Author: আনন্দলোক প্রতিবেদক, ঢাকা

ঢাকা : দেশীয় চলচ্চিত্রের অন্যতম সফল চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনিই বিশ্বের একমাত্র অভিনেত্রী, যিনি এক নায়কের সঙ্গে জুটি বেঁধে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। দেড় যুগের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অপু কাজ করেছেন শতাধিক সিনেমায়। যার সিংহভাগই ব্যবসাসফল। ফলে ইন্ডাস্ট্রিতে তার জায়গাও বেশ পাকাপোক্ত। চলচ্চিত্রের পাশাপাশি কয়েক বছর ধরে বাংলাদেশ ও ভারতে বিভিন্ন স্টেজ শো এবং বিজ্ঞাপনেও কাজ করছেন অপু। তিনি দায়িত্বে আছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবেও। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। মাঝেমধ্যেই তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে। এবার কালো পোশাকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়ে মুগ্ধতা ছড়ালেন অপু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাত্র আড়াই মাসেই কোরআনের হাফেজ হয়েছেন সাড়ে সাত বছরের মো. আদনান। সে উপজেলার সদর ইউপির মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে। আদনান উপজেলার বিকেল বাজার (মলিহাটা) আবরারিয়া মডেল মাদরাসায় হিফজ (হাফিজি) বিভাগে পড়ে। সরজমিন দেখা যায়, উপজেলার সদর ইউপির মোগলটুলা গ্রামে দুচালা একটি টিনের ঘর। মোহাম্মদ ওবায়দুল্লাহর ২ ছেলে ও ২ মেয়ে। মো. আদনান তার বড় ছেলে। আদনানের মা গৃহিণী। ওবায়দুল্লাহ সরাইল বাজারে খেজুর ও গুড় বিক্রি করেন। আদনান মাদরাসা থেকেই পড়ালেখা করে। আদনানের মা হাবিবা বেগম জানান, মা হিসেবে আমি অনেক আনন্দিত ও অনেক গর্ববোধ করছি। সে অনেক বড় হোক দুনিয়াতে ও আখিরাতে সফল কাম হউক। সে আড়াই…

Read More

ঢাকা : অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার করা যাবে না; এমন নিষেধাজ্ঞা বাতিল করার প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। প্রতিবেদনে ‘অনলাইন পোর্টাল’ বিষয়ে সাত দফা সুপারিশ করে কমিশন। অনলাইন পোর্টালের জন্য কমিশনের সাত দফা সুপারিশ- ১. অনলাইন পোর্টাল নিবন্ধনের নীতিমালা হালনাগাদ করা এবং এর আলোকে নিবন্ধন প্রদানের দায়িত্ব ও ক্ষমতা যেহেতু বিগত সরকারের প্রস্তাবিত সম্প্রচার কমিশনের ওপর ন্যস্ত ছিল, সেহেতু তা গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত স্বাধীন গণমাধ্যম কমিশনের ওপর অর্পণ করা সমীচীন।…

Read More

ঢাকা : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ওয়ারিয়র্স অফ জুলাই। এ সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারাদেশ থেকে ঢাকা অভিমুখে অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। তারা বলেন, আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের পঙ্গুত্ব দূর না করে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবো না। এসময় তারা বলেন, আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেয়া হবে না। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে এসময় তারা বলেন, সতর্ক হয়ে যান…

Read More

তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে আয়োজিত বিমসটেক ইয়াং জেন ফোরামে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের আইকনসিয়ামে অনুষ্ঠেয় এই সম্মেলনে তরুণ ব্যবসায়ী নেতাদের ব্যবসায়িক ধারণা বিনিময় ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা হবে। ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত চলমান ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকের অংশ হিসেবে এই আয়োজন করা হচ্ছে। আয়োজকদের মতে, বিমসটেক সদস্য দেশগুলোর তরুণদের সহযোগিতা ও তাদের মেধা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ড. ইউনূস। তিনি অর্থনীতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং দরিদ্রদের ক্ষমতায়নে ক্ষুদ্রঋণের ধারণা প্রবর্তন করেন, যা তাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি…

Read More

বিশ্বকাপ বাছাই পর্বের সবচেয়ে বড় পরীক্ষায় বসতে হয়েছিল আর্জেন্টিনাকে। দলে নেই লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজের মতো তারকা। তাদের অনুপস্থিতিতে প্রথম ধাপ পেরিয়ে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। থিয়াগো আলমাদার গোলে ‍উরুগুয়েকে তাদেরই মাঠে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে চলে গেছে লিওনেল স্কালোনির দল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (২২ মার্চ) উরুগুয়ের মাঠে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পরের আসরে তাদের খেলা। চোট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মেসির ক্যারিয়ারের পথে। সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যেই মাঠের বাইরে থাকতে হচ্ছে ইনজুরির কারণে। এবারের বিশ্বকাপ বাছাইয়ের আগেও ছিটকে গেছেন দল থেকে। তাকে ছাড়া সাজানো আক্রমণভাগে…

Read More

২০২৪ সাল অভিবাসনপ্রত্যাশীদের জন্য এক ভয়াবহ বছর ছিল। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বছর অভিবাসনের পথে কমপক্ষে ৮ হাজার ৯৩৮ জন প্রাণ হারিয়েছেন, যা এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আইওএমের তথ্য অনুযায়ী, নিহতদের একটি বিশাল অংশ এশিয়া ও আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। এছাড়া অন্যান্য বিপজ্জনক রুটেও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু আগের বছরগুলোর তুলনায় বেশি ছিল। শুধু দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ নয়, অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুতে বড় ভূমিকা রেখেছে সহিংসতা। আইওএমের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে নিহতদের অন্তত ১০ শতাংশ গুলি, ছুরিকাঘাত বা প্রহারের শিকার হয়েছেন। কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনীর হাতেও…

Read More

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে ভয়াবহ হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন। শুক্রবার কোকোরু শহরের ফনবিতা গ্রামে এ হামলা চালানো হয় বলে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী মোহামেদ তৌমবা জানিয়েছেন। শনিবার (২২ মার্চ) আলাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হামলাকারীরা ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (আইএসজিএস) গ্রুপের সদস্য বলে জানা গেছে। তারা ঐ মসজিদে প্রবেশ করে এবং নামাজে আসা মানুষদের টার্গেট করে হামলা চালায়। হামলায় আহত ১৩ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। সরকার এই হামলাকে অমানবিক ও নিষ্ঠুর বলে নিন্দা জানিয়েছে এবং এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ঘটনায়…

Read More

ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। এ ছাড়া দলটি এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী দল। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলার সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ৭ মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এনসিপি আহবায়ক বলেন, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনেও সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে…

Read More

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে প্রতিনিধিদের পাঠানো খবর- বরিশাল: জেলার আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইসলাম প্রিয় জনতার উদ্যোগে জুমার নামাজের পরে উপজেলা সদরে বিএইচপি একাডেমি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএইচপি একাডেমির সামনে গিয়ে শেষ হয়। খুলনা: ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা খুলনার নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ চত্বরে…

Read More