Author: ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

ঢাকা : বাংলাদেশের ফুটবলকে নতুন করে জাগিয়ে দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের এ তারকার আগমনে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের তরুণরা। গত মাসে শিলংয়ে ভারতের বিপক্ষে নিজের অভিষেকেই নজর কেড়েছেন এ প্রবাসী ফুটবলার। যে কারণে তাকে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে নতুন উন্মাদনা শুরু হয়েছে। হামজাকে নিয়ে রীতিমত ফুটবল উৎসবে মেতেছেন বাংলাদেশি ফুটবল ভক্তরা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকে হয়েছে গত ২৫ মার্চ। সে অনুযায়ী এক মাসও হয়নি। এত অল্প সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে। এমন সাফল্যে ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, ফেসবুকে এক মিলিয়ন…

Read More

শরীয়তপুরের জাজিরায় শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকার এ সংঘর্ষে শতাধিক হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষ ও মুহুর্মুহু ককটের বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই নিয়ে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। আজ সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের সৃষ্টি হয়।…

Read More

ঢাকা : দেশীয় চলচ্চিত্রে বহুল আলোচিত অভিনেত্রী পরীমণি। এ চিত্রনায়িকাকে ঘিরে বিতর্কের যেন শেষই হচ্ছে না। একটার পর একটা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তিনি। তারই ধারাবাহিকতায় আরও একবার খবরের শিরোনামে পরী। এবার অভিনেত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে বেদম প্রহারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সে গৃহকর্মী এরইমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে এ নিয়ে গণমাধ্যমের সংবাদ একতরফা বলে দাবি করেন পরীমণি। গৃহকর্মীকে মারধরের ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ায় গণমাধ্যমের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দেন পরীমণি। দাবি করেন, সবটাই একতরফা; এবং তিনি একপাক্ষিক বিচারের শিকার। শুক্রবার (০৪ এপ্রিল) মধ্যরাতে ফেসবুকে লাইভে এসে পরীমণি বলেন, আমি এ পরিস্থিতি…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় ৭০টির মতো দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক (রিসিপ্রোক্যাল ট্যারিফ) আরোপের ঘটনায় চীনের পাল্টা আঘাতে টালমাটাল হয়ে পড়েছে আমেরিকার শেয়ার বাজার। দেশটিতে করোনার মহামারির পর গত দুদিনে রেকর্ড দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এই দুদিনে মার্কিন শেয়ারবাজার ওয়াল স্ট্রিট থেকে ৫ ট্রিলিয়ন ডলার বা ৫ লাখ কোটি ডলার উধাও হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। চীন আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে, চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর প্রতিশোধমূলক…

Read More

ঢাকা : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুই দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন। তিনি ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। শুক্রবার (০৪ এপ্রিল) রাত ১০টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সফরকালে অধ্যাপক ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য রাখেন। শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি সদস্য দেশগুলোর প্রতি পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে আঞ্চলিক উন্নয়ন ও…

Read More

শক্তিশালী টর্নেডো ও ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বহু মানুষ। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একাধিক টর্নেডো আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরকানসাস, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্য। টর্নেডোর তাণ্ডবে অনেক বাড়িঘর ও স্থাপনা ধসে পড়েছে, লাখো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝড়ের প্রভাব ওকলাহোমা থেকে ইন্ডিয়ানা পর্যন্ত বিস্তৃত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, প্রচুর জলীয় বাষ্প, অস্বাভাবিক উষ্ণতা এবং শক্তিশালী বাতাসের কারণে ঝড়ের তীব্রতা আরো বাড়ছে। আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, ঝড়ের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। আগামী শনিবার (৫ এপ্রিল)…

Read More

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, “আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি—যথাযথ সংস্কার সম্পন্ন হলেই আমরা দায়িত্বশীলতার সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করব।” তিনি তাঁর ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, “১৯৭১ সালে লাখো নারী-পুরুষ ও শিশু নয় মাস ধরে একটি বর্বর সামরিক বাহিনীর বিরুদ্ধে মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছিল। তারা স্বপ্ন দেখেছিল একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন রাষ্ট্রের, যেখানে প্রত্যেক নাগরিক তার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ…

Read More

ঢাকা : ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। তার এক সপ্তাহ আগে পরীক্ষা একমাস পেছানোসহ দুই দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। দুই দাবিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষাবোর্ড পর্যন্ত এলাকায় বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আন্দোলন। অন্যদিকে, বিভিন্ন জেলার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে—তাদের দাবি পূরণ না হলে তারা পরীক্ষায় অংশ নেবে না। শিক্ষার্থীদের দাবিগুলো হলো: ১. পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া ২. প্রতিটি পরীক্ষার মাঝে…

Read More

বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে, যা এতদিন গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল। অনেক দেশই এ ঘোষণাকে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিকসহ সমবেতদের উদ্দেশে বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, ‘আজ খুব ভালো খবর’ থাকবে। এ দিনকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ এবং নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, এ…

Read More

ঢাকা : যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। বাংলাদেশি পণ্যের ওপরে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলন নতুন শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। বিশ্বব্যাপী আরোপ করা এ শুল্ককে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। এ নিয়ে বৃহস্পতিবার (৩ এপিল) শফিকুল…

Read More