Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাব করা হয়েছে। তাদের পরিচয় হতে যাচ্ছে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’। জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ী এ নেতারা ১৯৭২ সালে গণপরিষদের সদস্য মনোনীত হন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধিত খসড়ায় এসব নেতাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। জামুকার ৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ মার্চ এ-সংক্রান্ত কার্যপত্রে (খসড়াসহ অন্যান্য বিষয়) স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। আইন সংশোধনের খসড়া অনুযায়ী, শুধু মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদই নন, আরও চার শ্রেণির স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় হবে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’। এ চার…

Read More

বিশ্বব্যাপী ইন্টারনেট সেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিঙ্ক এখন ভারত ও বাংলাদেশে প্রবেশের দ্বারপ্রান্তে। যদিও দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান ভিন্ন, তবুও স্টারলিঙ্ককে ঘিরে তাদের আগ্রহ প্রায় অভিন্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস – দুজনেই স্টারলিঙ্ককে নিজ নিজ দেশে আনতে আগ্রহী। ফেব্রুয়ারি মাসে মোদী যখন আমেরিকায় ইলন মাস্কের সঙ্গে সরাসরি বৈঠক করেন, তখন একই দিনে ড. ইউনূসও মাস্কের সঙ্গে দীর্ঘ টেলিফোন আলাপ করেন। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় এবং মাত্র ৯০ দিনের মধ্যে স্টারলিঙ্ক চালু করা সম্ভব বলে জানানো হয়।…

Read More

ঢাকা : যারা গণহত্যা-লুটপাটের সঙ্গে জড়িত নন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই।’ শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন,…

Read More

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার (২০ মার্চ) পর্যন্ত ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন। গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল এ হামলা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলার প্রতি তার ‘পূর্ণ সমর্থন’ ঘোষণা করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণ পুনরায় শুরু করার বিষয়টিকে ‘পূর্ণ সমর্থন’ করেন। সেই সঙ্গে গত মঙ্গলবার থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার জন্য হামাসকে দায়ী করেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের পর ইসরায়েলের সামরিক অভিযানে অর্ধলক্ষের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন,…

Read More

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজির ছেলে বাশার (৩৫)। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে একই ইউনিয়নের বিএনপির সভাপতি সামসু মেম্বারের…

Read More

ঢাকা : দেখতে দেখতে শেষ দশকে চলে এসেছে পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে ঈদুল ফিতর। সাম্য-মৈত্রী-শান্তি আর মুসলিম উম্মাহর ঐক্যের সওগাত নিয়ে প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয় এ খুশির ঈদ। সে সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় বিভিন্ন দ্রব্য ও পণ্যের দাম বাড়িয়ে দেয়। এবারের রমজানে কাঁচা বাজার ও রেজার অতি প্রয়োজনীয় পন্য ছোলা, খেজুর চিনির দাম আগেরবারের তুলনায় অনেকটাই কম ছিল। তবে বেগুন, শসা ও লেবুর দাম ছিল লাগামহীন। অবশ্য কয়েক দিনের মধ্যেই সেটি কমে এসেছিল। কমেছিল মাছ-মুরগীর দামও। কিন্তু ঈদকে টার্গেট করে আবারও কিছু কিছু জিনিসের দাম বৃদ্ধির তৎপরতা শুরু করেছে অতি…

Read More

ঢাকা : মাত্র তিন ঘণ্টায় ধর্ষণের শিকার হয়েছে এমন চার শিশু-কিশোরীসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও এক কিশোরীকে ঢাকার মুগদা থানার পৃথক পৃথক এলাকা থেকে আনা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে তাদেরকে ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। মুগদা থানার এসআই আল-আমীন বলেন, বুধবার (১৯ মার্চ) ইফতারের পর ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়। ওই অভিযোগে জব্বার (৪০) নামে এক প্রতিবেশিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। একই থানা এলাকায় মঙ্গলবার (১৮ মার্চ)…

Read More

ঢাকা : চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের ঐ প্রতিবেদনে বলা হয়, মার্চের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ১২৬ কোটি ২০ লাখ টাকা। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৭৮.৪ শতাংশ। এদিকে গত ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১৯ দিনে…

Read More

ঢাকা : চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এছাড়া লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। দীর্ঘ ৭ সাত বছর একসঙ্গে ঈদ উদযাপন করা হয়নি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের। তবে এবার এসেছে সেই সুযোগ। লন্ডনের চিকিৎসার কারণে ছেলের বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন। যুক্তরাজ্য বিএনপির নেতারা জানিয়েছেন, এবার পুত্রের সঙ্গেই ঈদুল ফিতর উদযাপন করবেন বেগম খালেদা জিয়া। ঈদের দিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মা-ছেলে কুশল বিনিময় করবেন বলেও আশা…

Read More

ঢাকা : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ সাত বছরের সাজা রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মধ্যেই থাকবে। তবে আলাদা সেকশনে বিচার হবে। এটি নতুন কোনো অপরাধ নয়, বরং একই আইনের আওতায় পৃথকভাবে বিচার করা হবে। তিনি আরও জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের জন্য আলাদা মামলা হবে। সর্বোচ্চ শাস্তি সাত বছর নির্ধারণ করা হয়েছে। শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রেও অনেকগুলো পদক্ষেপ নেয়া…

Read More