Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত মোট ৬ হাজার ৩৪১ জনকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান। স্নিগ্ধ বলেন, এই অনুদান ৬ হাজার ৩৪১টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ৭৪৫ জন শহিদ পরিবারের মাঝে এবং ৫৯ কোটি ৪১ লাখ টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত ঐ সংবাদ সম্মেলনে…

Read More

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি চীন সফরের সময় দেশটি বাংলাদেশকে ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার (২৮ মার্চ) ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। যা প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহবান জানানোর পর এসেছে। চীন মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলার ঋণ, শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার ও প্রযুক্তিগত সহায়তায়…

Read More

ঢাকা : জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। একেক সময় একেক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশাভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে?— এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি। বিএনপির এই মুখপাত্র বলেন, অনেকেই বলেন যে…

Read More

ঢাকা : পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। যার মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন। এই সংস্কার কমিশনগুলোর মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয়েছে ১৭ ফেব্রুয়ারি। এরপর আবার মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩০…

Read More

ঢাকা : প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তমাল মনসুরের নামে নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তার তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তিনটি ব্যাংক হিসাবে তিন কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক। বৃহস্পতিবার (২৭ মার্চ) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তমালের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে। যার বাজারমূল্য প্রায়…

Read More

ঢাকা : কর্মদিবস শেষ, ছুটি শুরু। ঈদের জন্য এবার নাড়ির টানে বাড়ির পানে ফেরার পালা। তাই বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলেই শুরু হয়ে গেছে ঘরমুখো মানুষের বাস-লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে ভিড়। অন্যদিকে মানুষের এই বিপুল প্রস্থানের কারণে ফাকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। এবার ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ রয়েছে ৩১ মার্চ। ঈদের আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) ছিলো শেষ কর্মদিবস। এবার টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তাই অফিস শেষ করেই বাড়ি ফেরার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যদিও সকাল থেকেই ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককে। উপস্থিতিও ছিল স্বাভাবিক। শেষের কাজ গোছাতেই সময় কেটেছে কর্মকর্তা-কর্মচারীদের।ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে…

Read More

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এশীয় দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এশিয়া এখনও বিশ্বের অন্যতম কম সংযুক্ত অঞ্চল। এই দুর্বল সংযুক্তি বিনিয়োগ ও বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। আমাদের অবশ্যই বাণিজ্য সহযোগিতা বাড়ানোর জন্য দ্রুত কাজ করতে হবে।’ বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, ‘পরিবর্তনশীল এই বিশ্বে এশীয় দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের অবশ্যই একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে, যা অভিন্ন ভবিষ্যৎ এবং যৌথ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।’ আর্থিক সহযোগিতা প্রসঙ্গে প্রধান…

Read More

ঢাকা : অবৈধ ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় দেন। দণ্ডের পাশাপাশি শামীমকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে জি কে শামীমের মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য জানান। রায়ের প্রতিক্রিয়ায় দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানানা, আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে…

Read More

ঢাকা : বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাংলা চলচ্চিত্রেও তুমুল জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন অভিনেত্রীরা। এবার সে তালিকায় নাম তুলছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি। আগামী ঈদুল আজহায় ‍‘তাণ্ডব’ নিয়ে আসছেন রায়হান রাফী। ইতোমধ্যে সে সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। আগামী ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা। তবে খোঁজ নিয়ে জানা গেছে , ‘তাণ্ডবে’…

Read More

যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর বর্বর আগ্রাসনে গত ২৪ ঘন্টায় ভূখণ্ডটিতে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও শতাধিক। এ নিয়ে উপত্যকাটিতে মোট নিহতের প্রায় ৫০ হাজার ২০০ জনে পৌঁছেছে। বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ১৮৩ জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও ১২৪ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতারে নেয়া হয়েছে।…

Read More