Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : এবার ঈদে ব্যাংকের শাখা থেকে কোনো নতুন নোট মিলবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টাকায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। এমন পরিস্থিতিতে ঈদ সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট রয়েছে, তার ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন…

Read More

ঢাকা : দেশে নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও হয়রানি বন্ধে হটলাইন চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন। সোমবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্থা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে এই হটলাইন সেবা চালু করা হয়েছে। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। হটলাইন নম্বরসমূহ হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এগুলো দিবারাত্রি ২৪ ঘণ্টা চালু থাকবে। এ ছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতই চালু রয়েছে। বাংলাদেশ…

Read More

ঢাকা : ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নামে লন্ডনে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই আদালত তার ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের নামে দুবাইয়ের দুটি ব্যাংক হিসাব এবং আরআর ট্রেডিং কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশও দিয়েছে। সোমবার (১০ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এগুলো জব্দ ও অবরুদ্ধের আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ার কারসাজির মাধ্যমে হাজারো কোটি টাকা লোপাট,…

Read More

ঢাকা : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক ছেলে-মেয়ে বিদেশে পড়াশোনা করতে যায়। এক কেসে দেখা গেছে, ছেলের একটি সেমিস্টারের টিউশন ফি হিসেবে ৪০০ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। তিনি বলেন, মানিলন্ডারিংটা কীভাবে হয়েছে দেখেন। তবে তদন্তের স্বার্থে ব্যক্তির নাম প্রকাশ করছি না আমরা। কতটা ইনোভেটিভ প্রক্রিয়ায় টাকা পাচার হয়েছে। আমরা জানতাম ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে, ব্যাংকিং সিস্টেমে বা হুন্ডির মাধ্যমে টাকা চলে গেছে। কিন্তু দেখা গেছে, কিছু কিছু জায়গায় লুপ হোল খুঁজে ৪০০ কোটি…। পৃথিবীতে কারও টিউশন ফি ৪০০-৫০০ কোটি টাকা আছে? সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা…

Read More

ঢাকা : গত ৭ মাসে কারাগারে ১২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ২৭০ জন বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সোমবার (১০ মার্চ) দুপুরে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় কারা মহাপরিদর্শক জানান, ‘গত সাত মাসে কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ১২ জনকে চাকরিচ্যুত, ৬ জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ আইজি প্রিজন বলেন, ‘কারা অধিদপ্তরে নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা এবং কর্মচারীদের কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না এবং নিয়ম ভঙ্গকারীদের অতি দ্রুততার সঙ্গে জাবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা…

Read More

ঢাকা : পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা। এদের বিরুদ্ধে পৃথকভাবে মোট আটটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন করা হয়, যা শিগগিরই আদালতে দাখিল করা হবে। এর আগে, গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক…

Read More

ঢাকা : জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম সংযোজন ও একাধিক স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। সোমবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন এনআইডির মহাপরিচালক এ এম এম হুমায়ূন কবীর। হুমায়ূন কবীর বলেন, আমাদের কাছে প্রচুর সংশোধনের আবেদন আসছে। এগুলোতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি, তাদের ডাকনাম সেখানে পাচ্ছি না। এ জন্য এগুলোর সমাধানও করতে পারছি না। এজন্য কাল আমরা এটা নিয়ে বসেছিলাম। তখন আমাদের আলোচনায় প্রাথমিক একটি চিন্তা এমন হয়েছে যে আমরা যদি, বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করে, অফিসিয়াল নাম বা আসল নাম বলে। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে…

Read More

ঢাকা : রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন নিহতদের সহকর্মীরা। এতে বনানী, মহাখালী, গুলশান ও তার পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দুর্ঘটনায় পোশাকশ্রমিক মারা যাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের…

Read More

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০৯ মার্চ) মধ্যরাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন এ আদেশ দেন। প্রধান আসামি ভুক্তভোগী শিশুটির বোনের শ্বশুরকে সাত দিন, স্বামী, শাশুড়ি ও ভাশুরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। জানা যায়, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের রোববার দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত। রোববার (০৯ মার্চ) রাত ১২টার পর শুরু হয় রিমান্ড শুনানি। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো…

Read More

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। স্থানীয় সময় রোববার (০৯ মার্চ) নতুন দলীয় নেতা হিসেবে ৫৯ বছর বয়সী এ ব্যংকারকে নির্বাচিত করে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। পরে প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। খবর বিবিসি, রয়টার্স, আল জাজিরার মার্ক কার্নি চার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রধান হন। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো কার্নির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন কার্নি। রোববার (০৯ মার্চ) সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। কার্নি ৮৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত…

Read More