Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ৬৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩০ প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও…

Read More

উগ্রবাদীদের হামলার ঘটনায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনে আবারও ভিসা এবং কনস্যুলার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপ-হাইকমিশনে এই কার্যক্রম শুরু হয়। গত বছর ২ ডিসেম্বর সহকারী হাইকমিশনের দফতরে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালায়। পরে সেখানকার ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তখন ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সহকারী হাই-কমিশনার আরিফ মহম্মদকেও। গত মাসে তাকে আগরতলায় ফেরত পাঠানো হয় এবং মঙ্গলবার ঘোষণা করা হয় যে বুধবার থেকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বিবিসি বাংলার খবরে বলা হয়, সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিন ১২০টির…

Read More

ঢাকা : ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার সময় ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়েছে। দুদক পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দুদকে আনা হয়েছে। ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারি মামলা দায়ের করে দুদক। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নিজ নামে মোট ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জনের…

Read More

ঢাকা : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই। তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কি না সেটিই মুখ্য বিষয়। সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে।’ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় একাধিক পুলিশ সদস্য। এ ছাড়া কাশিমপুর কারাগারেও ঘটে হামলার ঘটনা। এর আগে জানুয়ারি মাসে হামলা হয় বনানী থানায়। আর ২৪ জানুয়ারি নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। তবে এমন দুয়েকটি ঘটনাকে স্বাভাবিক বলছেন…

Read More

ঢাকা : তিন দশক আগে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ২৫ আসামিকেও খালাস দেয়া হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত তার পর্যাবেক্ষণে বলেন, ৩ দশক আগে পাবনার ঈশ্বরদীর রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলাটি ছিল বিদ্বেষমূলক মামলা, তিলকে তাল করা হয়েছে। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ…

Read More

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রক্ষিত বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ অনুমতি দেন। আদালতের আদেশে বলা হয়, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নমনীয় লকার খুলে প্রাপ্ত সামগ্রী ইনভেন্টরি করার নিমিত্ত অনুসন্ধানকারী কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে নিয়োগ করা হলো। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকে থাকা অন্য কর্মকর্তাদের লকার খুলতে আদালতের অনুমতি নিয়ে পদক্ষেপ নেয়া হবে। প্রাথমিকভাবে অন্য কর্মকর্তাদের লকারেও অবৈধ সম্পদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।…

Read More

ঢাকা : দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, দ্রব্যমূল্য বাড়ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়। প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)। অন্তর্বর্তী…

Read More

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই আড়ালে ছিলেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তাঁকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। এবার তিনি প্রকাশ্যে এলেন এক পারিবারিক বিতর্কের সূত্র ধরে। সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছোট বোন ফিরোজা পারভীন। অভিযোগে বলা হয়, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা পেলে তিনি ভাই-বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাঁদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। শুধু তাই নয়, পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসছে বলে জানা…

Read More

ঢাকা : প্রবাসীদের জন্য আশার বাণী শোনালেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সেখানে তিনি বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। ড. আসিফ নজরুল লিখেছেন, সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারী, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হয়েছে। সৌদি আরব সেখানে আকামাবিহীন থাকা বাংলাদেশিদের বিষয়ে…

Read More

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে অর্থ-সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করার অনুরোধ করা হয়েছে। ওই সব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ-সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নামে বরাদ্দ দেয়া হয়েছে এ লকারগুলো। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ-সম্পদ সরিয়ে নিতে না পারেন, সে জন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে রোববার (০২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছেন দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান। ওই চিঠিতে বলা হয়, গত…

Read More