Author: আনন্দলোক ডেস্ক

সঞ্জয় কাপুর ও মাহীব কাপুরের মেয়ে শানায়া কাপুর। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। ২০২২ সালে তার প্রথম সিনেমার নাম ঘোষিত হয়। তবে নানা জটিলতায় মুক্তি পায়নি ছবিটি। বলিউডে অভিষেকের অপেক্ষায় থাকা একাধিক সিনেমার কাজে বিলম্ব হলেও তেলেগু সিনে-ইন্ডাস্ট্রিতেও অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন এ সুন্দরী। সম্প্রতি শানায়া আজারবাইজানে ‘আঁখোন কি গুস্তাখিয়া’ সিনেমার শুটিং সেট থেকে কিছু বিহাইন্ড-দ্য-সিনের ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা দেখে বেশ পজিটিভ সমালোচনা করছেন নেটিজেনরা। তার শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, শানায়া হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন এবং হাতে সিনেমার ক্ল্যাপবোর্ড ধরে আছেন, যেখানে ছবির শিরোনাম ‘আখো কি গুস্তাখিয়ান’ লেখা রয়েছে। তিনি…

Read More

ঢাকা : সাম্প্রতিক দেশে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনাগুলো ভয়াবহভাবে বেড়েছে। সমাজের বিভিন্ন বয়সী নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। কোমলমতি শিশুরাও বাদ পড়ছে না ধর্ষকের হাত থেকে। চলমান এই পরিস্থিতিতে নারীর নিরাপত্তা নিয়ে সবাই শঙ্কিত। এরইমধ্যে কয়েকদিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের একটি শিশু। শিশুর অবস্থা এখন সংকটাপন্ন। আর এ ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে সারাদেশ। এবার মাগুরার এ ঘটনায় বিচার চাইলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। কিছুদিন দেশের বাইরে ছিলেন তিনি। কয়েকদিন হলো দেশে ফিরেছেন। তবে মাগুরার ঘটনাটি বাকি আট-দশজন নাগরিকের মতো অভিনেতাকেও আহত করেছে বলে জানিয়েছে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।…

Read More

ঢাকা : দুর্নীতির অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার (০৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন। আদালত যে ১৯১টি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন, সেখানে জমা রয়েছে ৪১ কোটি ৭৪ লাখ টাকা। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে দুদকের পক্ষে আবেদন উপস্থাপন করেন। আদালতে দাখিল করা আবেদনে দুদক উল্লেখ করেছে, সামিট গ্রুপ এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের…

Read More

ঢাকা : রফতানি আয় ও প্রবাসীদের রেমিট্যান্সে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ৬ মার্চ পর্যন্ত আইএমএফের হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার, বা ২ হাজার ১৪০ কোটি ডলার। যা গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল ২০ দশমিক ৯০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ৬ মার্চে দেশের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব পদ্ধতি অনুযায়ী (গ্রস রিজার্ভ) দাঁড়ায় ২৬ দশমিক ৬০ বিলিয়ন বা ২ হাজার ৬৬০ কোটি ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন বা ২ হাজার ১৪০ কোটি ডলার। এর আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের…

Read More

ঢাকা : বাঁশের লাঠি হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছেন শতাধিক নারী শিক্ষার্থীরা। সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাবির রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ মোড়ে এই মিছিল করেন তারা। রোববার (৯ মার্চ) বেলা পৌনে ৩টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। মিছিলটি আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলে ‘জান, মালের নিরাপত্তা দে/নইলে গদি ছেড়ে দে’, ‘খুন, ধর্ষণ, নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের/বিচার করো করতে হবে’, ‘ধর্ষকরা ধর্ষণ করে/প্রশাসন কী করে?’, ‘বেগম…

Read More

ঢাকা : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য ও তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা আটটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রোববার (০৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর তিনটি, বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটিসহ সর্বমোট আটটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নাম প্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নিম্নোক্ত সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার…

Read More

ঢাকা : আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে। আর ১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী কর্মকর্তাকে এটি করতে হবে। এর মধ্যে যদি বিচার সম্পন্ন না হয়, তাহলে এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। উপদেষ্টা বলেন, আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। আমরা মাগুরায় আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই…

Read More

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফের সতর্ক করলেন ইলন মাস্ক। তিনি বলেন, স্টারলিংক স্যাটেলাইট বন্ধ করে দেয়া হলে কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়বে, বন্ধ হবে সামরিক যোগাযোগও। রোববার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় একথা বলেন মাস্ক। চলমান স্থবিরতা ও নিষ্ঠুর হত্যাযজ্ঞে তিনি ক্লান্ত। এছাড়া এ যুদ্ধে ইউক্রেন অবশ্যই হারবে বলে মন্তব্য করেন মাস্ক। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে পুতিনকে একক যুদ্ধে চ্যালেঞ্জ করেছিলাম। স্টারলিংক ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড। যদি স্টারলিংক বন্ধ করা হয়, তাহলে তাদের সম্পূর্ণ ফ্রন্টলাইন ভেঙে পড়বে। বছরের পর বছর ধরে চলা এ নিষ্ঠুর হত্যাযজ্ঞে আমি অসুস্থ বোধ করছি জানিয়ে মাস্ক বলেন, এ যুদ্ধ ইউক্রেনের পরাজয় ছাড়া…

Read More

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দ্রুত এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হাইকোর্ট বলেন, ভুক্তভোগী শিশুটির ছবি প্রকাশ করে যারা আইন লঙ্ঘন করছেন, তারা অন্যায় করছেন। নির্ধারিত সময়ের মধ্যে এসব ছবি না সরালে পরবর্তী আদেশ দেওয়া হবে। এ ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। আদালত এ বিষয়ে আজকের মধ্যেই আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবী। এদিকে, রোববার সকালে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান…

Read More

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের সে শিশুটির চার দিনেও জ্ঞান ফেরেনি। শনিবার (০৮ মার্চ) ‘সংকটাপন্ন’ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পরই শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা-মাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন দিন পর শনিবার মাগুরা সদর থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা। মামলায় অভিযোগ করেন, তার মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাশুর জানতেন। ঘটনা ধামাচাপা দিতে তারা শিশুটিকে হত্যার চেষ্টাও চালায়। শনিবার সকালে শিশুটির বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায়…

Read More