Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : মালদ্বীপে বসবাসরত ‘কাগজপত্রহীন’ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস । বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য দেশটির সরকারকে বিবেচনার অনুরোধ করেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন। মালদ্বীপে মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও কাজ করছেন। হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মালদ্বীপের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে চিকিৎসা শিক্ষায় পড়াশোনা করছেন। প্রধান উপদেষ্টা বলেন, মালদ্বীপ থেকে আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশে প্রথম কূটনীতিক হিসেবে…

Read More

ঢাকা : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ থাকি। কোনো সমস্যা বা ব্যত্যয় থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করব। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, আজ একটা বেদনাবিধুর দিবস। বিগত ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ৫৭ জন চৌকস অফিসারকে, শুধু তাই নয় আমরা কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি। অনেকে ছবিতে দেখেছেন, তবে আমি এ বর্বরতার চাক্ষুষ সাক্ষী। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এ বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ, এখানে কোনো…

Read More

ঢাকা : উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। এ দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকবে আগারগাঁওয়ের বাংলাদেশ—চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. আমিনুল ইসলাম। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বৃটিশ শিক্ষাবিদ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফ্রান্সিস টি ডেভিস। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সদ্য একুশে পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন…

Read More

ঢাকা : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত কোর কমিটি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ- ১. রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়াতে হবে। অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হবে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে। ২. রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত পেট্রোল এবং কিছু এলাকায় কোস্ট গার্ডের একটি অতিরিক্ত পেট্রোল নিয়োজিত থাকবে। ৩. পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপ-পুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত…

Read More

অনিমেষ কায়সার। নতুন প্রজন্মের গিটার শিক্ষার্থীদের জন্য গড়ে তুলেছেন ‘ই-মাইনর গিটার একাডেমি’। তিনি অনলাইনে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থীকে স্প্যানিশ গিটার বাজানো শিখিয়েছেন। অফলাইন একাডেমির পরিকল্পনাও আছে তার। অনিমেষ-এর লেখা ‘গিটারনামা’ বইটি ব্যাপক সাড়া ফেলেছে। গিটার শিক্ষার্থীদের জন্য আরও সহজ ও সুন্দর কিছু সুবিধা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে ‘ই-মাইনর গিটার একাডেমি’র। প্রশ্ন:- শৈশবে বা ছাত্রজীবনে কি হতে চেয়েছিলেন? সত্যি বলতে, জীবনে কি হওয়া উচিত সেই দ্বিধায় থাকতে থাকতে আমার শৈশব ও ছাত্রজীবন শেষ হয়েছে। আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। কিন্তু নিজেকে নিয়ে কখনোই স্থির ছিলাম না। কখনো মনে হতো পাইলট হবো আবার কখনো বা মনে হতো উকিল হবো। যখন ঢাকা…

Read More

ঢাকা : পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যরা অনির্ধারিত বৈঠকে বসেছে। দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানো হবে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ অনেকটা সুগম হলো। শুক্রবার (২৮…

Read More

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধি ৪ দশমিক ৮৬ শতাংশ। গত বছরের অধিকাংশ সময়জুড়ে ওঠানামা সত্ত্বেও শেষ প্রান্তিকে উল্লেখযোগ্য রফতানির ফলেই এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। পরিসংখ্যান বলছে, গত বছরে জানুয়ারি-ডিসেম্বর সময়ে বাংলাদেশের পোশাক রফতানি ১৯ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা ২০২৩ সালের ১৮ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সম্প্রতি প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের তুলনায় চীন ২০২৪ সালে ২ দশমিক ৬১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যেখানে পাকিস্তান ও কম্বোডিয়া যথাক্রমে ১২ দশমিক ৪১ শতাংশ ও ২০ দশমিক ৭৩ শতাংশ…

Read More

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরি পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ৮৫ জন কর্মকর্তার পক্ষের আইনজীবী সালাহ উদ্দিন দোলন গণমাধ্যমকে বলে, সুবিচার প্রাপ্তির ধারাবাহিকতায় ৮৫ জনের মধ্যে ৮২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার ১৮ বছর পর জ্যেষ্ঠতা ও সকল সুযোগ-সুবিধা সহ চাকুরিতে পুনর্বহালের রায় হয়েছে। আর তিনজন ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তাদের পরিবার সকল বেনিফিট (সুবিধা) পাবেন। ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর পিএসসি থেকে ৩২৭ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। কিন্তু বিতর্ককে কেন্দ্র করে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক…

Read More

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু। তিনি বলেন, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজাসহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে। আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ২০০১…

Read More

ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আগামি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে থেকে নতুন দলের ঘোষণা দেয়া হবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি)। তাতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নয়া দল আত্মপ্রকাশের সময় জানান। সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ, এ বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত। আমরা আমাদের…

Read More