Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হযয়েছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুল ইসলামকে আটক করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে, সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়াও মৃত্যুর সঠিক কারণ…

Read More

জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধে মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় জড়িতরা ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তারা আর মেয়েদের খেলাধুলার বিষয়ে নাক গলাবেন না’ বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) তদন্ত টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করার পর আলেম সমাজের নেতারা এমন কথা বলেন। বাতিল হওয়া সে প্রীতি নারী ফুটবল ম্যাচ শিগগিরই আয়োজন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তদন্ত কমিটির সদস্য ও আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ভুল–বোঝাবুঝির কারণে ওই ঘটনাটি ঘটিয়েছেন বলে মুসল্লিরা জানিয়েছেন। এ ঘটনায় মুসল্লিরা অনুতপ্ত। এ মাঠে মেয়েদের ফুটবল খেলতে আর কোনো বাধা নেই। শিগগিরই ফুটবল ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হবে। এর আগে শুক্রবার…

Read More

বিতর্ক সঙ্গী করেই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তারমধ্যে অন্যতম হলো কয়েকটি দলের সময় মতো খেলোয়াড়দের পারিশ্রমিক না দেয়া। গুঞ্জন আছে ফিক্সিং নিয়ে। গুরুতর এ অভিযোগ উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। তাকে ঘিরেই স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগ উঠেছে। যদিও প্রমাণিত হয়নি। তবে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক যেন দেশ ছাড়তে না পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘মিস্টার এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা…

Read More

ক্যারিয়ারের শুরুটা বলিউডে হলেও এখন হলিউডেই থিতু হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন মুল্লুকে অভিনয় আর স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দীর্ঘ দিন বলিউডের কোনো সিনেমায় দেখা যায় না দেশি গার্লকে। অনেকে ভেবেছিলেন, প্রিয়াঙ্কা হয়তো আর বলিউডে ফিরবেন না। ঠিক সে রকম এক সময়ে নির্মাতা এস এস রাজামৌলির ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। ভারতের ব্লকবাস্টার খ্যাত নির্মাতার সিনেমা দিয়ে ৬ বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। পারিশ্রমিক হিসেবে বলিউডদের নায়িকাকে দেয়া হবে ৩০ কোটি রুপি। খবর : বলিউড হাঙ্গামা নির্মাতার ঘনিষ্ঠ সূত্র থেকে জানায়, প্রিয়াঙ্কা চোপড়া এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘জঙ্গল…

Read More

সুইডেনে প্রকাশ্যে কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। সালওয়ান মোমিকা মূলত ইরাকি নাগরিক। তিনি সুইডেনে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। ২০২৩ সালে পবিত্র ঈদুল আজহার দিন একটি মসজিদের সামনে কোরআন পোড়ান তিনি। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে আজ মোমিকার বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল। তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই গুলিতে নিহত হয়েছেন তিনি। ২০২৩ সালে সুইডেন এবং ডেনমার্কে কোরআন পোড়ায় কিছু দুস্কৃতিকারী। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এছাড়া কোথাও…

Read More

ঢাকা : বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এদিন বেলা সোয়া ২টার দিকে সুপ্রিম কোর্টের প্রশাসন বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফিকুল ইসলামের পাঠানো বার্তায় বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন। তার বিরুদ্ধে অসদাচরনের অভিযোগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের অনুসন্ধান চলমান রয়েছে।…

Read More

ঢাকা : বিবাদমান দুই গ্রপের উত্তেজনার মধ্যেই টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসতে শুরু করেছে মুসল্লিরা। এবারই প্রথম তিন পর্বে হবে ইজতেমা। প্রথম দুটি- ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজাম বা জুবায়েরপন্থিদের। তৃতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাদপন্থিরা। প্রতিটি পর্বেই আলাদা মোনাজাত হবে। ইজতেমা উপলক্ষ্যে নতুন সাজে সেজেছে শিল্পনগরী টঙ্গী। বুধবার (২৯ জানুয়ারি) থেকেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান। দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে আসা…

Read More

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে রয়টার্স নিশ্চিত হয়েছে, পোটোম্যাক নদী থেকে বেশ কয়েকটি মরদেহ পাওয়া গেছে। যাত্রীবাহী বিমানটিতে চারজন ক্রুসহ ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলছে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের…

Read More

জানুয়ারির মাঝামাঝিকে ক্যাম্পে যোগ দেন জাতীয় দলের মেয়েরা। সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলনে মাসুরা পারভীন-তহুরা খাতুনরা ছিলেন প্রাণবন্ত। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ২৪ ফেব্রুয়ারি দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা বাংলাদেশ নারী দলের। তারই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি রাতে ঢাকায় আসেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর ২৮ জানুয়ারি তাঁর অধীনে অনুশীলন করার কথা ছিল মেয়েদের। কিন্তু বাটলারের অধীনে অনুশীলন করেননি সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। বেতন ইস্যুর সমাধান না হওয়া, চুক্তি না করা, নেপাল সাফে দ্বন্দ্বের পরও সমাধান না করে বাটলারকে নিয়োগ দেওয়া, বিদেশি লিগে খেলার প্রস্তাব পেলেও খেলতে অনুমতি না দেওয়া, সাফ জেতায় ঘোষিত ১ কোটি…

Read More

বিভাগীয় প্রধানের পরনে ছিল লাল বেনারসি, গলায় গোলাপ-রজনীগন্ধার মালা। শ্রেণিকক্ষে তাঁর সিঁথিতে সিঁদুরে পরিয়ে দিচ্ছেন প্রথম বর্ষের ছাত্র, সেখানেই হয় তাদের মালাবদল। শ্রেণিকক্ষই যেন হয়ে গেল ছাঁদনাতলা। শিক্ষিকা-ছাত্রের ‘বিয়ের’ এমন রোমঞ্চকর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন ছাত্রের সহপাঠীরা। এমন ঘটনা ঘটেছে ভারতের নদিয়ার হরিণঘাটার মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে। ছাত্র-শিক্ষিকার ‘বিয়ের’ সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শুরু হয় শোরগোল। তবে প্রশ্ন উঠেছে, এটা কি সত্যি বিয়ে ছিল না কি অভিনয়? যদিও ‘বিয়ের’ ভিডিও ভাইরাল হওয়ার পর ওই অধ্যাপিকা তথা অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গেল ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্র-শিক্ষিকার…

Read More