Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমেই সম্ভব দারিদ্র্য বিমোচন। আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ।’ বুধবার (৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা…

Read More

ঢাকা : ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ৮২৬ জন। বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। সম্মেলনে জানানো হয়, একই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ৮ জন আহত হয়েছেন। নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, একজন আহত ও একজন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছেন। আগের বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ২১.০৫ শতাংশ, প্রাণহানি ২০.৮৮ শতাংশ ও আহত ৪০.৪১…

Read More

ক্যারিবীয় দ্বীপদেশ ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবে ছাদ ধসের ঘটনায় দেশটির একজন প্রাদেশিক গভর্নরসহ কমপক্ষে ৯৮ জন প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। দুর্ঘটনার সময় নাইট ক্লাবটির ভেতরে শত শত মানুষ ছিলেন। খবর বিবিসির। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে একটি নাইটক্লাবের ছাদ ধসে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন প্রাদেশিক গভর্নর এবং সাবেক মেজর লীগ বেসবল পিচার অক্টাভিও ডোটেলও রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু…

Read More

ঢাকা : এ বছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়ায় ১০ হাজার ৪৮৭ জন হজ যাত্রী যেতে না পারার শঙ্কায় ধর্ম মন্ত্রণালয়। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সে দায় এজেন্সির। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে,…

Read More

ঢাকা : হার্ট অ্যাটাকের পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। সেখান থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন তিনি। সাভারের কেপিজে হাসপাতালের ডাক্তারদের চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পরই সাবেক অধিনায়ককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনদিন থাকার পর বাড়ি ফিরেন তামিম। পবিত্র ঈদুল ফিতরের আগেই জানা গিয়েছিল, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে বিদেশে যাবেন তামিম। সেটা হতে পারে থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা লন্ডন। অবশেষে সিঙ্গাপুরেই নেয়া হলো দেশের সর্বকালের অন্যতম সেরা ওপেনারকে। সোমবার (০৭ এপ্রিল) রাতে দেশ ত্যাগ করেছেন তামিম। গেল সপ্তাহেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি।…

Read More

ঢাকা : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। এর সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে প্রেস সচিব বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এ হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। এখন পর্যন্ত, এ ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেফতার…

Read More

ফরিদপুরের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী বলে জানিয়েছেন ওসি। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র…

Read More

ঢাকা : কোচ ও খেলোয়াড়দের দ্বন্দ্বে দেশের নারী ফটুবলে যে অচলাবস্থার তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে। বিদ্রোহী ১৮ নারী ফুটবলারদের মধ্যে ১৩ জন কোচ পিটার বাটলারের অধিনে অনুশীলনে যোগ দিয়েছেন। মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ৬টায় ধানমন্ডির আবাহনী মাঠে অনুশীলন শুরু হয়। ভুটানে লিগ খেলতে যাওয়ার কারণে সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা অনুশীলনে যোগ দিতে পারেননি। তহুরা খাতুন পারিবারিক কারণে এখনো ছুটিতে। এছাড়া আন্দোলন করা বাকি ১৩ জনই অনুশীলন করেছেন। এদিন ১ ঘন্টা মিনিট দশেকের মধ্যে অনুশীলন হয়েছে। বৃটিশ কোচ বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব বাড়ছিল অনেক দিন ধরেই। নেপালের কাঠমান্ডুতে সে দূরত্ব চরমে পৌঁছায়। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনারা কোচ…

Read More

যতদূর চোখ গিয়েছে, চোখের সামনে যা কিছু পেয়েছে, ধ্বংস করা হয়েছে। যেখানেই কোনো ধরনের নড়াচড়া চোখে পড়েছে, গুলি করে তা স্তিমিত করে দেয়া হয়েছে। ফিলিস্তিনিরা যেন আর কোনোদিনই এখানে ফিরতে না পারেন, সে ব্যবস্থাই করেছে সেনারা। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের চালানো গণহত্যার বিবরণ এটি। পরিচয় গোপন করে নিজেদের অপরাধের এ স্বীকারক্তি দিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। শুধু তাই নয়; বাফার জোনকে ফিলিস্তিনিদের হত্যা করার “কিলিং জোনে” পরিণত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা এক সেনা কর্মকর্তা। ট্যাঙ্কগুলোর ৫০০ মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হত, হোক সে নারী বা শিশু! হতভাগ্য ফিলিস্তিনিরা জানেনও না ঠিক কোন পর্যন্ত এই…

Read More

ঢাকা : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে, যা মানবিক বিপর্যয়ের দিকে পরিচালিত করেছে। স্পষ্টতই, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের প্রতি কোনো গুরুত্ব দেয়নি এবং বরং ক্রমবর্ধমান…

Read More