Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বাংলাদেশ বিনিয়োগ সম্মলেনের স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় এসব কথা বলেন আহসান এইচ মনসুর। সোমবার (০৭ এপ্রিল) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘এমপাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচ্যুনিটি’ শিরোনামে স্টার্টআপ কানেক্ট সেশনের মাধ্যমে চার দিনের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেশনে দেশি-বিদেশি তরুণ, উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য প্রায় ১ হাজার…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা আরো বেড়েছে। গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা বড় আকারে বাড়িয়েছে ইসরায়েল, যার বড় একটি অংশ দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে চালানো হচ্ছে। কার্যত নিশ্চিহ্নের পথে রয়েছে এই গুরুত্বপূর্ণ শহরটি। গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা করছে ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনিসের বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী। এরই মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে একটি নতুন সামরিক করিডোর স্থাপনের কাজ শুরু করেছে ইসরায়েল। তারা এর নাম দিয়েছে ‘মোরাগ করিডোর’। তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের ৯০ শতাংশেরও বেশি বাড়িঘর, ২৪টি পানির কূপের মধ্যে ২২টি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ৮৫ শতাংশেরও বেশি…

Read More

ঢাকা : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল)। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার, শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে একগুচ্ছ নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি, ফটোকপি মেশিন বন্ধ রাখা এবং লিখিত পরীক্ষা চলাকালীন টানা ৩৪ দিন সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার জানান, এবারের এসএসসি পরীক্ষা ঘিরে নানামুখী চ্যালেঞ্জ…

Read More

ঢাকা : বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হয়েছে। সোমবার (০৭এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৫০টি দেশের শীর্ষস্থানীয় প্রায় ৬ শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নিচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে আগামী চার দিনব্যাপী চলবে এ বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পাঁচজনকে পুরস্কার দেয়া হবে। এর মধ্যে একজনকে বাংলাদেশি সিটিজেন অফার করা হবে। এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‌আমরা এত পরিমাণ সাড়া পেয়েছি যে, স্পেস দিতে পারছি না। তাই শুধুমাত্র বিদেশি যারা অতিথি…

Read More

ঢাকা : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (৭ মার্চ) বেলা ১১টায় সায়েন্সল্যাব এলাকায় তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মিছিল সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যালে গিয়ে শেষ হয়। বেসরকারি প্রতিষ্ঠান স্টার টেকের কর্মীরা এ বিক্ষোভে অংশ নেন। প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ…

Read More

ঢাকা : একটি আইফোনকে কেন্দ্র করে দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ হওয়ায় আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির হোসেন। শাস্তির শর্তগুলো সফলভাবে পূর্ণ করায় এ অলরাউন্ডারকে পুনরায় ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিষেধাজ্ঞা মুক্ত হয়েই মাঠে নামলেন তিনি। সোমবার (০৭ এপিল) ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছেন নাসির। ম্যাচে এখন পর্যন্ত ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তার দল ১২৫ রানে গাজীর ৮ উইকেট তুলে নিয়েছে। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন নাসির হোসেন। সেখানে একটি আইফোন উপহার নিলেও আমিরাতের দুর্নীতি দমন…

Read More

ঢাকা : আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৯ জন আইনজীবী জামিন পেয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এ আদেশ দিয়েছেন আদালত। রোববার (০৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী। এর আগে সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন ৯৩ আইনজীবী। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল ৫টার পর আদালত আদেশ দেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, আসামিপক্ষে জামিন চাওয়া হয়।…

Read More

এক বছর আগে মামলার ভারে জটিল এক অবস্থায় পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন সেসব মামলা তো নেই-ই, বরং তাঁর সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। জায়গা করে নিয়েছেন বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারদের তালিকায়। ফোর্বসের মতে, ট্রাম্পের সম্পদ এখন ৫ বিলিয়ন ডলারের। আর তিনি বিশ্বের ৭০০তম বিলিয়নিয়ার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি এ বছরের বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাতে দেখা যায়, এক বছরে ট্রাম্পের সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। এই তো সেদিনের কথা। ট্রাম্প তখন মামলার পর মামলার মুখোমুখি। এর মধ্যেই গত বছর নিজের সম্পদ নিয়ে জালিয়াতির দায়ে তাঁর বিরুদ্ধে রায় দেন আদালত। এমনকি নিউইয়র্কের তখনকার অ্যাটর্নি জেনারেল লেটিলিয়া…

Read More

ঢাকা : ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পর থেকেই এটি নিয়ে দর্শকের মাঝে তুমুল আগ্রহ। এমনকি নিজের প্রথম সিনেমার জন্য প্রশংসায় ভাসছেন নাট্যনির্মাতা মেহেদী হাসান হৃদয়। তবে বিতর্ক বেঁধেছিল সিনেমাটির চিত্রগ্রহণের ক্রেডিট নিয়ে। নির্মাতার ফেসবুক পোস্টে ভারতীয় চিত্রগ্রাহক শৈলেশ আওয়াস্তির এক মন্তব্য ঘিরেই এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। ইতিমধ্যে অবশ্য সেটি মিটেও গেছে—এমনটাই বলছে উভরপক্ষ। শনিবার (৫ এপ্রিল) সামাজিক মাধ্যম ফেসবুকে মেহেদী হাসান হৃদয়ের এক পোস্টে সেই ভারতীয় চিত্রগ্রাহক দাবি করেছেন, ‘বরবাদ’ সিনেমাটির মূল চিত্রগ্রাহক তিনিই। শুধু তাই নয়, সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণেও তাঁরই প্রধান ভূমিকা। কিন্তু চূড়ান্ত ক্রেডিট লাইন থেকে তাঁকে বাদ দিয়ে চিত্রগ্রাহক…

Read More

ঢাকা : গত মার্চ মাসে ৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্সের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। দেশের ইতিহাসে এতো রেমিট্যান্স প্রবাহ আর কোনো মাসে আসেনি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারেরও বেশি, যা দেশের ইতিহাসে এক মাসে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড। এর আগে, গত ডিসেম্বরে দেশের ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০…

Read More