Author: the Zubair Chowdhury

ঢাকা : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য ও তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা আটটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রোববার (০৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর তিনটি, বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটিসহ সর্বমোট আটটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নাম প্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নিম্নোক্ত সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার…

Read More

ঢাকা : আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে। আর ১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী কর্মকর্তাকে এটি করতে হবে। এর মধ্যে যদি বিচার সম্পন্ন না হয়, তাহলে এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। উপদেষ্টা বলেন, আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। আমরা মাগুরায় আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই…

Read More

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফের সতর্ক করলেন ইলন মাস্ক। তিনি বলেন, স্টারলিংক স্যাটেলাইট বন্ধ করে দেয়া হলে কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়বে, বন্ধ হবে সামরিক যোগাযোগও। রোববার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় একথা বলেন মাস্ক। চলমান স্থবিরতা ও নিষ্ঠুর হত্যাযজ্ঞে তিনি ক্লান্ত। এছাড়া এ যুদ্ধে ইউক্রেন অবশ্যই হারবে বলে মন্তব্য করেন মাস্ক। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে পুতিনকে একক যুদ্ধে চ্যালেঞ্জ করেছিলাম। স্টারলিংক ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড। যদি স্টারলিংক বন্ধ করা হয়, তাহলে তাদের সম্পূর্ণ ফ্রন্টলাইন ভেঙে পড়বে। বছরের পর বছর ধরে চলা এ নিষ্ঠুর হত্যাযজ্ঞে আমি অসুস্থ বোধ করছি জানিয়ে মাস্ক বলেন, এ যুদ্ধ ইউক্রেনের পরাজয় ছাড়া…

Read More

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দ্রুত এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হাইকোর্ট বলেন, ভুক্তভোগী শিশুটির ছবি প্রকাশ করে যারা আইন লঙ্ঘন করছেন, তারা অন্যায় করছেন। নির্ধারিত সময়ের মধ্যে এসব ছবি না সরালে পরবর্তী আদেশ দেওয়া হবে। এ ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। আদালত এ বিষয়ে আজকের মধ্যেই আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবী। এদিকে, রোববার সকালে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান…

Read More

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের সে শিশুটির চার দিনেও জ্ঞান ফেরেনি। শনিবার (০৮ মার্চ) ‘সংকটাপন্ন’ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পরই শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা-মাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন দিন পর শনিবার মাগুরা সদর থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা। মামলায় অভিযোগ করেন, তার মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাশুর জানতেন। ঘটনা ধামাচাপা দিতে তারা শিশুটিকে হত্যার চেষ্টাও চালায়। শনিবার সকালে শিশুটির বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায়…

Read More

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত কয়েক দিনে দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চলে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (০৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। বর্তমানে দেশটির নিরাপত্তা বাহিনী সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের তীব্র হামলার মুখোমুখি হচ্ছে। এর জেরে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূলীয় আলউইত সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পর ওই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা…

Read More

ঢাকা: গত ফেব্রুয়ারি মাসে সারাদেশে ৫৯৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭৮ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৩২৭ জন। এরমধ্যে ২৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৭ জন, যা মোট নিহতের ৩৯.২৭ শতাংশ। এই সময়ে ২টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। ১৪টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুরে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। ফাউন্ডেশনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার। তিনি বলেন,নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত। শুক্রবার (৭ মার্চ) রাতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তারেক রহমান বলেন, আন্তর্জাতিক নারী দিবস একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। বিশ্বব্যাপী মহিলাদের আর্থিক,…

Read More

ঢাকা : ঈদের সিনেমায় যুক্ত হচ্ছে চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’। সিনেমার গল্পে উঠে এসেছে করোনা পরবর্তী সময় জীবনকে উপভোগের বিষয়টি। এটিকে একটি ট্র্যাভেল স্টোরিও বলা যায়। কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প। নির্মাতা নাসিম সাহনিক জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সিনেমাটি আনকাট সার্টিফিকেট পেয়েছে। আম্মাজান ফিল্মস’র প্রযোজনায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, শান্তা পল, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল,…

Read More

ঢাকা : আন্তর্জাতিক নারী দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের হাত থেকে সম্মাননা পুরস্কার নিলেন শ্রেষ্ঠ ছয় অদম্য নারী। শনিবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শান্তিতে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদের কাছ থেকে পুরস্কার নেন তারা। সম্মাননা পুরস্কার পাওয়া অদম্য নারীরা হলেন— অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। শ্রেষ্ঠ ছয়জন অদম্য নারীর সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

Read More