Author: ক্রীড়া ডেস্ক

কে সেরা, ব্রায়ান লারা নাকি শচীন টেন্ডুলকার? এ নিয়ে দুই কিংবদন্তির খেলোয়াড়ি জীবনে প্রতিযোগিতা হত বেশ। সেই দুই মহাতারকা আরও একবার মুখোমুখি হলেন ক্রিকেট মাঠে। টি-টোয়েন্টি ফরম্যাটে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে লারার নেতৃত্বে খেলা ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতল টেন্ডুলকারের ভারত মাস্টার্স। ক্যারিবিয়ানদের ৭ উইকেটে ১৪৮ রানের চ্যালেঞ্জ ভারত পেরিয়ে যায় ১৭ বল হাতে রেখে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতের ঝুলিতে যোগ হল আরও একটি শিরোপা। ‘বুড়ো’দের টুর্নামেন্ট হলেও ভারতের রায়পুরে প্রথমবার হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে গ্যালারিতে এসেছিলেন ৪৭ হাজার ৩২২ জন দর্শক। লারা-টেন্ডুলকারের দ্বৈরথ বাড়তি উত্তেজনা তৈরি করেছিল নিশ্চিতভাবে। তবে লারা আউট হন…

Read More

নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠকে অংশ নিতে ভারতে এসে জঙ্গিবাদের কথা তুলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উদ্বেগের কথা জানালেন যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। ভারতে এসে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালে সঙ্গে বৈঠক করার মধ্যে সোমবার এনডিটিভিকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তুলসি, সেখানেই বাংলাদেশের প্রসঙ্গ আসে। এনডিটিভি জানিয়েছে, সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের গভীর উদ্বেগের কথা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। বিশ্বজুড়ে ইসলামী জঙ্গিগোষ্ঠীকে পরাভূত করতে ট্রাম্পের অঙ্গীকারে কথাও বলেছেন তিনি। বাংলাদেশ নিয়ে তুলসি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে চলা নিপীড়ন, হত্যাকাণ্ড, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি যুক্তরাষ্ট্র সরকার এবং…

Read More

ঢাকা : যুবদল পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি বা দখল-বাণিজ্য করলে তাৎক্ষণিক আটক করার অনুরোধ করা হয়েছে। আটক করা অপরাধীকে সংগঠনের কেন্দ্রীয় দফতর ও সহ-দফতর সম্পাদককে ফোন করে জানানোর আহবান করা হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠনটি এ বিষয়টি নিয়ে সতর্কতার কথা জানিয়েছে। সোমবার (১৭ মার্চ) যুবদলের সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এসব কথা বলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলিস্তানসহ বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে দুষ্কৃতকারীরা। দুষ্কৃতকারীরা জনসাধারণের চলাফেরা বিঘ্নিত করছে। ব্যবসার নিয়ন্ত্রণ নিচ্ছে। ফুটপাত কেন্দ্রিক ব্যবসা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন…

Read More

ঢাকা : দীর্ঘ প্রতীক্ষার পর দেশের সর্ববৃহৎ যমুনা রেলসেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে ডাবল লেনের হলেও বর্তমানে শুধু সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলবে না যাত্রীদের। যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর উদ্বোধনে মধ্য দিয়ে ঢাকার সঙ্গে আরো সহজ হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যানে নির্মিত ডাবল লেনের এ সেতু দিয়ে মাত্র সাড়ে তিন মিনিটের মধ্যেই যমুনা অতিক্রম করতে পারবে ট্রেন। জাপানি নতুন প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সব সেতুর থেকে আলাদা। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুইপাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ-লাইন যা…

Read More

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় ১০-১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ ছাড়াও আশেপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করতে বলেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার…

Read More

ঢাকা : ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারের অনুরোধ জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ব্যাপক প্রতিক্রিয়ার পর তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে উল্লেখ করেছি। যদি আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি দুঃখ প্রকাশ করছি।’ সোমবার (১৭ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি দুটি শব্দ খুব…

Read More

ঢাকা : মাতৃভূমিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নবাগত তারকা হামজা দেওয়ান চৌধুরী। সিলেটের ওসমানী বিমানবন্দরে সোমবার (১৭ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। বাফুফের সঙ্গে চুক্তি অনুযায়ী, হামজা বিজনেস ক্লাস আসনেই যাত্রা করেছেন। তার শেকড় হবিগঞ্জের বাহুবল গ্রামে। তাই তিনি সরাসরি সিলেটে পৌঁছে সড়কপথে পরিবারের সঙ্গে হবিগঞ্জ যাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে থাকবেন বাফুফের চার নির্বাহী সদস্য। সিলেট ও হবিগঞ্জে তাকে বরণ করে নিতে স্থানীয় ফুটবলপ্রেমীরাও অধীর অপেক্ষায়। তার নিরাপত্তা নিশ্চিত করতে বাফুফে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করেছে। হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী আগেই দেশে এসে হবিগঞ্জের বাড়িতে অবস্থান করছেন।…

Read More

ঢাকা : বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান জায়ান্ট লঙ্গি (giant Longi) বাংলাদেশে একটি কারখানা স্থাপন এবং সোলার প্যানেল তৈরিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, গত ডিসেম্বরে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় চীনা সোলার প্যানেল প্রস্তুতকারক বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য বাংলাদেশ সফর করেছেন। অন্তর্বর্তী সরকারের দেশকে অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস চীনা কোম্পানিগুলিকে তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানানোর পর তারা এই সফর করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সফরকারী কোম্পানি সম্পর্কে বলেন, লঙ্গিসহ কমপক্ষে…

Read More

ঢাকা : সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা ৬ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। রোববার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমিটিতে ৬ হাজার ২৯৫টি মামলা পরীক্ষা-নিরীক্ষার জন্য উপস্থাপন করে মাঠ পর্যায়ের কমিটি। সেখান থেকে ৬ হাজার ২০২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে বিবেচিত হওয়ায় সেগুলো প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠ পর্যায়ের কমিটির দেওয়া প্রস্তাবগুলো বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ৮টি সভায় মিলিত হয়েছে। অনুষ্ঠিত ৮টি সভায় কেন্দ্রীয় কমিটির নিকট ৬ হাজার ২৯৫টি মামলা প্রত্যাহারের…

Read More

ঢাকা : পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হবে। এতে উপস্থিত থাকবেন মাঠ পর্যায়ের পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা। রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ডেপুটি প্রেস সচিব বলেন, ঐ দিন ১২৭ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিতে দিকনির্দেশনা দিতে এই জরুরি বৈঠকের আয়োজন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঐ অনুষ্ঠানে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর…

Read More