Author: ডিডিপি ডেস্ক

ভারতীয় অভিবাসীদেরকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীর একটি বিমানে করে তাদের নিজ দেশে পাঠানো হচ্ছে। এমনটি জানিয়েছেন মার্কিন একজন কর্মকর্তা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সামরিক বাহিনীর বিমান ব্যবহার এবং সামরিক ঘাঁটিতে অভিবাসীদের রাখা। কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে। যেটি পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগবে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে…

Read More

ঢাকা : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক আল মামুনের উপন্যাস ‘উড়াল পাখি’। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন বদরুল হায়দার। ‘উড়াল পাখি’ উপন্যাসটি বইমেলায় প্রকাশনীর ৫৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। স্টলের পাশাপাশি বইটি রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে। লেখক আল মামুন বলেন, ‘এক নারীর উত্তাল যৌবনে নেমে আসা পাশবিক উল্লাসের শিহরণ জাগানো হিংস্রতা আর অব্যক্ত যাতনা নিয়ে রচিত উপন্যাস ‘উড়াল পাখি’। এ সমাজে আড়ালে-আবডালে এমন ঘটনাগুলোই ঘটে চলেছে প্রতিনিয়ত, যা নীরবে চাপা পড়ে যায়, কেউ তা জানতেও পারে না। উপন্যাসের গল্পটি আমাদের চেনা সমাজেরই।’ তিনি আরও বলেন, ‘সমাজের বাস্তবতা…

Read More

মাদারীপুর : সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ২৩ বাংলাদেশীর মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। নিহতদের পরিবারে চলছে মাতম। এদিকে, এ ঘটনায় মানবপাচারকারী দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতদের স্বজন ও এলাকাবাসী। নিহতরা হলেন, উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, গোবিন্দপুরের বাসিন্দা আক্কাস আলী আকনের ছেলে আবুল বাশার আকন, সুন্দিকুড়ি গ্রামের নীল রতন বাড়ৈর ছেলে সাগর বাড়ৈ, একই গ্রামের মহেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, গোবিন্দপুরের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ, একই গ্রামের আশিষ কীর্তনীয়া, বৌলগ্রামের নৃপেন কীর্তনীয়ার ছেলে অমল কীর্তনীয়া, একই গ্রামের চিত্র সরদারের ছেলে অনুপ সরদার,…

Read More

ঢাকা : কারাগারে থাকা সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস পোস্ট করা হয়েছে। পোস্টটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা জানানোর পাশাপাশি দলের নেতৃত্বের পরিবর্তন চাওয়া হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পোস্টটি ভাইরাল হয়। পোস্টটি করার এক ঘণ্টার মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয়। ফেসবুক প্রোফাইলটিও ডিঅ্যাক্টিভেট করে দেয়া হয়। একাধিক বার চেষ্টা করেও অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যায়নি। তবে পোস্টটি সরিয়ে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টে বলা হয়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে…

Read More

সিরিয়ার মানবিজ শহরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনই নারী। সোমবার (০৩ ফেব্রুয়ারি) হামলাটি চালানো হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে মানবিজে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। হামলায় ১৪ জন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার পরিষেবা। নিহতরা সবাই কৃষি শ্রমিক। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার যুদ্ধের সময় মানবিজ শহরটি বহুবার হাতবদল হয়েছে। ডিসেম্বরে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর কাছ থেকে এটি দখল করে। যার নেতৃত্বে রয়েছে কুর্দি ওয়াইপিজি…

Read More

ঢাকা : বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী নাগরিকের সংখ্যা বাড়ছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তারা। এসব বিদেশি নাগরিকদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে সরকার। বিদেশি নাগরিকদের ব্যাপারে করণীয় কী হবে সে বিষয়ে টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (০৩ ফ্রেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির কর্মপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত কার্যক্রমের সমন্বয় ও পরামর্শ দেবে এ কমিটি। গঠিত কমিটি এ সংক্রান্ত বিষয়ের ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে। একই সঙ্গে প্রয়োজনে সুপারিশ প্রণয়ন করতে পারবে।

Read More

ঢাকা : রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রেলক্রসিংয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। কলেজটিকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে এ আন্দোলন করছেন তারা। এর আগে দুপুর ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ের দিকে অগ্রসর হন। মিছিলে অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতি ছিল। অবরোধের পর শিক্ষার্থী আলী আহাম্মেদ মাইকে বলেন, প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে। না হলে আমরা রেললাইন ছাড়ব না। আমাদের এইটাই দাবি। তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি। রাষ্ট্র আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। ডিএমপির গুলশান বিভাগের…

Read More

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের ২৭১টি প্রমাণ মিলেছে। চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব ভুল তথ্য শনাক্ত করেছে সংস্থাটি। ক্যাটাগরিভিত্তিক ভুল তথ্য শনাক্ত ছাড়াও বিদায়ী মাসে দুইটি পরিসংখ্যান এবং একটি ফ্যাক্ট ফাইলও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। রোববার (২ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, গণনাকৃত এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ১১৪টি ভুল তথ্যে ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে। যা মোট ভুল তথ্যের ৪২ শতাংশ। এ ছাড়াও জাতীয় বিষয়ে ৬৭টি, আন্তর্জাতিক বিষয়ে ২৯টি, ধর্মীয় বিষয়ে ১৮টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ১৫টি,…

Read More

ঢাকা : দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। সোমবার (০৩ ফেব্রয়ারি) শুরু হয়েছে প্লে অব রাউন্ড। তার আগেই ছিটকে গেছে দুর্বার রাজশাহী। এরইমধ্যে দলটির দেশি খেলোয়াড়রা যার যার বাসায় ফিরেছেন, কিন্তু বিদেশি খেলোয়াড়রা এখনও টিম হোটেলেই রয়ে গেছেন। কারণ তারা এখনও পারিশ্রমিক বুঝে পাননি। গণমাধ্যমে খবর এসেছিল রোববার (০২ ফেব্রুয়ারি) খুঁজে পাওয়া যাচ্ছিল না রাজশাহীর মালিক শফিক রহমানকে। ফোন সুইপ অফ করে আত্মগোপনে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে খুঁজে বের করে সোমবার সকালে সরকারি ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।…

Read More

ঢাকা : তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটের দিকে কলেজ গেটের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় বাঁশ ফেলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা হ্যান্ডমাইকে ঘোষণা দিচ্ছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, সকাল ১১টা থেকে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিলেও কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজার কারণে কর্মসূচিতে দেরিতে শুরু হয়। তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে রাখব। আরও শিক্ষার্থী…

Read More