Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : দেখতে দেখতে শেষ দশকে চলে এসেছে পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে ঈদুল ফিতর। সাম্য-মৈত্রী-শান্তি আর মুসলিম উম্মাহর ঐক্যের সওগাত নিয়ে প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয় এ খুশির ঈদ। সে সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় বিভিন্ন দ্রব্য ও পণ্যের দাম বাড়িয়ে দেয়। এবারের রমজানে কাঁচা বাজার ও রেজার অতি প্রয়োজনীয় পন্য ছোলা, খেজুর চিনির দাম আগেরবারের তুলনায় অনেকটাই কম ছিল। তবে বেগুন, শসা ও লেবুর দাম ছিল লাগামহীন। অবশ্য কয়েক দিনের মধ্যেই সেটি কমে এসেছিল। কমেছিল মাছ-মুরগীর দামও। কিন্তু ঈদকে টার্গেট করে আবারও কিছু কিছু জিনিসের দাম বৃদ্ধির তৎপরতা শুরু করেছে অতি…

Read More

ঢাকা : মাত্র তিন ঘণ্টায় ধর্ষণের শিকার হয়েছে এমন চার শিশু-কিশোরীসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও এক কিশোরীকে ঢাকার মুগদা থানার পৃথক পৃথক এলাকা থেকে আনা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে তাদেরকে ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। মুগদা থানার এসআই আল-আমীন বলেন, বুধবার (১৯ মার্চ) ইফতারের পর ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়। ওই অভিযোগে জব্বার (৪০) নামে এক প্রতিবেশিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। একই থানা এলাকায় মঙ্গলবার (১৮ মার্চ)…

Read More

ঢাকা : চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের ঐ প্রতিবেদনে বলা হয়, মার্চের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ১২৬ কোটি ২০ লাখ টাকা। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৭৮.৪ শতাংশ। এদিকে গত ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১৯ দিনে…

Read More

ঢাকা : চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এছাড়া লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। দীর্ঘ ৭ সাত বছর একসঙ্গে ঈদ উদযাপন করা হয়নি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের। তবে এবার এসেছে সেই সুযোগ। লন্ডনের চিকিৎসার কারণে ছেলের বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন। যুক্তরাজ্য বিএনপির নেতারা জানিয়েছেন, এবার পুত্রের সঙ্গেই ঈদুল ফিতর উদযাপন করবেন বেগম খালেদা জিয়া। ঈদের দিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মা-ছেলে কুশল বিনিময় করবেন বলেও আশা…

Read More

ঢাকা : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ সাত বছরের সাজা রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মধ্যেই থাকবে। তবে আলাদা সেকশনে বিচার হবে। এটি নতুন কোনো অপরাধ নয়, বরং একই আইনের আওতায় পৃথকভাবে বিচার করা হবে। তিনি আরও জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের জন্য আলাদা মামলা হবে। সর্বোচ্চ শাস্তি সাত বছর নির্ধারণ করা হয়েছে। শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রেও অনেকগুলো পদক্ষেপ নেয়া…

Read More

ঢাকা : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্ত সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কিছুতে যুক্ত না করা এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (ডিজিএফআই) কাজ সামরিক গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তী সহিংসতার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব দেওয়া হয়। এইচআরএফবি’র পক্ষে টিআইবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। সংস্থাটির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে- মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংরক্ষণ ও ধ্বংস বা লুকানোর চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া, ভুক্তভোগীকেন্দ্রিক…

Read More

ঢাকা : আগামী রোববার (২৩ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাবনা দিতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়ে ১২টায় শেষ হয়। বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ। সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা…

Read More

ঢাকা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ছুটি আরও এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন তারা। প্রথমে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হলেও বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের লম্বা ছুটির সুযোগ তৈরি হলো। কীভাবে হলো এই লম্বা ছুটি? পূর্বঘোষিত ঈদের ছুটি শুরু ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছিল। তার আগের দিন ২৮ মার্চ শুক্রবার এবং একই দিনে পবিত্র শবে কদরের ছুটি থাকায় ছুটি কার্যত এক দিন এগিয়ে…

Read More

ঢাকা : আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে দেশের নাগরিকদের বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ পরামর্শ দেয়া হয়। বার্তায় যাত্রীদের ভ্রমণ, ভ্রমণের সময় করণীয়, বাস ও লঞ্চ মালিক এবং চালকদের প্রতি নানা নির্দেশনা দেয়া হয়েছে। সে সঙ্গে কোনো ব্যক্তি বিপদে পড়লে পুলিশের সহায়তা নিতে জরুরি কিছু নম্বরে কল করার কথাও বলা হয়েছে। যাত্রীদের প্রতি অনুরোধ: পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন। চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেন না।…

Read More

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা নতুন করে আরো ভয়াবহ হয়ে উঠেছে। মঙ্গলবার ও বুধবার ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালানোর পর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে স্থল অভিযান, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এ হামলার ফলে গত কয়েকদিনে বহু মানুষ নিহত এবং আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, এটি ফিলিস্তিনিদের জন্য ‘শেষ সতর্কবার্তা’। তারা বলছে, ফিলিস্তিনিরা যদি তাদের জিম্মিদের মুক্তি না দেয় এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে না ফেলে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া বিমান হামলায় প্রায় ৪০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবারও ইসরায়েলি হামলায় অনেক ফিলিস্তিনি প্রাণ হারান। বৃহস্পতিবার (২০ মার্চ)…

Read More