Author: ডিডিপি ডেস্ক

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আরও ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে এ দিনই ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা ছিল ইসরাইলের। কিন্তু তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর এএফপির। নেতানিয়াহু বলেন, ‘অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করাসহ হামাসের বারবার (যুদ্ধবিরতির চুক্তি) লঙ্ঘনের জেরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না…

Read More

ঢাকা : নানা প্রতিকূলতার মধ্যেও তৈরি পোশাক রফতানিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা এবং নতুন বাজারে বেড়েছে রফতানি। এর মধ্যে যুক্তরাজ্য ও নতুন বাজার ছাড়া বাকি বাজারগুলোতে ১০ শতাংশের বেশি রফতানি বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) এক হাজার ৯৮৯ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২৮ শতাংশ বেশি। গত অর্থবছর প্রথমার্ধে রফতানি হয়েছিল এক হাজার ৭৫৬ কোটি ডলারের তৈরি পোশাক। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানের বরাতে বিজিএমইএ বলছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে রফতানিকৃত পোশাকের অর্ধেকের গন্তব্য ছিল ইইউ। বড় এ বাজারে রফতানি হয়েছে ৯৮৭ কোটি…

Read More

ঢাকা : চলতি সপ্তাহেই দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছেন ছাত্র-তরুণরা। আর এই দলে শীর্ষ ছয় পদে কারা থাকবেন, তা-ও প্রায় চূড়ান্ত। দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে বলে জানা গেছে। আর নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই। জানা গেছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া এই দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। শীর্ষ ৬ পদে যারা >>…

Read More

ঢাকা : বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য ক্লিয়ারেন্স লাগবে না। সম্প্রতি বাংলাদেশ সরকার থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, আগে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হতো। এই ক্লিয়ারেন্স ছাড়া তাদের ভিসা দেওয়া হতো না। সম্প্রতি বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। এখন ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিরা ভিসা পাচ্ছেন। ২০২৪ সালে পাকিস্তানিদের ভিসার জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পাওয়ার পরই কেবল তাদের ভিসা ইস্যু করা হতো। তবে এখন এ নিয়ম তুলে নেয়া হয়েছে। এদিকে পাকিস্তানও বাংলাদেশিদের জন্য ভিসা আরো সহজ করেছে। সম্প্রতি ১২৬টি দেশের জন্য ভিসা…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেলে মাতৃভূমিকে পুনর্গঠন, রাষ্ট্রকাঠামোকে মেরামত করাই হবে বিএনপির প্রধান কাজ। আর এখনকার প্রধান কাজ হলো দল পুনর্গঠন করা, শক্তিশালী করা। ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব গ্রামে গ্রামে পৌঁছে দেয়া। সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, দয়া করে বিভ্রান্ত করার চেষ্টা…

Read More

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় ভারত-বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে দেশটি। প্রশ্ন উঠেছে ‘রাজনৈতিক পরিমণ্ডল’ শক্তিশালী করণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ২৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে তা কারা পেয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেয়া নিয়ে মুখ খুলেছেন। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে ২৯ মিলিয়ন ডলার গেছে। যেটির নাম কেউ কোনো দিন শোনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন? আপনার ছোট সংস্থা আছে। আপনি এখানে ১০…

Read More

ঢাকা : মিরপুরে টেস্ট খেলে অবসর নিতে চেয়েও পারেননি সাকিব আল হাসান। এরপর বিপিএলে চিটাগং কিংস তাকে দলে নিলেও খেলাতে পারেনি। ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এখনো দেশে ফিরতে পারেননি তিনি। ক্রিকেট মাঠেও অনিশ্চয়তা। রয়েছে বোলিং নিষেধাজ্ঞা। এত প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দলে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এ সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা, আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে। দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এখনো দেশে ফেরেননি। ছাত্র-জনতার আন্দোলনে তার নামে হত্যা মামলা রয়েছে।…

Read More

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। শুক্রবার (২১ ফ্রেবুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ড. মুহাম্মদ ইউনূস বলেন, যারা আজ পদক পেয়েছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন। অন্যদের উদ্বুদ্ধ করার জন্য যারা অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছ তাদেরও অভিনন্দন। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এ আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা…

Read More

ঢাকা : জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় দীর্ঘ ১৩ বছরের অধিক সময় কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন। দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার…

Read More

ঢাকা থেকে রাজশাহীগামী নৈশকোচ ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’একটি বাসে ডাকাতি ও দুই নারী শ্লীলতাহানীর ঘটনার তিনদিন পর থানায় মামলা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ডাকাতদের কবলে পড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা ওমর আলী নামের এক যাত্রী।। মামলায় নারী শিশু নির্যাতন দমন আইন ১০ ধারাসহ ৩৯৫/৩৯৭ পেনাল কোড(ডাকাতি) ধারায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করা হয়েছে। মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদি ওমর আলী বলেন, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস। গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে…

Read More