Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র শবে কদরের রাত আজ। শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। শবে কদর ফারসি শব্দ। শব অর্থ রাত। আর কদর অর্থ সম্মান, মর্যাদা। আরবিতে এ রাতকে লাইলাতুল কদর বলা হয়। আরবি ‘লাইলাতুন’ অর্থ রাত। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা। আরেক অর্থ ভাগ্য, পরিমাণ ও তকদির নির্ধারণ। তাই এ রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান রাতটি। রমজানের শেষ ১০ দিনের যে কোন এক বেজোড় রাতই পবিত্র শবে কদরের রাত। তবে বেশীরভাগ আলেম-ওলামার মতে ২৬ রমজানের দিন শেষে ২৭ রমজানের রাতই হচ্ছে মহিমান্বিত সেই রাত। এ রাতেই নাজিল হয়েছিল মুসলমানদের ইহকাল-পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কুরআন শরিফ। কদরের…

Read More

ঢাকা : জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এরপর, সকাল ৬টায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল…

Read More

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলের সবচেয়ে বড় দুই তারকা তারকা লিওনেল মেসি ও নেইমার না থাকলেও এ ম্যাচ ঘিরে উত্তাপের কমতি ছিল না। চরম উত্তেজনার মধ্যেও স্বপ্নময় এক রাত কাটল আলবিসেলেস্তেদের জন্য। মেসি, দিবালা, মার্তিনেসদের ছাড়াই সুপার ক্লাসিকোয় ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিল লিওনেল স্কালোনির শিষ্যরা। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টায় নিজেদের মাঠ বুয়েনস আইরেসের মনুমেন্তালে আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন হুলিয়ান আলভারেস, এনসো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান সিমিওনি। ব্রাজিলের হয়ে এক গোল ফেরান মাথিয়াস কুনিয়া। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রতিযোগিতামূলক ম্যাচে আজই…

Read More

ঢাকা : থাইল্যান্ডে বিমসটেকের শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সম্ভাব্য এই বৈঠক নিয়ে বাংলাদেশ এখন ভারতের ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বলেন, ‘বিমসটেক সামিটে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য আমরা প্রস্তুত। এখন দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি।’ আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। বৈঠকে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষ…

Read More

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন পেছানোর জন্য নতুন ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রে ফিরতে নির্বাচন ছাড়া উপায় নেই। কিন্তু ভোট এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন। তিনি জনগণকে অরক্ষিত রেখে কোনো দিকনির্দেশনা দেননি। আওয়ামী লীগ নেতারাও পালিয়ে যান। ২০২৪ সালেও তারা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি। তাই তাদের আর কোনো গণতান্ত্রিক সুযোগ দেয়া ঠিক হবে না। বিএনপি মহাসচিব…

Read More

ঢাকা : আসছে ঈদুল ফিতরে মুক্তি দেয়ার কথা ছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। আর তাই সোমবার (২৪ মার্চ) সিনেমাটি জমা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনীর জন্য। তবে প্রদর্শনী শেষে আপত্তি জানিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু সংশোধনী। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য ও নির্মাতা কাজী হায়াৎ বলেন, সোমবার (২৪ মার্চ) ছবিটি দেখা হয়েছে। সিনেমায় অতিরিক্ত ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। সংশোধন করে জমা দিলে মঙ্গলবার (২৫ মার্চ) সেন্সরে আবার কাটিংটা দেখে কালকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করবে। এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ‘বরবাদে’র পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বলেন, আমাদের কথা হচ্ছে, যে রেটিং ইচ্ছা…

Read More

ঢাকা: আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নিরপরাধ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। দিনটি পালনে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ২৫ মার্চ গণহত্যার উদ্দেশ্য ছিল বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়া। এভাবে রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কোনও বাহিনীর আক্রমণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। ২০১৭ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়। ২৫ মার্চ ছিল অসহযোগ আন্দোলনের ২৪তম দিন। সেদিন সন্ধ্যায় ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন।…

Read More

ঢাকা : মারিয়া নামে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ ছাড়া লাশ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে আসামিকে সাত বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন, কেরানীগঞ্জের কামির উদ্দিনের ছেলে মো. সজিব (২৫), ফরিদপুরের হাসমত আলীর ছেলে মো. রাকিব (২৩) এবং শরীয়তপুরের মুসলিম মাতবরের ছেলে শাওন ওরফে ভ্যালকা শাওন (২৬)। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলী আকবর (২২) এবং মো. রিয়াজ (২২)…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ১০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৮২ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত ২৪…

Read More

ঢাকা : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের টহল বৃদ্ধিসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাসহ সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো- ১. আসন্ন ঈদুল ফিতরের প্রাক্কালে দেশব্যাপী সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। ২. চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডরোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য…

Read More