Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার সঙ্গে থাকা ২০০ ভরি স্বর্ণ ও টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কে নিজের বাসার সামনে ছিনতাইকারীর কবলে পড়েন আনোয়ার হোসেন নামের সে ব্যবসায়ী। পরে স্থানীয়রা রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনোয়ার হোসেন বনশ্রীতে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান চালান। প্রতিদিন তিনি ওই সময়ই দোকান থেকে বাসায় যান। আজ বাসায় ঢোকার আগ…

Read More

চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ দল। এবারও সে লক্ষ্য নিয়েই দুবাইয়ে পা রেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা। মিশন শুরুর আগের দিনও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে, কোনো দলকে হারানোর সামর্থ্য আছে তাদের। কিন্তু ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। রোহিত শর্মার দলের কাছে ৬ উইকেটের হার দিয়ে অভিযান শুরু করেছে টাইগাররা। এ হারে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে শান্তরা। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি এখন বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’-এ পরিণত হয়েছে। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ কিউইদের মুখোমুখি হচ্ছে লাল সবুজ দল। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল…

Read More

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে এ আদেশ দেন। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট কাজী আখতার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ ও ব্যারিস্টার মারুফ ইব্রাহিম (আকাশ)। আদালতের আদেশের পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে ১৬ বছর পর চ্যানেল ওয়ান খুলতে সব আইনি বাধা…

Read More

রাজধানী কাঠমান্ডু থেকে সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে নেপালের পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গোপন খবর পেয়ে ওই বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে নামে কাঠমান্ডু পুলিশের ডিস্ট্রিক ক্রাইম ইনভেস্টিগেশন অফিস। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এ বাংলাদেশিরা নেপালে অবস্থান করছিল। তাদের মধ্যে কয়েকজন সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে কী ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হলো সেটি স্পষ্ট করে কিছুই জানায়নি পুলিশ। গ্রেফতারকৃতদের বয় ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে। পরবর্তী ব্যবস্থা নিতে তাদের অভিবাসন বিভাগ অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে…

Read More

ঢাকা : দেশে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে বৈধপথে ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। সে হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে এক হাজার ৭৯ কো‌টি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৪৩ লাখ ডলার…

Read More

ঢাকা : আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর এবং দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা চিঠিতে বলেছেন, “আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য একসাথে কাজ করি।” চিঠিতে আরও বলা হয়েছে, “বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ থাকলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও পিছিয়ে পড়া…

Read More

ঢাকা : ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ-কে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ সংখ্যক পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ জন্য ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত…

Read More

ঢাকা : আগামি ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে কোনো অনিবার্য কারণে এই সময়ে নির্বাচন সম্ভব না হলে তা সর্বোচ্চ এক মাস পিছিয়ে দেওয়া হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলো এমনই ইঙ্গিত দিয়েছে। এর আগেও গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। সূত্রগুলো বলছে, ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মোটামুটি নিশ্চিত। তবে…

Read More

বাংলাদেশের ‘রাজনীতি শক্তিশালী করতে’ যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা ২৯ মিলিয়ন ডলার পেয়েছে, যেটার নাম আগে কেউ শোনেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলে উল্লেখ করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর সংস্থাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের এক অধিবেশনে দেওয়া ভাষণে এ মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ‘সংস্থাটির নাম কি?’, ‘কারা পরিচালনা করছে এই সংস্থা?’ সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য বিশ্লেষণ করলে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প এই প্রতিষ্ঠানটি বলতে ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’কে বুঝিয়েছেন। এটি মূলত একটি মার্কিন প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশসহ বিশ্বের বহু দেশেই তাদের কার্যক্রম রয়েছে। ডেমোক্রেসি…

Read More

মঞ্চ যেটিই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ মানে খেলার চেয়ে বেশিকিছু। ঐতিহ্য আর আগ্রাসনের মিশেলে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াই ভারত-পাকিস্তানের দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও থাকে বাড়তি উত্তেজনা-উন্মাদনা। ক্রিকেটের মহারণ, ধ্রুপদী কিংবা রোমাঞ্চকর লড়াই কত বিশেষণে বিশেষায়িত হয় এ দুই দলের খেলা। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে কেবলমাত্র আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টেই মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। এক দশকেরও বেশি সময় ধরে দুই দল কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ফলে বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এ লড়াই নিয়ে উত্তেজনার শেষ নেই। আরও একবার মুখোমুখি হচ্ছেন তারা। এবার মঞ্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দুবাই আন্তর্জাতিক…

Read More