Author: ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। তবে এসব ব্যর্থতা পেছনে ফেলে আসছে এপ্রিলে সিরিজ খেলার সুযোগ ক্রিকেট দলের সামনে। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। টেস্ট সংস্করণে জিম্বাবুয়ের উপস্থিতি খুবই সীমিত। সর্বশেষ তিন টেস্টে (আফগানিস্তান ২, আয়ারল্যান্ড ১) হেরেছে জিম্বাবুয়ে। তাই দলটির বিপক্ষে সিরিজটি শান্তদের জন্য সহজ হতে পারে। তবে এ সিরিজ সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি। তাই সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগেভাগে। সূত্র জানিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলার মধ্যেই ৯ এপ্রিল ক্যাম্প শুরু হবে। জাতীয় দলের এক কোচিং স্টাফ নাম প্রকাশ…

Read More

ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা একথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। দিন কয়েক আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাকবিতণ্ডার পর এ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। মঙ্গলবার (০৪ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে। এ তথ্য হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, আমরা আমাদের সাহায্য বিরতি দিচ্ছি। পর্যালোচনা করছি যাতে এ সাহায্য (সংঘাতের) সমাধানে অবদান রাখতে পারে। তিন বছর আগে রাশিয়া…

Read More

ঢাকা : বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ৫ জনের মধ্যে এ ভাইরাস পেয়েছে। সোমবার (০৩ মার্চ) নিজেদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য দিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং ও তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এ স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে। আইসিডিডিআরবি তাদের ওয়েবসাইটে বলছে, বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, এর উষ্ণ তাপমাত্রা ও দীর্ঘ…

Read More

ঢাকা : সরকার পরিবর্তনের পর থেকে দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিগত সরকারের সময় যারা অবৈধ সম্পদ গড়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। গত ছয় মাসে দেশে-বিদেশে ১০ হাজার ৩১০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৩১০ কোটি টাকা দেশে ও ১৬৫ কোটি টাকা জব্দ করেছে। বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক কিংবা জুনায়েদ আহমেদ পলক। একইভাবে ব্যাংক খাতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা এস আলম গ্রুপ কিংবা বিদেশে বিনিয়োগ থাকা বসুন্ধরা গ্রুপ। ইতোমধ্যে তাদের দেশে-বিদেশে থাকা সম্পদ জব্দ করছে দুদক। বিগত সরকারের সময় সুবিধাভোগী এমন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার পাশাপাশি…

Read More

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসীন বাহার সূচনা। বাহারের মেয়ে ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র। সূচনার উত্তরা আবাসিক এলাকার জমিসহ একটি ফ্ল্যাট জব্দ ও ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। জব্দ করা ৯ ব্যাংক হিসাবে ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা রয়েছে। সোমবার (০৩ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। এছাড়া আদেশে রাজধানীর উত্তরা আবাসিক এলাকার ১৪৭৪ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ করা হয়। যার মূল্য ৩২ লাখ টাকা। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,…

Read More

ঢাকা : সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে। সোমবার (০৩ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং মামলা করে প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে। অভিযোগ ছিল ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের। এতে আসামি করা হয় মালিক ইমরান হোসেন ও তৌহিদুল আলম জেনিথকে। সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তারা অনুমোদন ছাড়া ব্রাহমা জাতের…

Read More

চীনা মহাকাশ স্টেশনে মনুষ্যবাহী মিশন শুরু করতে যাচ্ছে পাকিস্তান। গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই মিশনের অংশ হিসেবে মহাকাশে যাবেন দুই পাকিস্তানি নভোচারী। মিশন সফল হলে ইতিহাসের পাতায় নাম লেখাবে দেশটি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, পাকিস্তানস স্পেস অ্যান্ড অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এবং চীনা মেনড স্পেস এজেন্সি (সিএমএসএ) এ সংক্রান্ত একটি চুক্তি করেছে। এর অংশ হিসেবে চীনের নভোচারী কেন্দ্রে প্রশিক্ষণ নিতে যাবেন দুই পাকিস্তানি। এদের একজনকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে তিনি সায়েন্টিফিক পেলোড স্পেশালিস্ট হয়ে উঠেন। এরপর চীনা মহাকাশ স্টেশনে (সিএসএস) যাবেন তিনি। সেখানে বিশেষ গবেষণা করবেন তিনি। ২০২৬ সালের মধ্যে এই প্রশিক্ষণ শেষ…

Read More

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে একমাত্র ভারতই নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। ভ্রমণের ধকল পোহাতে না হওয়ায় এমনিতেই চাঙা থাকার কথা রোহিত–কোহলিদের। এর সঙ্গে দুবাইয়ের কন্ডিশন ও পিচ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার ব্যাপার তো আছেই। ভারতের এই বাড়তি সুবিধা পাওয়া নিয়ে চারদিকে চলছে বিতর্ক। সেই বিতর্কের রেশ থাকতেই ইনজামাম–উল–হক ভারতীয়দের নিয়ে কড়া সমালোচনায় মুখর হলেন। পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান সামনে আনলেন আইপিএল প্রসঙ্গ। বিশ্বের নামিদামি ক্রিকেটাররা আইপিএলে খেললেও ভারতীয় ক্রিকেটারদের বাইরের কোনো লিগে খেলতে দেয় না দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজামাম মনে করেন, অন্য সব দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার না পাঠানো। পাকিস্তান এবারের চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক হওয়ার পরও রিজওয়ান–বাবরদের দুবাইয়ে…

Read More

ঢাকা : মুক্তিযোদ্ধা কোটার মতোই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবার কোটা পাবে। ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের ৫ শতাংশ কোটা নির্ধারিত হয়েছে। সরকারি স্কুল ভর্তিতে এ কোটা চালু করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (০২ মার্চ) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা থাকবে। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারও এ সুবিধা পাবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা ও অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সন্তানদের আসন নির্ধারণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত…

Read More

সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩০ হাজার ৭৪১ কোটি ৬০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (০২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ফেব্রুয়ারিতে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সে হিসেবে ফেব্রুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৫…

Read More