Author: ডিডিপি ডেস্ক

প্রতিবেশি দেশ ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশান জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে, গত ৩১ জানুয়ারি মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন এবং ভারত থেকে ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানি করে সরকার।

Read More

ঢাকা : ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত ২০০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান এ রায় দেন। রায়ে খালাস পাওয়া উল্লেখযোগ্যরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জামায়াত নেতা ওলিয়ার রহমান ও শরিফুল ইসলাম বেগ। মামলার সূত্রে জানা…

Read More

বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। যার ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ করেছে। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান এক। তবে রানরেটে এগিয়ে থাকায় নাজমুল হোসেন শান্তর দল টেবিলের তিন নম্বরে থেকে দেশে ফিরবে। স্বাগতিক পাকিস্তান টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষের লজ্জায় ডুবল। টানা বৃষ্টির কারণে টসই অনুষ্ঠিত হতে পারেনি। ক্রিকেটাররা গা গরমও করতে পারেননি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে বেশ কয়েকবার অনানুষ্ঠানিক মাঠ পরিদর্শন করেও কোনো সুখবর দিতে পারেননি ম্যাচ রেফারি আম্পায়াররা। শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ভারত ও নিউজিল্যান্ড দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট…

Read More

ঢাকা : রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে শিথিলতা দেখা যায়, যা সন্ত্রাসী ও অপরাধীদের জন্য সুযোগ সৃষ্টি করে। এ বিষয়ে বাহিনীর সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার কারণে গুলশান থানার এক এসআই ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে বাড়তি ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, তা…

Read More

নানা টালবাহানা ও নাটকীয়তার পর অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৬০২ ফিলিস্তিনি। চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ইসরাইলের ওফার কারগার থেকে মুক্তি দেয়া হয় বন্দি ফিলিস্তিনিদের। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে কড়া সেনা পাহাড়ায় ৬২০ ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেয়া হয়। একইদিন রেড ক্রসের কাছে চার ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মরদেহ গ্রহণের কথা নিশ্চিত করেছে ইসরাইল। মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে আইডিএফ জানিয়েছে। এর আগে হামাস ইসরাইলি জিম্মিদের ওপর ‘নিষ্ঠুর আচরণ’ করেছে এমন অভিযোগে গত ২২ ফেব্রুয়ারি ৬০২ ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত…

Read More

ঢাকা : ‘সুদৃঢ় ঐক্যই রখে দিতে পারে সকল ষড়যন্ত্র’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে চলছে বিএনপির বর্ধিত সভা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সভা শুরু হয়। বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ প্রতিবেদন লেখার সময় সভায় স্বাগত বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সারা দেশের প্রায় চার হাজার নেতা অংশ নিয়েছেন। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী…

Read More

বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ড. ইউনূসকে লিখা এক চিঠিতে এ সমর্থনের কথা জানান তিনি। চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব ২৫ ফেব্রুয়ারি এর উত্তর দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চিঠিতে বাংলাদেশ ও ড. ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন গুতেরেস। চিঠিতে লিখেছেন, ৪ ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, যা ৭ ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার…

Read More

ঢাকা : নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের দায়েরকৃত প্রতারণার মামলায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাদীপক্ষের আইনজীবী আবু সাঈদ শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছর ২৩ মে ঢালিউড অভিনেত্রী জাকিয়া কামাল মুন বাদী হয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালে বিগত ১৫ ফেব্রুয়ারি বাদীর নামীয় জহুরা ট্রেডিং কর্পোরেশনের সঙ্গে আসামির ‘পাপ’ নামক একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি নিমার্ণ এর জন্য একটি লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আসামি বাদীর নিকট হতে এককালীন নগদ…

Read More

ঢাকা : পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৮২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। তবে প্রজ্ঞাপনে ওএসডির কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যক্রর করা হবে বলেও এতে উল্লোখ করা হয়। ওএসডি হওয়া ৮২ পুলিশ কর্মকর্তার মধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) রয়েছেন ৯ জন, অতিরিক্ত ডিআইজি ৬১ জন এবং পুলিশ সুপার পদমর্যায় ১২ জন পুলিশ কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়,…

Read More

নারায়ণগঞ্জ : কোনভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। যারা আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে দূরসন্ধিমূলক, ষড়যন্ত্রমূলক। কেউ কেউ বলছেন, নির্বাচনের কথা যারা বলে তারা জাতির শত্রু। তাহলে বলে দেন বাংলাদেশে আর নির্বাচনের দরকার নেই। হাসিনা যেভাবে দেশ চালিয়েছে সেভাবেই চালান। দেখি পারেন কিনা? এ হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমরা লড়াই সংগ্রাম করেছি জাতীয় নির্বাচনের জন্য। আজকে কেনো স্থানীয় নির্বাচন? এটি হলে যাদের গ্রামেগঞ্জে পায়ের তলায় মাটি নেই, তাদের প্রতিষ্ঠিত করার পায়তারা। নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত শহরের চাষাড়ার খানপুর রোডে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির…

Read More