Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : দেশি-বিদেশি বিনিয়োগ নিয়ে যখন উঁকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ, তখন চীনের পাশে থাকার প্রতিশ্রুতিতে খুলেছে সম্ভাবনার দুয়ার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে প্রায় ৩০টি চীনা কোম্পানি। শুধু তাই নয়, চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এ ছাড়াও, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দরের আধুনিকায়নে ঋণ এবং অনুদান মিলিয়ে আরও এক বিলিয়ন ডলারের বেশি পাচ্ছে ঢাকা। চীনের এমন ইতিবাচক মনোভাব বাংলাদেশকে উৎপাদনের হাবে পরিণত করতে ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যাত্রায় দরকার ব্যাপক বিদেশি বিনিয়োগ। অথচ গত কয়েক অর্থবছরে প্রাপ্তির…

Read More

ঢাকা : পবিত্র ঈদুল ফিতরের মাত্র একদিন ছুটি কাটিয়ে চলতে শুরু করেছে রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল। একইসঙ্গে ঈদের দিন ছুটি কাটিয়ে সারাদেশে চলাচল করা বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে। ঈদের আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল করবে। অন্যদিকে, ঈদের আগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকবে এবং ঈদের পর তা আবার…

Read More

ফিলিস্তিনি ভূখণ্ডের গাজায় নতুন করে শুরু করা আক্রমণে গত ১০ দিনে কমপক্ষে ৩২২ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এ ছাড়া আহত হয়েছে আরো ৬০৯ জন শিশু। সোমবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর আরব নিউজের। সংস্থাটি জানিয়েছে, ২৩ মার্চ দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগে হামলায় শিশুদের হতাহতের ঘটনা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বোমা হামলার শিকার শিশুদের বেশিভাগই বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল। এর আগে, হামাসের সঙ্গে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজায় গত ১৮ মার্চ তীব্র বোমাবর্ষণ পুনরায় শুরু করে ইসরায়েল। হামলায় আহত ও নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই…

Read More

ময়মনসিংহ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রোববার (৩০ মার্চ) সকালে এসব ঘটনা ঘটে। আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই উপজেলার দুর্বারচর ভাঙ্গা গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন (৯৫), মানিক মিয়ার স্ত্রী দীলরুবা খাতুন (৪০), ময়মনসিংহ শহরের নাটক ঘরলেন এলাকার সাইফুল ইসলামের দুই মেয়ে রীতি আক্তার ও প্রীতি আক্তার (৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি…

Read More

ঢাকা : শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধঘোষিত যেকোনো দলের অপতৎপরতা ঠিকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। শেখ মো. সাজ্জাত আলী বলেন, সারাদেশের ন্যায় ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে…

Read More

পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি স্পেনও ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায়। এ কারণে বিডে তারা যৌথভাবে অংশ নেবে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এ সম্পর্কে আরএফইএফ’র সভাপতি রাফায়েল লুজান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর ফিফা বিশ্বকাপে অংশগ্রহণই শুধু নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে না, বরং সাথে যদি বাড়তি হিসেবে স্বাগতিক হওয়া যায় তবে এর অগ্রসর নিশ্চিত করা যাবে। আমরা বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছি।’ সাম্প্রতিক সময়ে নারী ফুটবলকে ঘিরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে স্পেন তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই বিডে অংশ নিতে চায়। সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস ২০২৩ সালের সেপ্টেম্বরে…

Read More

ঢাকা : শাওয়াল মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা গেলে সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেখা না গেলে ঈদ হবে মঙ্গলবার (০১ এপ্রিল)। ঈদুল ফিতরের দিন ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন। রাজধানীতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে পর পর পাঁচটি ঈদ জামাত। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান জামাত: সকাল সাড়ে ৮টায় রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।…

Read More

ঢাকা : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে বড় ধরনের চমক দেখালেন। চীন থেকে বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন, শুল্কমুক্ত রফতানি সুবিধা ও চীনে বাংলাদেশি আম রফতানির সুযোগসহ নানা চুক্তি হয়েছে। একইসঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নেও মিলেছে প্রতিশ্রুতি। এ সফরের মধ্যে দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার সফরের মধ্যে দিয়ে ২০২৮ সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঐকমত্য পোষণ করেছেন উভয় দেশের শীর্ষ…

Read More

ঢাকা : ঈদুল ফিতরের দিন রাজধানীবাসীর বাহন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের অন্য দিনগুলোতে চলাচল অব্যাহত থাকবে। শনিবার (২৯ মার্চ) মেট্রো রেলের স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা কমে গেছে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল। যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না। আর এ পরিস্থিতিতে যাত্রীরাও ভ্রমণ করে স্বস্তি পাচ্ছেন। মেট্রো রেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে…

Read More

ঢাকা : চার দিনের চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। এর আগে, চার দিনের সফরে ২৬ মার্চ চীনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা দেয় দেশটির সরকার। পরদিন ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ড. মুহাম্মদ…

Read More