Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : আগামী শনিবার (১৫ মার্চ) এক যোগে ৬ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ২ কোটি ২২ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রে তাদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে বাংলাদেশে অপুষ্টির হার কমেছে এবং শিশু ও মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। শুধু দেশেই নয়, বিশ্ব নেতৃত্বের পুষ্টি ফোরাম স্ক্যালিং আপ নিউট্রিশন (এসইউএন) এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ…

Read More

ঢাকা : মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের সে শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্তঃবাহিনী বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।…

Read More

ঢাকা : বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আবারও বাড়লো। বৃহস্পতিবার (১৩ মার্চ) ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা ১৫ মার্চ থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে। এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার…

Read More

ঢাকা : বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও শাহবাগ মোড়সহ রাজধানীর বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকেই এ নির্দেশনা কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়,…

Read More

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে দশম গ্রেডে এসব শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রিট আবেদনের পক্ষে শুনানিতে সালাহউদ্দিন দোলন বলেন, ২০১৪ সালের ৯ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন এবং একই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। কিন্তু তখন মন্ত্রণালয় কৌশলে প্রধান শিক্ষকদের বেতন স্কেল প্রবেশ পদে…

Read More

ঢাকা : চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে লাখো রোহিঙ্গার ইফতারে অংশ নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট (ইকে-৫৮৬)। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে অভ্যর্থনা জানাবেন। শুক্রবার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান সকাল ৯টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গুতেরেসের সঙ্গে দেখা করবেন। পরে সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে দেখা করবেন…

Read More

অ্যাতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিতানো স্টেডিয়ামে মন ভার জড়ো হওয়া দর্শকদের। রিয়ালের কাছে খুব কাছ থেকে হেরে গিয়েছে দল। কিন্তু এরইমাঝে অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে দর্শকদের তাঁতিয়ে দিতে চাইলেন। দুই লেগ মিলিয়ে তার দল যে ফুটবল উপহার দিয়েছে, সেটারই অভিবাদন যেন পেতে চাইলেন এই আর্জেন্টাইন কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়ালের কাছে অ্যাতলেটিকোর বিদায় নতুন কিছু না। দুইবার তো ফাইনালেই হেরেছে তারা। তবে মেট্রোপলিতানো স্টেডিয়ামের হারটা একটু আলাদাভাবেই হয়ত পোড়াবে অ্যাতলেটিকো ভক্তদের। হুলিয়ান আলভারেজের পেনাল্টি যেভাবে বাতিল হয়েছে কিংবা অ্যান্তোনি রুদিগারের শট ইয়ান ওবলাকের হাতে লেগেও জালে জড়ানো… অ্যাতলেটিকোর আক্ষেপ হতেই পারে। তবে রিয়াল মাদ্রিদও ছেড়ে কথা বলেনি। প্রতিপক্ষের মাঠে মাত্র…

Read More

ঢাকা : লি‌বিয়া থে‌কে ঢাকায় পৌঁছেছেন ১৭৬ জন বাংলাদেশি নাগরিক। এ ছাড়া আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইট তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হ‌বে। বৃহস্প‌তিবার (১৩ মার্চ) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১৭৬ জন বাংলাদেশি। এর আগে, গতকাল বুধবার লি‌বিয়া থে‌কে তাদের দে‌শের উদ্দেশ্যে প্রত‌্যাবর্তন করা হ‌য়। ত্রিপোলির বাংলা‌দেশ দূতাবাস জানায়, ১৭৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১২ মার্চ দেশে প্রত্যাবাসন করা হয়। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন ও অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের…

Read More

ঢাকা : ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১২ মার্চ) ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। এছাড়া আগামী ১২ মে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ছাড়াও পরোয়াভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম‌হিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেন‌জির আহমদ। অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।…

Read More

বাংলাদেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ কানাডার কাছ থেকে নতুন করে ২৭২.১ মিলিয়ন ডলারের বিদেশি সহায়তা পেতে যাচ্ছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এই ঘোষণা দিয়েছেন। সোমবার (১০ মার্চ) কানাডিয়ান গণমাধ্যম গ্লোবাল নিউজ জানায়, এই অর্থ অন্যান্য বিদেশি অংশীদার এবং দাতাদের অনুদানের সঙ্গে মিলিয়ে মোট ১৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও দৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলগুলোর জনগণের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে।’ তিনি আরও বলেন, ‘‘দুর্বল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে ‘একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই’ কানাডার লক্ষ্য।’’…

Read More