Author: Daily Dhaka Press

রায়হান আহমেদ, পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি : মুজিববর্ষে “ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে এবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৫ম পর্যায়ের (১ম) ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার সময় গণভবন প্রান্ত থেকে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশব্যাপী অনুষ্ঠিতব্য গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পানছড়ি উপজেলায় বরাদ্দ পাওয়া ৫ম পর্যায়ের ( ১ম) ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান…

Read More

এইচ এম বাবলু, বাউফল, পটুয়াখালী : বাউফলে অভিনব কায়দায় হুজুর বেশে সালাম দিয়ে পারভিন বেগম (৩২) নামের এক গৃহবধূর কাছ থেকে আড়াই ভড়ি স্বর্ণালংকার নিয়ে গেছে দুই যুবক। আজ মঙ্গলবার (১৪ নবেম্বর) সকালে নাজিরপুর ছাদের হাওলাদারের বাড়ির সামনে কালভার্টের কাছে এ ঘটনা ঘটেছে। জানাগেছে, গৃহবধূ পারভিন বেগম সকাল সাড়ে ৯টার দিকে তার পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বাংলাবাজার বাসা থেকে বাবার বাড়ি নাজিরপুর রওনা দেন। সকাল ১০টার দিকে ছাদের হাওলাদারের বাড়ির সামনে কালভার্টের উপরে পৌঁছালে পাঞ্জাবী ও লুঙ্গি পরা মাথায় টুপি আছে ২০-২২ বছর বয়সী দুইজন হুজুর বেসে যুবকের একজন ওই গৃহবধূর সামনে এসে ছালাম দেন। এর পর অপর যুবক…

Read More

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ৬টি হল ও একটি গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন শিক্ষককে সরিয়ে দিয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বসানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব স্থাপনার উদ্বোধন ঘোষণা করার সময় এ ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষগণ,শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর ২৪ মিনিট পর প্রায় ২০জন নেতাকর্মী সমেত অডিটোরিয়ামে উপস্থিত হন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। ততক্ষণে অডিটোরিয়াম অতিথিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ হলরুমে…

Read More

ময়মনসিংহ অফিস : মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো: জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার বেলুন বিক্রেতার ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দু’টি টিনের চালা উড়ে গেছে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read More

ধামরাই( ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সাদ আই হাসপাতালে কয়েক শত ডায়াবেটিস রোগীর ফ্রি টেস্ট ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়াও ফ্রি চোখের সানি অপারেশন সহ বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে থাকেন সাদ আই হাসপাতালে। মঙ্গলবার ( ১৪ নভেম্বর) সকাল থেকেই কালামপুর সাদ আই হাসপাতালে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকাল থেকেই কয়েকশত ডায়াবেটিস রোগীকে ফ্রি এই চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এ বিষয়ে সাদ আই হাসপাতালের স্বত্বাদিকারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আওলাদ হোসেন বলেন, প্রতিমাসেই বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় রোগীদের ডায়াবেটিস, চোখের সানি অপারেশনসহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা দেয়ার চেষ্টা করি। এই কাজ সব সময় অব্যাহত থাকবে।

Read More

স্টাফ রিপোর্টার : বিএন‌পি জামায়া‌ত সহ সমমনা দ‌লের ডাকা অব‌রোধ কর্মসূ‌চি‌কে কেন্দ্র ক‌রে আগু‌নের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধে সৃষ্ট নাশকতায় ক্ষ‌তিগ্রস্থ‌দের দেখতে এসে এসব কথা জানান তিনি। এসময় আহত ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার আশ্বাস দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, অবরোধের নামে নাশকতার চেষ্টা করেছে বিরোধী দলগুলো। তারা যানবাহনে আগুন দিয়েছে। সেই সকল যানবাহনে যারা যাত্রী ছিলেন তারাসহ গাড়ির চালক, সহকারী ছিলো তাদের নৃশংসভাবে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। নাঈম নামের একজন…

Read More

নিজস্ব প্রতিবেদক: গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও চলমান অবরোধে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঘটনা রাজধানী ঢাকায়। কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি সিলেট বিভাগে। মঙ্গলবার (১৪ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে দেখা যায়, দেশে ২৫টি জেলায় যাত্রাবাহী বাসসহ বিভিন্ন পরিবহনে ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার পরে সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে গাজীপুরে। ওই জেলায় গত ১৭ দিনে গড়ে ৫টি করে আগুনের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫ জন। এরমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা রয়েছেন। তালহা…

Read More

চাঁদপুর প্রতিনিধি: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচি অব্যাহত। পঞ্চম দফায় অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এসব হরতাল-অবরোধ নিয়ে চাঁদপুরের সাধারণ খেটে খাওয়া অধিকাংশ শ্রেনী পেশার লোকজনের মতামত আমরা খেয়ে-পরে বাঁচতে চাই। সরকার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সহনীয় পর্যায়ে পাওয়ার বিষয়টি নিশ্চিত করুক। নাগরিক অধিকার নিয়ে যদি কেউ আন্দোলন করে, তাহলে আন্দোলন করাটাও যৌক্তিক এমন বক্তব্য দিয়েছেন কেউ কেউ। সোমবার (১৩ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি-জামায়াতের গত কয়েক দফা হরতাল ও অবরোধের কারণে কি ধরণের প্রভাব এবং বিভিন্ন পেশার লোকদের সাথে কথা বললে এসব তথ্য বেরিয়ে আসে। চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকার হোটেল ব্যবসায়ী জাহিদ হোসেন…

Read More

জুয়েল মিয়া নাদিম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩২নং ওয়ার্ডের চায়না মোড় টোল প্লাজা হাইওয়ে রাস্তায় গত শনিবার সন্ধ্যায় কুখ্যাত নাম দারী সন্ত্রাসী শাওন,পারভেজ ও তাদের দলবলের ছুরিকাঘাতে মোঃ আব্দুল রাজ্জাক রাকিব (২৪) খুন হয়।আরো বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ঘটনাস্থল টোল প্লাজার সিসি টিভি ভিডিও ফুটেজে খুনিদের চেহারা শনাক্ত করে ১৬ জনের নামে নিহতের মা হাসি আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাদায়ের করেন।এর পূর্বে ঘটনাস্থল থেকে একজন খুনি সদস্যকে স্থানীয় লোকজন ধরে পুলিশের হাতে সোপর্দ করে ছিলো। মঙ্গলবার দুপুরে খুনের ঘটনাস্থল হাইওয়ে সড়কে এলাকাবাসীর উদ্যোগে নৃশংস হত্যার খুনিদের দ্রুত গ্রেফতার…

Read More

গাজীপুর প্রতিনিধি : জনপ্রিয় কথা সাহিত্যিক দেশ বরেণ্য লেখক হ‌ুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। নানা আয়োজন সোমবার লেখকের পিতৃভূমি নেত্রকোণার কেন্দুয়া উপজেলা এবং গাজীপুরের নুহাশপল্লীতে তার জন্মদিন পালক করেছেন পরিবার ও ভক্ত-অনুরাগীরা। গাজীপুর: সোমবার বেলা ১১টায় গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে নুহাশপল্লীতে কর্মরত কর্মচারী ও ভক্তদের নিয়ে হ‌ুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মেহের আফরোজ শাওন। পরে নুহাশপল্লীতে লেখকের গড়া হোয়াইট হাউজের সামনে জন্মদিনের কেক কাটেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন দুই ছেলে নিষাদ ও নিনিত। পরে হ‌ুমায়ূন পত্নী শাওন সাংবাদিকদের বলেন, “হ‌ুমায়ূনের স্মরণে নুহাশপল্লীতে একটি জাদুঘর নির্মাণের নকশা তৈরি করা হয়েছে। এটা বানাতে যে বাজেট প্রয়োজন,…

Read More