Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : নাবিল গ্রুপ চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার চার প্রতিষ্ঠানের ১৭৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ এলো। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, আমিনুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ থাকায় তাদের সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করা হয়। আদালত সে আবেদন মঞ্জুর করেছেন। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে, আমিনুল ইসলামের ১৩২ বিঘা জমি, তার স্ত্রী ইসরাত জাহানের ২৩ বিঘা জমি, নাবিল ফার্মা লিমিটেডের ১৩ বিঘা, আনোয়ার ফিড মিলস লিমিটেডের প্রায় ১ বিঘা, নাবিল গ্রেট…

Read More

ঢাকা : ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সোমবার (২৪ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস. এর লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে…

Read More

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, চলতি করবর্ষে অনলাইন রিটার্নের মধ্যে ৬৬ শতাংশই শূন্য রিটার্ন। ফলে ১৫ লাখ অনলাইন রিটার্নের ১০ লাখই সাড়ে ৩ লাখ টাকার নিচে। তার মানে আমরা সঠিক করদাতাদের ধরতে পারছি না। সোমবার (২৪ মার্চ) আগারগাঁওয়ের এনবিআর ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা করা হয়। অর্থাৎ ১০ লাখ করদাতা তাদের আয়কর বিবরণীতে যে বার্ষিক আয় দেখিয়েছেন তার বিপরীতে কোনো কর দিতে হয়নি। আলোচনা সভায় ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা মূল্যস্ফীতির সঙ্গে সম্পর্ক রেখে ব্যক্তি…

Read More

ঢাকা : ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসব ইমাম-মুয়াজ্জিনরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ সহায়তা দেওয়া হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এই ঋণ দেওয়া হবে। সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমাম-মুয়াজ্জিনরা পাচ্ছেন সুদমুক্ত ক্ষুদ্রঋণ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই ঋণ দেওয়া হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যে সব ইমাম-মুয়াজ্জিনরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া এই ট্রাস্ট থেকে আর্থিকভাবে অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে সারাদেশে ৬০০ জন ইমাম-মুয়াজ্জিনকে এককোটি ৮০ লাখ টাকা…

Read More

ঢাকা : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে টস করার পর অসুস্থ হয়ে পড়েন তামিম। দ্রুত তাকে পাশের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়। পরিস্থিতির অবনতি হলে দেয়া হয় লাইফ সাপোর্ট। করানো হয়েছে এনজিওগ্রাম। তার হার্টে ব্লক পাওয়া গেছে দুটি। তার একটিতে এরইমধ্যে রিং পড়ানো হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে, এ মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো…

Read More

ঢাকা : চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এদিন মামলাটিতে সাকিবকে গ্রেপ্তারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ১৯ জানুয়ারি তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন একই আদালত। গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড…

Read More

ভারত থেকে আরও ১১ হাজার ৫০০ টন চাল এসেছে দেশে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় এই চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম। তিনি জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে কেনা ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে জানিয়ে খাদ্য মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও বলেন, চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে…

Read More

ভারত–পাকিস্তানের জম্মু ও কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয় গেছে। স্থানীয়রা বলছেন, দুষ্কৃতিকারীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বন্দুক যুদ্ধ হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কিছু বলা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং দুষ্কৃতিকারীদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে তিন থেকে পাঁচজন দুষ্কৃতিকারীকে দেখা যাওয়ার পরে নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি জঙ্গলে ভারী অস্ত্রে সজ্জিত ছিল দুষ্কৃতিকারীরা। ৪৮ বছর বয়সী স্থানীয় বাসিন্দা অনিতা দেবী বলেন, ‘জঙ্গলে কাঠ আনতে গেলে…

Read More

ঢাকা : ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা হওয়ায় তাৎক্ষণিকভাবে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ককে। সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামেন তামিম। শুরুতে মোহামেডানের স্পোর্টি ক্লাবের অধিনায়ক হিসেবে টসও করেছেন। এরপর হঠাৎই বুকে ব্যথা অনুভূত হয় তামিমের। শুরুতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তামিমের অবস্থা এতটাই খারাপ ছিল যে, হেলিকপ্টারে তোলার মতো অবস্থাও ছিল না। পরে তাৎক্ষণিকভাবে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।

Read More

চট্টগ্রাম : মূল ভূখণ্ডে যাতায়াতে পানি বা কাদা মাড়ানোর দুর্ভোগ সন্দ্বীপবাসীর দৈনন্দিন জীবনের অংশ। দুই পাড়ে যানবাহন সংকটের পাশাপাশি ঝড়-বৃষ্টি, জোয়ার-ভাটার মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। দ্বীপবাসীর দুর্ভোগ কমাতে দেশের ইতিহাসে প্রথমবার সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন ফেরি চলাচলের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

Read More