Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে ২ মাস ১০ দিনের লম্বা ছুটি থাকবে। শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে, শেষ হবে ৮ এপ্রিল। পবিত্র রমজান শুরু হবে ১ বা ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সে হিসাবে এক…

Read More

রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাজেকের একটি রিসোর্টে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি রিসোর্ট-কটেজ। পর্যটকরা আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন। আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা নেভানোর চেষ্টা করছেন। জানা গেছে, দুপুর ১টার দিকে সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজপল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এ পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যেতে থাকে একের পর এক রিসোর্ট-কটেজ। সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন…

Read More

কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিহাব কবির নাহিদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। শিহাব কবির সমিতিপাড়ার বাসিন্দা ও প্রবীণ শিক্ষক মো. নাছির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া পাড়ার বাসিন্দা জাহেদ হোসেন নামে এক যুবকের সঙ্গে বিমানবাহিনীর তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে বিমানবাহিনীর ঘাঁটিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে শিহাব কবির নাহিদ…

Read More

ঢাকা : আসন্ন রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হলো। সোমবার (২৪ ফেব্রুয়ারি) হিজরি ১৪৪৬ (২০২৪ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম…

Read More

ঢাকা : শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ তাদের পরিবারের সদস্যদের নামে থাকা ৪ সড়ক ও ৮ সেতুর নাম পরিবর্তন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এসব সেতু ও মহাসড়কের নাম শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তির নামে ছিল। পরিবর্তন করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রাখা হয়েছে। সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ পরিবর্তন করে সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক রাখা হয়েছে। মাদারীপুর সড়ক বিভাগাধীন মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রীজ হয়ে শরীয়তপুর পর্যন্ত দীর্ঘ ২২২.৭৫ কিলোমিটার মহাসড়কের নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ পরিবর্তন…

Read More

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকার ঐকমত্য কমিশন করেছে, যার মেয়াদ ছয় মাস। যদি মিনিমাম সংস্কার হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন। আর ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এখন ভোটার তালিকাসহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে। সোমবার রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি আরএফইডি’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আমরা জোরেশোরে প্রস্তুতি শুরু করেছি। এ ক্ষেত্রে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের মধ্যে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। জুনে তো করা যাবে না। করলে হয়তো এপ্রিলে করতে হবে। তবে আমরা মিনিমাম সময়…

Read More

নির্বাচিত সরকার আসা পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে এই দায়িত্ব পালন করতে গিয়ে ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দিয়েছেন তিনি। অতিরিক্ত বল প্রয়োগ না করতে বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাবো। কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে…

Read More

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। তবে কখন এ হামলা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

Read More

ঢাকা : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে। সোমবার সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানের সময় তিনি এসব কথা বলেন। আইজিপি বাহারুল আলম বলেন, রাতে ছিনতাই বেড়েছে। দিনেও বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি। বিশেষ একটি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী সন্ত্রাস করে…

Read More

ঢাকা : ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম প্রত্যাহার করে নিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারি সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

Read More