Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : তিন বছর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া বহুচর্চিত ‘টিপ–কাণ্ড’ নতুন মোড় নিয়েছে। এবার সেই ঘটনার জেরে ড. লতা সমাদ্দার ছাড়াও শোবিজ অঙ্গনের ১৬ জন তারকাসহ ১৮ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বরখাস্ত হওয়া কনস্টেবল নাজমুল তারেক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দায়ের করা এই মামলার আবেদন গ্রহণ করেছেন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। মামলার পটভূমি ২০২২ সালের এপ্রিল। তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার ফার্মগেটে এক কনস্টেবলের দ্বারা টিপ পরার কারণে হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত…

Read More

স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত ও গণহত‍্যার জন‍্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। ঢাকা-ইসলামাবাদ বিদ‍্যমান সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশই একমত— এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। পররাষ্ট্র সচিব বলেন, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে সরকার। বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ। বাংলাদেশে এখনও তিন লাখ ২৫ হাজার আটকে পড়া পাকিস্তানি রয়েছে। তাদের নিজ দেশে প্রত‍্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, বৈঠকে দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ‍্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার…

Read More

ঢাকা : সাংবাদিক মুহাম্মদ আবু আবিদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে নিয়োগ করেছে সরকার। গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা এবং অস্তিত্বহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা/উদ্যোগ গ্রহণ করবেন। এই নিয়োগের শর্তসমূহ উক্ত নিয়োগপত্র দ্বারা নির্ধারিত বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মুহাম্মদ আবু আবিদ বর্তমানে একজন জনপ্রিয় সমাজকর্মী, তরুণ সাংবাদিক। দীর্ঘ ৮ বছর সাংবাদিকতার জীবনে জাতীয় ও আঞ্চলিক…

Read More

চীনের ওপর আরও ১০০ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য নজিরবিহীন ২৪৫ শতাংশ শুল্কের মুখোমুখি হবে। এর আগে চীনে মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করায় পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে তুমুল এ শুল্কযুদ্ধ বিশ্ব অর্থনীতিতে কালো ছায়া ফেলেছে। অনেক বিশ্লেষক বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করছেন। জাতিসংঘের বাণিজ্য সংস্থার মতে, বাণিজ্য উত্তেজনা ও ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশে নেমে যেতে পারে। খবর নিউজউইক ও দ্য গার্ডিয়ানের। চলতি মাসের শুরুতে বিভিন্ন দেশের ওপর উচ্চমাত্রায় শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্ব অর্থনীতিকে…

Read More

ঢাকা : ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের যাবতীয় তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিন মাস অন্তর অন্তর বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) তথ্য জমা দিতে হবে ব্যাংকগুলোকে। বুধবার (১৬ এপ্রিল) এ–সংক্রান্ত আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ। নতুন সার্কুলার অনুসারে, কেন্দ্রীয় ব্যাংকের ইচ্ছাকৃত খেলাপিদের তথ্য দেওয়া (রিপোর্টিং) ক্ষেত্রে তিন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্ত ও চূড়ান্তকরণের পর তা বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে পাঠাতে হবে। ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের সিআইবি ‘উইলফুল ডিফল্টার’ হিসেবে প্রদর্শন করতে হবে। দ্বিতীয়ত, ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার ক্রম পুঞ্জীভূত তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে বিবরণী আকারে পাঠাতে হবে। এ ছাড়া…

Read More

ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বার্সেলোনা একাডেমির সামার সকার ক্যাম্প। গত বছর শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের থেকে ভালো সাড়া পাওয়ায় এবারও ঢাকায় বসতে যাওয়া ক্যাম্পটি হবে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র (আইএসডি) আয়োজনে। বার্সা একাডেমির প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই সামার ক্যাম্পটি আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চলবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য শুরু হয়েছে নিবন্ধন। ৭ থেকে ১৭ বছরের ফুটবলাররা এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবে। নিবন্ধন করা যাবে: https://barcaacademy.fcbarcelona.com/en/card/3660911/dhaka-camp লিংকে। এবারের ক্যাম্প পরিচালনা করবেন বার্সা কোচ এরিক বেনাভিদেস ও বার্সা কো-অর্ডিনেটর হাভিয়ের তারসা। ক্যাম্পে কতজন অংশ নিতে পারবেন তা নিশ্চিত করা হয়নি। তবে আসন সংখ্যা সীমিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ…

Read More

ঢাকা : ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে ‘রেলপথ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। এ ঘোষণার পর দীর্ঘ ৯ ঘণ্টা ভোগান্তির পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিন সকাল ১০টায় ছয় দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী তার ঘোষণায় বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে…

Read More

ঢাকা : বিনিয়োগকারীর প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৩০ জনকে। দুদক বলছে, জালিয়াতির মাধ্যমে মর্টগেজ সম্পত্তিকে অতিমূল্যায়িত করে বন্ডের বিপরীতে বিনিয়োগকারীর প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলার অন্য আসামিরা হলেন- সালমান এফ রহমানের ছেলে…

Read More

ঢাকা : ভারত, নেপাল ও ভুটান থেকে সুতা, গুঁড়া দুধ, টোব্যাকো, নিউজপ্রিন্ট, বিভিন্ন ধরনের পেপার ও পেপার বোর্ডসহ ১৭ পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১৩ এপ্রিল) প্রকাশিত গেজেটের মাধ্যমে এ নির্দেশনা জারি করে এনবিআরের কাস্টমস উইং। কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৮-এর উপধারা (১)-এর ক্ষমতাবলে ঐ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও-টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স- এই পণ্যগুলো আমদানি নিষিদ্ধ করা হয়েছে।…

Read More

ঢাকা : অনলাইন জুয়া খেলার সব ওয়েবসাইট, লিংক, গেটওয়ে অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। নোটিশে অনলাইন জুয়ার প্রচার ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্ট তারকা, টাকা লেনদেনকারী মোবাইল ব্যাংকিং কোম্পানি এবং তফসিলি ব্যাংকগুলোর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের’ পক্ষে অনলাইন জুয়ার ভয়াবহতা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের মহাপরিদর্শক বরাবর ইমেইলে জনস্বার্থে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা…

Read More