Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন (ডেভিল হান্ট) চলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা…

Read More

স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে রিয়ালের একাদশে ছিলেন না দানি কারভাহাল, ডাভিড আলাবা, এদের মিলিতাও, আন্টোনিও রুডিগার। এ চার স্তম্ভ না খেললেও সান্তিয়াগো বার্নাব্যুতে ভুগতে হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে জন্ম হয়েছে বিতর্কের। প্রথমার্ধের সাদামাটা ফুটবলের মাঝে তার চরম বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে আতলেতিকো এগিয়ে যাওয়ার পর ৫০ মিনিটে এমবাপ্পের গোলে ম্যাচে সমতা ফেরায় রিয়াল। শনিবার (০৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। এ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে। তাদেরকে টপকে যাওয়ার সুযোগ হারানো অ্যাটলেটিকো (৪৯) এক পয়েন্ট…

Read More

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথ বাহিনী। প্রথম দিনে গাজীপুর জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার (০৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য…

Read More

ঢাকা : ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে বিজয়ী হয়েছেন, তাদের পুনর্বহালে ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত এক হাজার ৫২২টি আবেদন পুলিশ সদর দফতরে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল এক হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইনস্পেকটর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনায় গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। ইতোমধ্যে কমিটি…

Read More

ঢাকা : গাজীপুরসহ আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করবে সরকার। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে এ অপারেশন চালানো হবে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে এ অভিযান শুরু হবে। রোববার (৯ ফেব্রুয়ারি) ‘অপারেশন…

Read More

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তি নষ্টে ভারতীয় মিডিয়া মরিয়া বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বের সবাই চেনে। ছয় দশক ধরে বিশ্বে দরিদ্র নিরসনে কাজ করে যাচ্ছেন তিনি। তেমন একজন ব্যক্তিকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এমন চক্রান্তের সঙ্গে জড়িত ভারতের মিডিয়াও। ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে শফিকুল আলম বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর…

Read More

ঢাকা : মাসব্যাপী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট একদাশ আসর শেষ হয়েছে একদিন আগেই। শিরোপা লড়াইয়ের ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এরমধ্যে দিয়ে শুক্রবার (০৭ ফেব্রূয়ারি) পর্দা নেমেছে আসরের। এবারের বিপিএল ছিল নানা কারণে বিতর্কিত। তারমধ্যে অন্যতম ম্যাচ ফিক্সিং। আছে যথাসময়ে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেয়ার ঘটনায়। যা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত গড়িয়েছে। তবে এসব বিতর্ক ছাপিয়ে এবারের আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফলে বিপিএল ইতিহাসে প্রথমবার টিকিট বিক্রির আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবমিলিয়ে টিকিট বিক্রি থেকে প্রায় ১৩ কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও টুর্নামেন্টের শুরুতে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র এবং প্রতিদিনকার গোয়েন্দা তথ্য পাওয়ার সুবিধা বাতিল করতে যাচ্ছেন। চার বছর আগে বাইডেনও ট্রাম্পের সঙ্গে একই কাজ করেছিলেন, জানিয়েছে বিবিসি। “জো বাইডেনের গোপনীয় তথ্য পাওয়ার সুবিধা অব্যাহত রাখার কোনো দরকার নেই। জো, ইউ আর ফায়ারড,” সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটাই লিখেছেন ট্রাম্প। তিনি যখন রিয়েলিটি টিভি শো দ্য অ্যাপ্রেন্টিসের হোস্ট ছিলেন, সেসময় তার মুখে ‘ইউ আর ফায়ারড’ বাক্যটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ট্রাম্প এরই মধ্যে অর্ধশত সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন, এই কর্মকর্তারা ২০২০ সালের নির্বাচনে বাইডেনের হয়ে কাজ করেছিলেন বলেও অভিযোগ তার। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয়…

Read More

একের পর এক বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটছে যুক্তরাষ্ট্রে। এবার দেশটির আলাস্কা অঙ্গরাজ্যে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ সেখানে থাকা ৯ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। এ ঘটনায় ওই বিমানের চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোটো আকারের হয়। বেরিং…

Read More

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন বিনোদনের অন্যতম উৎস। শখের বসে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। এসব ভিডিও বিনা মূল্যে দেখা গেলেও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে বাধ্য হন দর্শকেরা। ইউটিউব ভিডিওতে অতিরিক্ত বিজ্ঞাপন প্রদর্শনের বিরুদ্ধে অনেকে অসন্তুষ্ট হলেও ইউটিউবের আয়ের মূল উৎসই কিন্তু বিজ্ঞাপন। শুধু তা–ই নয়, বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থের নির্দিষ্ট অংশ ভিডিও নির্মাতাদেরও দিয়ে থাকে প্ল্যাটফর্মটি। আর তাই ভিডিও নির্মাতা ও ভিডিওর দর্শকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত বছর বিজ্ঞাপন থেকে বিপুল আয় করেছে ইউটিউব। প্রিমিয়াম সেবা নিবন্ধনের মাধ্যমেও আয় বেড়েছে প্ল্যাটফর্মটির। ইউটিউবের বার্ষিক রাজস্ব প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪ সালে শুধু বিজ্ঞাপন থেকেই ৩ হাজার…

Read More