্রস্তাবে একমত, ২৫টি…

Read More

ঢাকা : হুট করে মাত্র ৮ ঘণ্টার জন্য দেশে এসেছিলেন ঢালিউড তারকা শাবনূর। তিনি ফিরে যাওয়ার পর সে কথা জানাজানি হয়ে যায়। তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরে বোঝা গেল, হুট করে কেন দেশে আসেন তিনি। শাবনূর জানান, তার এবারের দেশে আসাটা অন্য সময়ের মতো ছিল না। অন্য সময় দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার পুরোটা সময় কেটেছে অস্থিরতায়। অবস্থা এমন যে, যত দ্রুত ঢাকায় নামতে পারবেন, ততটাই মঙ্গল। অভিনেত্রী জানান, তার মা অসুস্থতায় ভুগছেন। আর এই কারণেই তাড়াহুড়ো করে মাত্র কয়েক ঘণ্টার জন্য দেশে এসেছেন। গত ২৮ মার্চ ঢাকায় নেমেছেন শাবনূর। ৮ ঘণ্টা পর ফিরেও গেছেন। যা মিডিয়ার কেউ সেভাবে…

Read More

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। আগে ব্যাট করে অধিনায়ক জ্যোতির সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭১ রান। জিততে হলে এই রানের মধ্যেই থামাতে হবে থাইল্যান্ডকে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিম। এরপর শারমিনের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা।…

Read More

ঢাকা : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। চলতি বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এ বছর দেশের ৩ হাজার ৭১৫ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। চলবে ১৩ মে পর্যন্ত। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৯৫ হাজার ২২২ জন। শুধু তাই নয়, বিগত পাঁচ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা…

Read More

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (০৮ এপ্রিল) রাত ৩টার দিকে বাংলাদেশ সময় বুধবার (৯ এপ্রিল) ভোরে সৌদি আরবের দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসহাক সায়েদের (২১) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি সৌদি আরবে হাংগেরি নামক একটি ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে হিসেবে কাজ করতেন। ইসহাকের বাবা খোরশেদ আলম জানান, সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছরের আগস্টে ছেলেকে সৌদি আরব পাঠাই। কিন্তু আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা হয়। কসবা উপজেলা…

Read More

ঢাকা : ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্স-শিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। যার ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত এবং স্বল্প খরচে বাণিজ্য করার একটি কার্যকর পথ বন্ধ হয়ে গেল। এ ঘটনায় আঞ্চলিক বাণিজ্যে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মাবলীর অধীনে ভারতের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এর আগে ভারতের রফতানিকারকরা বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারির…

Read More

ঢাকা : জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ১৬৬টি সংস্কার সুপারিশে ভিন্নমুখী মতামত দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন ও বিচার বিভাগসহ ছয়টি বিষয়ে গঠিত কমিশনের সুপারিশে তিনটি দলের অবস্থানে এসেছে স্পষ্ট পার্থক্য। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ও মেয়াদ নিয়েও রয়েছে মতবিরোধ। বিএনপির ভিন্নমত স্পষ্ট বিএনপি ঐকমত্য কমিশনের অনেক সুপারিশে দ্বিমত জানিয়েছে। বিশেষ করে, ১৯৭১ ও ২০২৪ সালকে একই স্তরে তুলনার প্রস্তাব এবং রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে দলটি একমত নয়। তবে বিচার বিভাগের বেশিরভাগ সংস্কার প্রস্তাবে বিএনপি সম্মতি জানিয়েছে। দলটির মত অনুযায়ী, নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়িয়ে ডিলিমিটেশনের অধিকার অধ্যাদেশের মাধ্যমে ইসির হাতে দেওয়া যেতে পারে। দুর্নীতি…

Read More

ঢাকা : বাংলাদেশে যাত্রা শুরু করলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক, যা স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে। বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বিজনেস সামিটের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহার শুরু হল, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সাহায্য করবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা এই সেবা ব্যবহার করছেন। এ ছাড়া, স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর আগে, গত ৬ এপ্রিল এক…

Read More