Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এটির নাম হতে যাচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রচলিত শিক্ষার মানোন্নয়ন, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নসহ বিভিন্ন বিষয় সামনে রেখে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজ সাতটি হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। পরে কলেজগুলো পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও…

Read More

রাজশাহী : মাটি ছাড়াই জন্মাচ্ছে পুষ্টিকর সবুজ ঘাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক গবেষণায় দেখা গেছে, হাইড্রোপনিক প্রযুক্তিতে মাটির স্পর্শ ছাড়াই ন্যূনতম পানিতে পশুখাদ্য উৎপাদন সম্ভব, যা দেশের পশুপালন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ পদ্ধতিতে উৎপাদিত সবুজ পশুখাদ্য বছরজুড়ে প্রাণীদের উচ্চপুষ্টি সরবরাহ করতে পারে। যা পশুখাদ্য সংকট মোকাবেলা, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং জমির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ক্রমবর্ধমান পশুখাদ্যের চাহিদা মেটাতে হাইড্রোপনিক প্রযুক্তি টেকসই ও কার্যকর সমাধান হতে পারে। তবে বৃহৎ পরিসরে বাস্তবায়ন ও প্রাথমিক সেটআপ খরচ এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তা সত্ত্বেও পরিবেশবান্ধব ও খরচসাশ্রয়ী এ প্রযুক্তি কৃষি ও…

Read More

শৈশবের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ক্রমেই ধারালো হয়ে উঠছেন কিলিয়ান এমবাপ্পে। শুরুতে খানিকটা ছন্দহীন থাকলেও আস্তে আস্তে নিজেকে ফিরে পাচ্ছেন এ ফরাসি তারকা। সে ধারাবাহিকতায় শনিবার (১৫ মার্চ) লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপ্পে। ফলে পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। এ জয়ে লা লিগায় আপাতত শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। নিজেদের হাতে থাকা দুই ম্যাচ জিতলে আবারও শীর্ষস্থানের মুকুট ফিরে পাবে বার্সা। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো। জোড়া গোলে রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো…

Read More

ঢাকা : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির সাজা বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। রোববার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ। অন্যদিকে, আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী ও আজিজুর রহমান দুলু। রায় ঘোষণার সময় আদালতকক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সকাল ১১টায় হাইকোর্ট বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ…

Read More

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানের অর্থায়নে হুতি সন্ত্রাসীরা মার্কিন যুদ্ধবিমান এবং আমাদের সেনা এবং মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদ বিলিয়ন ডলার নষ্ট করেছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ট্রাম্পের এমন মন্তব্যের পরেই ইয়েমেনে হামলার খবর এলো। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং ৯ জন আহত হয়েছে। তবে বিবিসি ও রয়টার্সের খবরে ২৪ জন নিহতের খবর এসেছে। ইরানকে সতর্ক করে ট্রাম্প…

Read More

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আগে প্রয়োজনীয় সংস্কার করা জরুরি। বিএনপি শুরু থেকেই নির্বাচনকেন্দ্রিক সংস্কারের পক্ষে ছিল। এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি। সংস্কার অবশ্যই করতে হবে, সে সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি–…

Read More

৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে এটি আরও ব্যাপক হতে পারে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা লাল, কমলা ও হলুদ তালিকা প্রস্তাব করেছেন। এর লাল তালিকায় থাকা ১১টি দেশ হলো—আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, এ তালিকাটি মার্কিন পররাষ্ট্র দফতর কয়েক সপ্তাহ আগে তৈরি করা। তালিকা হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই এতে…

Read More

ঢাকা : সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে ইউএন হাউজ উদ্বোধন করেন তিনি। পরে এক অনুষ্ঠানে যোগ দেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে…

Read More

ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় রোববার (১৬ মার্চ) ঘোষণা করবেন হাইকোর্ট। শনিবার (১৫ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায়ের জন্যে এ দিন ধার্য করেছেন। এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ‍্যাটর্নি জেনারেল কে বি রুমি। তাদের সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও জামিউল হক ফয়সাল।…

Read More

ঢাকা : ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কার বিএসপিএ স্পোর্টস এওয়ার্ড। যা ১৯৬৪ সালে চালু হয়েছিল। গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে কয়েক শতাধিক ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে মর্যাদাপূর্ণ এ পুরস্কার। যা জাতীয় ক্রীড়া পুরস্কারের আগে দেয়া শুরু হয়। বছর ঘুরে ফিরে এলো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। আগামী ১১ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তুলে দেয়া হবে ২০২৪ সালের সেরাদের পুরস্কার। এবারও বিএসপিএ অ্যাওয়ার্ড পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। ধারাবাহিকভাবে এবারও থাকছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেওয়া হবে…

Read More