Author: আনন্দলোক প্রতিবেদক, ঢাকা

ঢাকা : ছোটপর্দায় আবির্ভাব ঘটলেও দুর্দান্ত অভিনয়ে দুই বাংলার বড় পর্দায় তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের এ অভিনয় শিল্পী এবার ওয়েব সিরিজে নাম লিখেছেন। নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। জয়ার জন্য ‘জিম্মি’ ওয়েব সিরিজটি বিশেষ। কেননা এ প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের আপনাকে টেনেছে, এমন প্রশ্নে জয়া বলেন, আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সে সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচইয়ের সঙ্গে।…

Read More

ঢাকা : ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার হওয়া অর্থের একটি অংশ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে এই অর্থ দেশে ফেরত আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এই অর্থ মূলত মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) প্ল্যাটফর্মের মাধ্যমে পাচার হয়েছিল। সিআইডির তথ্য অনুযায়ী, অর্থ উদ্ধারে বিভিন্ন পক্ষের সহযোগিতা পাওয়া গেলেও দেশে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নির্দিষ্ট আইন না থাকায় তদন্ত ও প্রতিরোধে চ্যালেঞ্জ বাড়ছে। এমটিএফই কেলেঙ্কারির শুরু প্রায় দুই বছর আগে এমটিএফই ভুয়া বিনিয়োগ প্রকল্প চালু করে। প্রতিষ্ঠানটি প্রলোভন দেখায়, কিছু টাকা বিনিয়োগ করলেই মিলবে সিইও হওয়ার সুযোগ, সঙ্গে প্রতিদিন দ্বিগুণ-তিন গুণ মুনাফা। বিনিয়োগকারীদের…

Read More

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে বৈষম্য, নির্যাতন, গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা এখন নিজ দেশে ফিরতে চায়। তিনি বলেন, তারা চায় নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরতে। নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এ সংকটের প্রধান সমাধান। এখন বিশ্বের সহায়তা প্রয়োজন। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে আন্তোনিও গুতেরেস বলেন, আজ আমি অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের সংকল্প আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। অনেকেই নিজ দেশ ছেড়ে আসার এবং এখানে আশ্রয় নেয়ার গল্প শেয়ার করেছেন। মিয়ানমারের সব পক্ষের প্রতি আমার বার্তা, সর্বোচ্চ সংযম অবলম্বন করুন, আন্তর্জাতিক মানবিক আইন…

Read More

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কামরুল ইসলাম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের অজি উল্ল্যাহ হাফেজ বাড়ির মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে। নিহতের বড় ভাই কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে ব্যবসা শুরু করেন। দেশে ফিরে বিয়ে করার কথা ছিল কামরুলের। তার জন্য পাত্রীও খোঁজা হচ্ছিলো। সম্প্রতি বাড়িতে নতুন ভবনও করেছেন। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তার। কামরুজ্জামান আরও জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি…

Read More

কক্সবাজার : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮মিনিটের দিকে অধ্যাপক ইউনূস ও গুতেরেসকে বহনকারী বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই- আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান। পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমান বন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন ও ইফতার শেষে সন্ধ্যায়…

Read More

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন তারা। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লক্ষ রোহিঙ্গা…

Read More

ঢাকা : ঈদুল ফিতরে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। এ সময় বিক্রি করা হয় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। টিকিট বিক্রি শুরুর প্রথম ৯ মিনিটেই এ অঞ্চলের বেশিরভাগ অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। বাকি ট্রেনগুলোর ৪/৫টি করে টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনভিত্তিক এই টিকিট বিক্রিতে ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ২০ লাখ হিট পড়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী কোনো ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। তবে, ঐ সময় পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট,…

Read More

ঢাকা : রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে গত ৬ মার্চ পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত মতামত জানানোর সময়সীমা দেয়া হলেও এখনই এ ব্যাপারে নিজেদের অভিমত জানাবে না বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বিএনপির মিত্র ১২ দলীয় জোট, বাম জোটসহ বেশকিছু রাজনৈতিক দল। সুপারিশগুলো ছক আকারে এমসিকিউ (মালটিপল চয়েস কোয়েশ্চেন) আকারে পাঠানো হয়েছিল। যেখানে ‘টিকচিহ্ন’ দিয়ে ১২০টি প্রশ্নের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। সুপারিশের বিষয়ে ‘একমত’, ‘একমত নই’ ও ‘আংশিকভাবে একমত’— এই তিনটি বিকল্প রাখা হয়েছে। এছাড়া সময় ও বাস্তবায়নের ক্ষেত্রে রাখা হয়েছে ছয়টি বিকল্প। মন্তব্যের জন্য রাখা হয়েছে আলাদা জায়গা।…

Read More

ঢাকা : চিকিৎসকের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। অধ্যাপক সায়েদুর রহমান জানান, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেয়ার বয়স ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে ৩৪ করার প্রস্তাব দেয়া হয়েছে। চিকিৎসকদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের কারণে চিকিৎসকরা গতকাল তাদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছিলেন। তাদের দাবি নিয়ে বর্তমান সরকার আন্তরিক। অন্তর্বর্তী সরকার শিগগিরই কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাদের এসব দাবি পূরণ করার চেষ্টা করবে। সরকারের…

Read More

বর্তমান প্রযুক্তি জগতে বিপ্লবী পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই ধারবাহিকতায় চলতি বছরই ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেশটির প্রথম এআই-নির্ভর চলচ্চিত্র ‘নাইশা’। আগামী মে মাসে সিনেমা হলে মুক্তি পাবে এটি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিবেক আঁচলিয়া। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভার্চ্যুয়াল তারকা নাইশা বোস ও জৈন কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। যেখানে দেখা যায়, মিজো বংশোদ্ভূত বাঙালি চরিত্রে অভিনয় করেছেন নাইশা এবং স্ট্যান্ডআপ কমেডিয়ান, র‍্যাপার ও সাঁতারুর ভূমিকায় রয়েছেন জৈন। এক পর্যায়ে তাদের পরিচয় হয়। জৈনর প্রেমে পড়ে নাইশা। তবে নাইশাকে ফিরিয়ে দেয় জৈন, কারণ সে প্রেমে বিশ্বাস করে না। অবশেষে তাদের সম্পর্কে ফাটল ধরে। পরে নাইশা একজন শীর্ষ…

Read More