Author: ডিডিপি ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যায় মেতে উঠেছে ইয়াহুদিবাদী ইসরায়েল। কয়েক দিন আগে গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা’আলিস ইসরাইলিকে হত্যা করেছিল দখলদার বাহিনী। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে উপত্যকাটির নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হত্যা করলো তারা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসমাইল বারহুমের নিহত হওয়ার তথ্য জানান। গত ১৮ মার্চ সাবেক প্রধামন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদাররা। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। এর আগে রোববার (২৩ মার্চ) রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে…

Read More

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া ড. ইউনূসের চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইলফলক হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। বৈঠক শেষে ইয়াও ওয়েন বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে বড় ঘোষণা আসতে পারে। কেননা এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা…

Read More

ঢাকা : বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে। রোববার (২৩ মার্চ) এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বরাত দিয়ে তিনি জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে…

Read More

ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুদক আইনের দু’টি ধারায় এ কারাদণ্ড দেন আদালত। রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন আদালত। তবে আইনগতভাবে এ রায় সঠিক হয়নি বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী। জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। এ ছাড়া তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ…

Read More

ঢাকা : আগামী ২৫ মার্চ গণহত্যা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) পালন করা হবে। রোববার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দেবেন। সারাদেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা…

Read More

পেঁয়াজ রফতানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত, যা কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে দেশটির রাজস্ব বিভাগ। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক ও টাইমস। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, ভারত আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজ রফতানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে বলে শনিবার (২২ মার্চ) দেশটির সরকার জানিয়েছে। দেশীয়ভাবে পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ন্যূনতম রফতানি মূল্য এবং সরাসরি নিষেধাজ্ঞাসহ প্রায় পাঁচ মাস ধরে রফতানি বিধিনিষেধ আরোপের পর এ পদক্ষেপ নেয়া হলো। এছাড়া পেঁয়াজ রফতানির ওপর থেকে ২০ শতাংশ রফতানি শুল্ক…

Read More

টানা দুইবার ব্যর্থ হওয়ার পর তৃতীয় দফা পরীক্ষায় অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান। তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করা হয়েছে। কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন এ বিশ্বখ্যাত বাংলাদেশি অলাউন্ডার। সাবেক টাইগার দলপতির আক্ষেপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারা। সেখানে খেলেই অবসর নিতে চেয়েছিলেন সাকিব। তবে বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে বিবেচনায় আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে দলে নিতে চায়নি নির্বাচকরা। সাকিব মনে করেন, পুরো বিষয়টি বিসিবি আরও ভালোভাবে সামলাতে পারতো। ক্রিকবাজকে ৩৭ বছর বয়সী এ তারকা বলেছেন, দেখুন, আমার কোনও অভিযোগ নেই, তবে যোগাযোগের ব্যাপারটা যদি আরও ভালো…

Read More

ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে আরো ৩৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া তেল আবিবের একের পর এক হামলায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মানবিক সংকট। অন্যদিকে, লেবাননের ছোড়া রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজা সিটির তুফাহ এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ মোট পাঁচজন সদস্য নিহত হন। একই দিন দখলকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে হামলা…

Read More

ঢাকা : চলতি বছরের ১০ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় প্রশ্নফাঁস ও গুজবরোধে আগামী ১০ এপ্রিল থেকে ১৩ মে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (২২ মার্চ) পরিপত্রটি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরিপত্রে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি, ফটোকপি মেশিন বন্ধ রাখা এবং লিখিত পরীক্ষা চলাকালীন টানা ৩৪ দিন সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। পরিপত্রে থাকা নির্দেশনাগুলো হলো- পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের ৩০…

Read More

ঢাকা : ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মিলিয়ে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে জরুরি নিত্যপণ্য এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। শনিবার (২২ মার্চ) রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৬ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক…

Read More