Author: নিজস্ব প্রতিবেদক, নাটোর

নাটোর জেলা প্রশাসকের (ডিসি) পুরাতন ডাক বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যবহৃত ও সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন প্রার্থীর প্রতীকে সিল মারা ব্যালট ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের প্রতিনিধি নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাসেদুল ইসলাম ঘটনার। শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যের তথ্যের ভিত্তিতে শহরের কান্দিভিটা এলাকায় জেলা প্রশাসকের ডাক বাংলোর ভেতরে বাঁশঝাড়ের নিচের একটি গর্ত থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। এনডিসি রাসেদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের পুরাতন বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট…

Read More

ঢাকা : সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল শুক্রবার (২৮ মার্চ)। দিনটি ঘিরে ছিল নানা আয়োজন। তবে সন্ধ্য আর রাতটা ছিল বিশেষ। কারণ ইফতারের পর দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে আলাদা সময়ে! দারুণ ও সুন্দর কিছু সময় সন্তানদের সঙ্গে কাটান এ অভিনেতা। জানা যায়, ইফতারের পর বীরকে নিয়ে শাকিবের বাসায় যান বুবলী। বেশ কিছু সময় কাটানোর পর তারা ফিরে গেলে হাজির হন অপু বিশ্বাস ও জয়। অন্যদিকে, শাকিবের জন্মদিন উদযাপনের সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার দুই ছেলের মা—অপু বিশ্বাস ও শবনম বুবলী। জন্মদিনের জন্য বিশেষভাবে…

Read More

তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। নতুন এ বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহবান জানান তিনি। শনিবার (২৯ মার্চ) সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) সন্মানসূচক ডিগ্রি গ্রহণ করার পর নিজের বক্তব্যে এসব কথা বলেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরিব। কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটিই আমার দেশের জনগণের সকল সমস্যার মূল। ড. ইউনূস বলেন, প্রতিটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার। তবে…

Read More

ঢাকা : এই ঈদুল ফিতরে শ্রোতা-দর্শকদের জন্য নতুন গানচিত্র উপহার দিচ্ছেন সময়ের প্রতিভাবান শিল্পী ইতু সোম। নিজের লেখা, সুর ও কণ্ঠে এবং এসকে প্রকাশের সংগীতায়োজনে ‘নয়ন জুড়াই’ শিরোনামের এই গানচিত্রটি নির্মাণ করেছেন গীতিকার ও সুরকার রনক রায়হান। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে শুটিং সম্পন্ন হয়। গানটির চিত্রায়নে ছিলেন মো. কাওসার। ‘রনক রায়হান মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে গানচিত্রটি। একই ব্যানারে আরও তিনটি গানের ভিডিওচিত্র প্রকাশ হবে শিগগিরই। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ইতু সোম বলেন, গান গেয়ে ছোটবেলা থেকেই বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকদের উৎসাহ পেয়ে আসছি। সবার অনুপ্রেরণায় এবার দর্শকদের ভালোবাসা পেতে ভালো কিছু গান উপহার…

Read More

ঢাকা : মিয়ানমার ও থাইল্যান্ডের পর বাংলাদেশেও ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। শনিবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি দেশে ভূমিকম্প মোকাবিলায় সব পর্যায়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য ৯টি বিষয়ে সতর্কতা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২৮ মার্চ) পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪। এতে দেশ দুটি বেশ ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা…

Read More

অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে যান। সেখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন তিনি। এর আগে, ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করেন। এরপর দীর্ঘদিন ধরে দেশের কারাগারে বন্দি থাকায়…

Read More

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ শেষ করে ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডারের দল শেফিল্ড ইউনাইটেড ইংলিশ চ্যাম্পিয়নশিপে হারিয়ে দিয়েছে কভেন্ট্রিকে। বাংলাদেশের জার্সিতে গত ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজার। মাঝমাঠে তিনি আলো ছড়ালেও শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ম্যাচটি হয় গোলশুন্য ড্র। শিলংয়ের ম্যাচ শেষ করে বৃহস্পতিবার (২৭ মার্চ) ইংল্যান্ডে ফিরে যান হামজা। শুক্রবার খেলতে নামেন চ্যাম্পিয়নশিপে, শেফিল্ড ইউনাইটেডের হয়ে। সেখানে তার দল জিতেছে ৩-১ গোলে। এই জয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পথটা আরও মসৃণ হয়েছে শেফিল্ড ইউনাইটেডের। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে…

Read More

মিয়ানমারে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের এক মডেলে আশঙ্কা করা হচ্ছে। পেজার নামের এই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ভূমিকম্পে হতাহতের সংখ্যা ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সম্বন্ধে অনুমান করে। এই অনুমানের জন্য কম্পিউটার ভিত্তিক এই মডেল যেসব তথ্য-উপাত্তকে বিবেচনায় নেয় তার মধ্যে কম্পনের তীব্রতা এবং ক্ষতিগ্রস্ত এলাকার জনসংখ্যাও আছে। তবে পেজার ভূমিধস, ভূমিকম্পজনিত মাটির তরলীকরণ ও সুনামির মতো ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতিকে বিবেচনায় নেয় না, বলছে বিবিসি। ইউএসজিএসের এ মডেল মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি হবে বলে আশঙ্কা করলেও এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯৪ এবং আহত ১ হাজার ৬৭০…

Read More

বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে ৫০ বছরের একটি মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোইয়িং-এর সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। অধ্যাপক ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, চীন পানি সমস্যার সমাধানে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে। চীনা মন্ত্রীকে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের যে সমস্যা রয়েছে, আমাদেরও সেই একই সমস্যা। তাই, যদি আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন, তাহলে আমরা খুশি হব। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। আমাদের দেশ শত শত নদীর পানি দিয়ে ঘেরা। পানি আমাদের জীবন…

Read More

ঢাকা : টানা দ্বিতীয়বার সাফ শিরোপা নিয়ে দেশে ফেরার পর সাবিনাদের জন্য পুরস্কার ঘোষণা করেছিল বাফুফেসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে বাকিরা ‍পুরস্কারের অর্থ চ্যাম্পিয়ন মেয়েদের হাতে তুলে দিলেও ভুলে গেছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে। এমনকি, ঈদুল ফিতরের আগে নারী ফুটবলারদের বেতন ও বোনাস দিতে পারেনি বাফুফে। গেল ১০ ফেব্রুয়ারি ৩৬ জন নারী ফুটবলারদের সঙ্গে চুক্তি করেছিল সংস্থাটি। সাবিনা-কৃষ্ণারা ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করায় তারা চুক্তি করেননি। আফিদাদের পাশাপাশি বাফুফে উঠতি ফুটবলারদেরও চুক্তির আওতায় এনেছে। সেই চুক্তির এক মাস পার হলেও ঈদের আগে বেতন পাননি ফুটবলাররা। খেলোয়াড়রা ছাড়াও এ তালিকায় রয়েছে পরিচালনাকারী রেফারিরাও। কিন্তু বেতন বোনাস…

Read More