Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : ঈদের ছুটির আট দিনে সারাদেশে ১১০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ২০৮ জন। রোববার (০৬ এপ্রিল) সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া পৃথক পৃথক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিআরটিএর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঈদের ছুটিতে (২৮ মার্চ থেকে ৪ এপ্রিল) সড়কে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩২ জন। সংখ্যার দিক থেকেও সড়ক দুর্ঘটনা ঢাকা বিভাগে বেশি, ২৭টি। আর সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩১ মার্চ (ঈদের দিন)। সড়কে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুও হয়েছে সেদিন। ঈদের দিন সারাদেশে ১৮টি সড়ক দুর্ঘটনায় ২৪ জনের…

Read More

ঢাকা : প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (০৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ রায় দেন। তবে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে ইভ্যালি। এতে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্র ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটনসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগসহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিক্ষোভ হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) একযোগে দেশটির অর্ধশত অঙ্গরাজ্যে প্রায় এক হাজার ২০০ বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করা হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক দিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। এদিন ওয়াশিংটনে হালকা বৃষ্টি উপেক্ষা করেই শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায়।…

Read More

ঢাকা : রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ঈদের আগেই বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে দেশের ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা এই ওপেনারকে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম এমন খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, তামিমের সিঙ্গাপুরের ভিসা ও বিমানের টিকেট চূড়ান্ত। সোমবার (০৭ এপ্রিল) সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন তিনি। শুরুতে তামিমের থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে গেছে। তামিমের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ঢাকায় যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তামিম, সে হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ক্রিকেটে তিনি…

Read More

ঢাকা : ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে গানে-সুরে হাজারো দর্শক মাতিয়েছেন কণ্ঠশিল্পী পথিক নবী ও লাল সবুজের দল ব্যান্ডের লিড ভোকাল এস এম শফি। ঈদের দিন রামপুরা টিভি লিংক রোডে বসবাসরত তরুণ-যুবকদের উদ্যোগে এই ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৮টা থেকে দেড় পর্যন্ত চলে সাংস্কৃতিক পরিবেশনা। ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শক-শ্রোতা ও শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়। পথিক নবী ও এস এম শফি ছাড়া অনুষ্ঠানে পর্যায়ক্রমে গান পরিবেশন করেন শাহনাজ বাবু, পলি শারমিন, প্রিন্স আলমগীর, তামান্ন হক, শায়লা বাশরী, শুভ্র আজাদ, বি এইচ জীবন, মালা চৌধুরী, মো. আজিজ, শিউলি, জেমস রিপন। কৌতুক পরিবেশন করেন অভিনেতা উত্তম অধিকারী।…

Read More

ইসরায়েলের বিরুদ্ধে লড়াই (জিহাদ) করতে বিশ্বের সব মুসলিম ও মুসলিম প্রধান দেশগুলোর জন্য ‘ফতোয়া’ জারি করেছেন খ্যাতিমান বেশ কয়েকজন ইসলামিক ব্যক্তিত্ব। গত ১৭ মাস ধরে ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞা চালিয়ে যাচ্ছে দখলদার জায়োনবাদী গোষ্ঠীটি। এর পরিপ্রেক্ষিতে এমন ফতোয়া জারি করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের (আইইউএমএস) মহাসচিব আলী আল-কারদাঘি শুক্রবার (০৪ এপ্রিল) মুসলিমদের উদ্দেশ্যে জারি করা ফতোয়ায় বলেন, ‘গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করুন।’ আলী আল-কারদাঘির আগে এ সংস্থাটির প্রধান ছিলেন প্রখ্যাত ও প্রভাবশালী ইসলামিক ব্যক্তিত্ব ইউসুফ আল-কারদভী। ১৫ ধারার এ ফতোয়ায়…

Read More

ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। দীর্ঘ বিতর্কের পর, বুধবার (২ এপ্রিল) গভীর রাতে ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার পর ভারতের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজের পর কলকাতা, চেন্নাই, এবং আহমেদাবাদের মতো প্রধান শহরগুলোতে বিক্ষোভের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেশের লোকসভার পর রাজ্যসভাতেও বিতর্কিত…

Read More

ঢাকা : এবারের ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। নাটকটি ইউটিউবের ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে অবস্থান করছে। ‘তোমাদের গল্প’ নাটকে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্প বলা হয়েছে। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশির ভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে। হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) বিকেল ৪টায় মুক্তি পায় ‘তোমাদের গল্প’। চার দিনে এটি দেখা হয়েছে ৫০ লাখ বারের বেশি বার। এতে মন্তব্য পড়েছে ২০ হাজারের বেশি। ‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ…

Read More

বৃহত্তর ময়মনসিংহের মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তুলেছেন তার ভক্ত অনুরাগী, স্থানীয় সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা। শুক্রবার (০৪ এপ্রিল) কবির ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা কবি আবদুল হাই মাশরেকীর সাহিত্যকীর্তির মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আলোচনা সভায় কবি ও সাংবাদিক ফয়সল আহমেদ-এর সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সহ সভাপতি কবি আলম মাহবুব। সভায় স্বাগত বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসহাক।  আলোচনায় আরও অংশ নেন, আবদুল হাই মাশরেকীর সন্তান ও দৈনিক ডেসটিনির…

Read More

গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি। ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেন, গাজার যুদ্ধ শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে এবং গাজাকে শিশুদের জন্য একটি বসবাসের অযোগ্য জায়গা বানিয়ে ফেলেছে। তিনি আরো জানান, দেড় বছর ধরে চলা যুদ্ধের ফলে গাজায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। লাজারিনি উল্লেখ করেন, এ বছরের শুরুতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কারণে গাজার শিশুদের বেঁচে থাকার এবং শৈশবের কিছু অনুভূতি অনুভব করার সুযোগ হয়েছিল। তবে যুদ্ধ আবার শুরু হওয়ায়…

Read More