Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : এসএসসির গণিত পরীক্ষা পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের দিনটি পড়ায় ২০ এপ্রিলের পরীক্ষা পেছানো হয়েছে। বুধবার (১৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ‌নতুন সূচি অনুযায়ী, এ পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২০ এপ্রিল পরীক্ষাটি হওয়ার কথা ছিল। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮মে। ১০মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। জানা গেছে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের…

Read More

ইসরাইলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহবান জানিয়েছেন তিনি। এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এ আহবান জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহবান জানিয়েছেন। এক্স পোস্টে লাপিদ লিখেছেন, ইসরাইলি সরকারের কোনও ‘রেড লাইন’ নেই। সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে ‘যথেষ্ট হয়েছে! তিনি আরও লেখেন, আমি আপনাদের সকলকে আহবান জানাচ্ছি- এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যত, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন। এর আগে মঙ্গলবার (১৮…

Read More

ঢাকা : বাসায় অবৈধ অস্ত্র রাখার মামলায় বিশেষ ট্রাইব্যুনাল আদালতের দেয়া ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়। বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে…

Read More

ঢাকা : দুই বাংলার চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলা সিনেমার পাশাপাশি কাজ এ চিত্রনায়িকা করেছেন বলিউডেও। দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মুগ্ধ করা এ অভিনেত্রী রূপেও অনন্য। প্রথমবারের মতো ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’- এর আয়োজন হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে। সেখানে হাজির হন জয়া। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে গত সোমবার কলকাতায় হয় এ আয়োজন। আর এতেই বাজিমাত করেন এ নায়িকা। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া। জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে রেড কার্পেটে নজর কাড়েন জয়া। গত সোমবার সন্ধ্যায় অ্যাওয়ার্ড পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান নিজেই। পুরস্কার হাতে…

Read More

ঢাকা : চলমান জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দশম আসরে নতুন একটি রেকর্ড হয়েছে। অবিশ্বাস্য ব্যাটিংয়ে ইতিহাস গড়েছেন ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় ৪০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এটি দেশের যে কোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এ ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে। অন্যদিকে, ইতিহাসগড়া…

Read More

ঢাকা : কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমারের বন্দি শিবির থেকে ১৯ বাংলাদেশিকে মুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) তাদের মুক্ত করা হয়। পরে তাদের দেশে পাঠানো হয়। রাত পৌনে ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দেরে অবতরণ করেন মুক্ত বাংলাদেশিরা। ভালো চাকরি ও বেতনের প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা এই বাংলাদেশিদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়। সেখান থেকে তাদের নেয়া হয় মিয়ানমারের স্ক্যাম সেন্টারে। সেখানে পাচারকারীরা তাদের দিয়ে সাইবার অপরাধমূলক কাজ করাতো। কেউ রাজি না হলে বৈদ্যুতিক শকসহ ভয়াবহ নির্যাতন করা হতো। এমন নির্যাতনে একজন অসুস্থ হয়ে রক্তবমি শুরু করলে তার সঙ্গে জুনায়েদ নামে এক বাংলাদেশিকে দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এরপর জুনায়েদ সেখান থেকে…

Read More

গাজায় রাতভর ইসরায়েলের চালানো বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। সোমবারের (১৭ মার্চ) ওই হামলায় আহত হয়েছেন অন্তত ৬৬০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটে জানানো হয়, ইসরায়েলি হামলায় ৪১৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন। যাদের নাম আহত বা নিহতের তালিকায় যুক্ত করা হয়নি। সোমবার (১৭ মার্চ) রাত ২টার দিকে আকস্মিকভাবে গাজায় বোমা হামলা চালানো শুরু করে দখলদাররা। কয়েক ঘণ্টা স্থায়ী এ হামলায় মুহূর্তের মধ্যে ঝরে যায় শত শত মানুষের প্রাণ। আহতের সংখ্যা এতটাই বেশি যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্তদানের অনুরোধ জানিয়েছে। রক্তের স্বল্পতার পাশাপাশি পেইনকিলার…

Read More

ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছেন। অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে…

Read More

ঢাকা : আসন্ন ঈদুল ফিতরে লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের সরকারি ছুটি ঘোষিত হয়েছে পাঁচ দিন। তবে এর সঙ্গে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে কার্যত ১১ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশ। ঈদের আগে ও পরে ১১ দিনের মধ্যে মাত্র দুদিন অফিস খোলা থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ২৯, ৩০ ও ৩১ মার্চ ঈদের ছুটি। ১ ও ২ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দুদিন…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এ হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এমন অবস্থায় এবার গাজায় স্থলপথেও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল ও এরপর অবরুদ্ধ এ উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০৫ জন ফিলিস্তিনির নিহত ও অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমটি তাদের অনলাইনের লাইভ আপডেটে…

Read More