Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে হাইকোর্ট জানিয়েছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না। তবে, বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে, রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তবে অন্য দায়িব আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।…

Read More

ঢাকা : নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে হটলাইন নম্বর চালু করেছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর। তিনি জানান, অভিযোগগুলোর যেসব ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসারকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, হটলাইনে আসা ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারো টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)। হটলাইন নম্বরসমূহে (০১৩২০০০২০০১,…

Read More

ঢাকা : খাদ্যপণ্যে ভর্তুকি প্রায় ১২ শতাংশ বাড়িয়ে আট হাজার ১০০ কোটি টাকা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। খাদ্য বিতরণ কর্মসূচি জোরদার ও কম আয়ের মানুষদের স্বস্তি দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত বছর দুই দফা আকস্মিক বন্যায় উৎপাদন কমে যাওয়া ও অব্যাহত মূল্যস্ফীতির কারণে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। টানা দুই বছর ধরে মূল্যস্ফীতি নয়ের ওপরে আছে। বেশ কয়েক মাস ধরে খাদ্য মূল্যস্ফীতিও দুই অঙ্কের মধ্যে ছিল। গত বছরের জুলাইয়ে ছিল ১৪ শতাংশের বেশি। গত মাসে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। এই প্রেক্ষাপটে গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০২৩-২৪ অর্থবছরে খাদ্য ভর্তুকি সংশোধন করে সাত হাজার…

Read More

ঢাকা : শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার (১১ মার্চ) দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ ছাড়া, ১ কোটি ৮০ লাখ টাকা দলিলমূল্যে রাজউকের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ। সোমবার (১০ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ’-শীর্ষক উচ্চ পর্যায়ের…

Read More

ঢাকা : এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ…

Read More

ক্রিকেট। এ যেন শুধু-ই খেলা নয়। সেটা বার বার প্রমাণ করলেন ভারতের ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেট খেলাকেই ধ্যান-জ্ঞান হিসেবে নিয়েছেন তিনি। সেই জন্য নিজের পারফরম্যান্সের সঙ্গে দুর্দান্ত অধিনায়কত্বে এখন সর্বকালের সেরা। রিকি পন্টিং, স্টিভ ওয়াহ কিংবা হ্যান্সি ক্রনিয়ের মতো তারকাদের তিনি পেছনে ফেলেছেন। মাঠের ক্রিকেটে রোহিত শর্মা অধিনায়কের পারফরম্যান্সকেও দলের সাফল্যের ভিত্তি বলাও অমূলক না। যুগে যুগে ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন এমনই সব অসাধারণ নেতা। তাদের মধ্যে রিকি পন্টিং, স্টিভ ওয়াহ কিংবা হ্যান্সি ক্রনিয়সহ অনেকেই ক্রিকেটের ইতিহাসে নিজেদের ছাপ রেখে গেছেন দুর্দান্ত অধিনায়কত্বের কল্যাণে। তবে পারফর্মারের চেয়ে ওয়াহ-ক্রনিয়েকে অধিনায়ক হিসেবেই মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রিকেট ভক্তরা। তবে ক্রিকেটের…

Read More

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির সিনেটর ও সাবেক শ্রমমন্ত্রী সিলভেস্ট্রে বেলো। এদিকে দুতার্তের আইনজীবী মার্টিন ডেলগ্রা জানিয়েছেন, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার কঠোর বক্তব্যের জন্য পরিচিত। কিছুদিন আগেই তিনি হংকংয়ে যান। সেখান থেকে মঙ্গলবার ফিলিপাইনে ফেরেন তিনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার হয়েছেন দুতার্তে। ক্ষমতায় থাকার সময় মাদকবিরোধী যুদ্ধে ঘোষণা করেছিলেন তিনি। ফিলিপাইনের প্রেসিডেনশিয়াল কমিউনিকেশন অফিস (পিসিও) জানায়, ইন্টারপোল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা…

Read More

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। আফ্রিকার এ দেশটির পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এ ঘটনা ঘটে। সোমবার (১০ মার্চ) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন নিহত ও আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সংবাদ ওয়েবসাইট অ্যাকচুয়ালাইট.সিডি অনুসারে, প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন। বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের…

Read More

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষিপ্রতা ও তীব্রতা কমছেই না। ক্যারিয়ারের ‘বুড়ো বয়সে’ এসেও গোলের ক্ষুধা একটুও কমেনি। ইরানের ক্লাব এস্তেঘলাল এফসির বিপক্ষে গোল করে এক মাইলফলক স্পর্শ করেছেন সিআর সেভেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। শেষ ষোলোর দ্বিতীয় লেগে এস্তেঘলাল এফসির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়ায় অ্যাগ্রিগেডে ৩-০ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এস্তেঘলাল এফসির বিপক্ষে প্রথম লেগে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। দাপটের সঙ্গে জয় পেয়েছে রোনালদোর দল। ম্যাচের নবম মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে নাসরকে এগিয়ে দেন দলের নতুন তারকা ডুরান। যা এএফসি…

Read More

তৌফিক আহমেদ তফছির, ঢাকা : মুস্তাক (ছদ্মনাম) । গ্রামের বাড়ি দেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে অফিস সহকারি হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে বাটন ফোনসেট ব্যবহার করেন। সম্প্রতি বেতনের টাকা থেকে জমিয়ে শখের একটি স্মার্টফোন কেনেন। একটি স্মার্টফোন কিনতে যেয়ে দীর্ঘদিন টাকা জমিয়েছেন তিনি। বেতনের টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে সঞ্চয় করেছিলেন। সম্প্রতি মুস্তাকের অফিসের পাশে যমুনা ফিউচার পার্ক শপিংমল থেকে কাঙ্খিত সেই স্মার্টফোনটি কেনেন তিনি। কেনার সময় দোকানি মুস্তাককে স্মার্টফোনটি চালানোর টুকিটাকি দেখিয়ে দেন। ইচ্ছে ছিল, ঈদের আগেই বাড়ি যাবেন। কিন্তু মুস্তাকের সেই স্বপ্নকে পলকেই দুঃস্বপ্নে রূপ দিল রাজধানীর অজ্ঞাত ছিনতাইকারী! সোমবার (১০ মার্চ) সকালে…

Read More