Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : জুলাই আন্দোলনে আহতরা রাজধানীর মিরপুর সড়ক থেকে সন্ধ্যার দিকে অবরোধ তুলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন। রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁও ও শ্যামলী সড়ক ছেড়ে দেন তারা। এরপর পৌনে ৭টার দিকে আগারগাঁও হাসপাতাল এলাকা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে রওনা দেন তারা। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত শ্যামলী মিরপুর রোড অবরোধ করে স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান আহতরা। জুলাই অন্দোলনে পায়ে গুলিবিদ্ধ মিজানুর রহমান নামে এক বিক্ষোভকারী বলেন, আমরা ন্যায্য দাবিতে…

Read More

বলিউডের ‘দেশি গার্ল’ বলা হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। সেই প্রিয়াঙ্কাই এখন ভারতীয় ছবিতে নেই। সেটা অনেক দিন হয়। এই সময়টাতে হলিউডের দিকে যাত্রা করেন, বিয়ে করেন, মা হন। অনেক দিন ভারতীয় সিনেমায় দেখা না যাওয়া প্রিয়াঙ্কা এবার হাজির হচ্ছেন বলিউডের সেই চিরচেনা অঙ্গনেই। তা-ও আবার যেনতেন নির্মাতা নন, এস এস রাজামৌলির নতুন সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। এ সিনেমার জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিকও পাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, রাজামৌলির নাম ঠিক না হওয়া সিনেমার জন্য ৩০ কোটি রুপি বা ৪২ কোটি টাকা পাচ্ছেন প্রিয়াঙ্কা! রাজামৌলির অন্য কোনো সিনেমার নায়িকা আগে এত পারিশ্রমিক পাননি। হিন্দি সিনেমার নায়িকাদের…

Read More

ঢাকা : আট জেলায় নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) । দলটির সাংগঠনিক ৮ জেলায় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নতুন কমিটিতে যাদের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তাদের জন্য দুঃসংবাদও অপেক্ষা করছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। দলের নীতি নির্ধারকদের একজন বলেন, বিএনপির রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে যাচ্ছে শীর্ষ নেতা তারেক রহমান। দল ও জনপ্রতিনিধিকে পৃথক করা হতে পারে। ফলে যিনি জেলা বা থানা কমিটিতে শীর্ষ পদে থাকবেন তার জন্য দলীয় মনোনয়ন না-ও দেয়া হতে পারে। তাই…

Read More

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বরে চলছিল পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন। সীমানা প্রাচীরের বাইরে থেকে এলোপাথাড়ি গুলি করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এ ঘটনা রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকের। সীমানা প্রাচীরের বাইরে থেকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে এ গুলির ঘটনা তা এখনো জানাতে পারেনি পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব জানান, দুপুরের দিকে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে পুলিশের কয়েকটি টিম…

Read More

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেউমাস ওভালে রোববার (২ ফেব্রুয়ারি) ফাইনালে প্রোটিয়াদের ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে নিকি প্রসাদের দল। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং তোপে একশর আগেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে তারা সব উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৮২ রান। প্রোটিয়া ব্যাটারদের মধ্যে মিকে ফন ভুর্স্ট সর্বোচ্চ ২৩ রান করেন। এ ছাড়া, জেম্মা বোথা ১৬, ফে কাউলিং ১৫ ও কারাবো মেসো ১৫ রান করেন। তবে বাকিরা ব্যর্থ হন, চারজন ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি। ভারতের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট…

Read More

ঢাকা : জ্বালানি তেলের পর এবার বাড়ল ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। চলতি ফেব্রুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৮ টাকা। গত মাসে দাম ছিল ১ হাজার ৪৫৯ টাকা। রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ আছে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি…

Read More

ঢাকা : লন্ডনে ফ্ল্যাট এবং বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম নিয়ে সমালোচনার মুখে ব্রিটিশ মন্ত্রীসভার সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। গত বছরের জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ প্রধানের ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ সফর করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) একটি প্রতিনিধিদল। দলটির সদস্যরা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’। গত মাস জানুয়ারিতে হওয়া এ বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা ৪২ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে…

Read More

লাখ লাখ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদের তীর ও তার আশেপাশের এলাকা। মুসলিম উম্মাহর শান্তি, হেদায়েত, আরোগ্য লাভ ও কবরবাসীদের মাগফিরাত কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াত বাংলাদেশের শীর্ষ মুরব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এ ছাড়া মানুষের মধ্যে হেদায়েত, আরোগ্য লাভ, কবরবাসীদের মাগফিরাত কামনা করা হয়।…

Read More

দেশের হয়ে ক্রিকেটে অবদান রাখা ক্রিকেটারদের বরাবরই সম্মাননা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারই ধারাবাহিকতায় বর্ষসেরা পারফর্মারদের সম্মাননা দিয়েছে তারা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন দেশটির সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তাকে কর্নেল সিকে নাইয়ুডু আজীবন সম্মাননা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার (০১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বর্ষসেরা (২০২৩-২৪) ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন পেসার জসপ্রীত বুমরা। মেয়েদের ক্ষেত্রে এ সম্মাননা জিতেছেন স্মৃতি মান্ধানা। বোর্ডের ৩১তম সদস্য হিসেবে আজীবন সম্মাননা পেলেন শচীন। ভারতের প্রথম টেস্ট অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৯৪ সালে চালু হয় এ পুরস্কার। ২০১৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে টেস্ট খেলে অবসর নিয়েছিলেন শচীন। পাকিস্তানের বিপক্ষে ১৬…

Read More

ঢাকা : কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দল কিনেছিলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। তবে চলচ্চিত্রে তিনি যেমন একের পর এক ম্যাজিক দেখিয়ে চলছেন, মাঠে তাঁর দল ‘ঢাকা ক্যাপিটালস’ ততটা বাজিমাত করতে পারেনি। গ্রুপ পর্বেই তাঁদের ভরাডুবি হয়, পয়েন্ট তালিকায় তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে ঢাকা ক্যাপিটালস। এই বিষয়ে মুখ খুললেন শাকিব। তিনি বলেন, ‘এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন…

Read More