Author: the Zubair Chowdhury

ঢাকা : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসের ২৪ দিনে ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯১৭ জন। আর এক দিনে ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩ হাজার ৮ জন। রোববার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮১২ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৬ জনের। নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু…

Read More

ঢাকা : নারীরা ক্ষতিগ্রস্থ হলে সমাজের সকলেই ক্ষতিগ্রস্থ হয়। একটা নারীর থেকে তার পরিবার বা সমাজের অনেক আশা থাকে। আর যদি নারী মাদকে আসক্ত হয়ে পড়ে তাহলে একটি পরিবারের সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই সব সময় নারীদের মাদকাসক্ত থেকে দূরে রাখতে হবে। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে নারীদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের উদ্দেশ্যে ভোকেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। সমাজের নারীদের মাদকমুক্ত করার পাশাপাশি সমাজের মূল ধারায় তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহ্ছানিয়া মিশন…

Read More

ঢাকা : অশ্লীলতাসহ নানা অভিযোগে তিন দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। রোববার (২৪ সেপ্টেম্বর) ই-মেইলের মাধ্যমে ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে এই নোটিস পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই আইনজীবী। জয়নাল আবেদিন মাযহারী সাংবাদিকদের বলেছেন, ‘এটি দায়িত্ববোধ থেকে করেছি। আমরা চাই, চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়ম-নীতির আওতায় সুস্থ ধারার চলচ্চিত্র…

Read More

রাজশাহী : নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজের ফলন গত মৌসুমে ভালো হওয়ায় এই মৌসুমেও এ জাতের পেঁয়াজ চাষে ঝুঁকছেন বহু কৃষক। এ জাতের চারটি পেঁয়াজের ওজন এক কেজি হয়। প্রতিবিঘা জমিতে এ জাতের পেঁয়াজ আড়াইশ মণ ফলনের সম্ভাবনা রয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, আবহাওয়া অনুকূলে থাকলে চারটি পেঁয়াজে এক কেজি ফলন পাওয়া যাবে। চারঘাট উপজেলায় প্রায় ২৫০ বিঘা জমিতে নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজ চাষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিবিঘা জমিতে ২৫০ মণ ফলন পাবে বলে প্রত্যাশা কৃষি দপ্তরের। এরই মধ্যে চারঘাটে ৭০ বিঘা জমিতে এ জাতের পেঁয়াজের চাষ সম্পূর্ণ হয়েছে। বাকি ১৮০ বিঘা জমি চাষাবাদ চলছে। উপজেলার…

Read More

গাইবান্ধা : সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো দিয়ে গাইবান্ধার ফুলছড়িতে অপরিকল্পিতভাবে নির্মিত একটি সেতুতে উঠতে হয়। গাইবান্ধার ফুলছড়িতে অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় তা এলাকাবাসীর কোনো কাজে আসছে না। প্রায় অর্ধযুগ আগে নির্মাণ করা এই সেতুতে এখনও উঠতে হয় বাঁশের সাঁকো বা মই দিয়ে। স্থানীয়দের কাছে এটি ‘উড়াল ব্রিজ’ নামে পরিচিত। তবে অপরিকল্পিতভাবে নির্মিত এই সেতু নির্মাণের দায় বর্তমানে সরকারি কোনো দপ্তর নিচ্ছে না। একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, এই সেতু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় করতে পারে আর পিআইও কার্যালয় বলছে, এটি এলজিইডি করতে পারে। দুই দপ্তরের…

Read More

বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ধর্মীয় প্রতিবন্ধকতা আর সামাজিক কুসংস্কারে ডুবে থাকা মুসলিম নারী সমাজে শিক্ষার আলো নিয়ে এসেছিলেন তিনি। লিখেছেন একাধিক বই। যার মধ্যে রয়েছে ‘সুলতানা’স ড্রিম’। এই বই অবলম্বনে এবার সিনেমা নির্মাণ করেছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। স্প্যানিশ ভাষায় ৮৬ মিনিট দৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে ‘সুলতানাস ড্রিম’। সিনেমাটি প্রদর্শিত হবে স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। সোমবার (২৫ সেপ্টেম্বর) ২৫ সেপ্টেম্বর এই উৎসবে প্রথমবারের মতো দেখানো হবে সিনেমাটি। ২০১২ সালে দিল্লি গিয়েছিলেন ইসাবেল। সেখানে একটি আর্ট গ্যালারিতে বইটি খুঁজে পান তিনি। ১৯০৮ সালে কলকাতা…

Read More

ঢাকা : স্বতন্ত্র করদাতারা রিটার্ন দাখিলের জন্য সময় পাচ্ছেন ১ জুলাই থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে জরিমানা দ্বিগুণ ও কর অব্যাহতি সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের গাইডলাইন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে স্বতন্ত্র করদাতাদের কর রিটার্ন দাখিলের সময় ১ জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ নভেম্বর। এ সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে করদাতারা যোগ্য পরিমাণ বিনিয়োগের ওপর ১৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। যদি কোনো করদাতা জাতীয় আয়কর দিবসের (৩০ নভেম্বর) মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তবে…

Read More

ঢাকা : নবায়নযোগ্য উৎস থেকে ৪০ শতাংশ জ্বালানি উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী জলবায়ুবান্ধব প্রকল্পে বিনিয়োগ করলে ব্যবসায়ীরা ‘নীতি সহায়তা’ পাবেন বলে জানিয়েছেন সাবের হোসেন চৌধুরী। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ইন্ডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের জলবায়ু নিয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এই কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবায়নযোগ্য উৎস থেকে চল্লিশ শতাংশ জ্বালানি উৎপাদনের সাহসী পদক্ষেপ নিয়েছেন। মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের আওতায় আমারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলোকে সম্ভাবনায় পরিণত করতে চাই। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিএডি) আয়োজনে ‘প্রিজারভ প্ল্যানেট আর্থ, ঢাকা-২০২৩’ শীর্ষক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সাবের হোসেন চৌধুরী তার বক্তব্যে…

Read More

চীনের হ্যাংজু শহরে হচ্ছে ‘এশিয়ান গেমস-২০২২।’ এই শহরে এসে নতুন একটি বিষয় জানা গেলো। বিষয়টি চমকপ্রদ- এখানে ভাড়ায় পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন ১০০ ইউয়ান অর্থাৎ ১৬৫০ টাকার মতো জমা রেখে ১ মাস ব্যবহার করা যায়। ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ১০০০ ইউয়ান তথা ১৬ হাজার ৫০০ টাকা জমা রেখে এক মাসের জন্য ব্যবহার করা যায়। তবে, অবাক করার মতো বিষয় আরও আছে। এক মাস ব্যবহারের পর ফোনটি ফেরত দিলে তারা পুরো টাকাই ফেরত দিয়ে দেয়! এ বিষয়ে চায়না মোবাইল শোরুমের প্রতিনিধি ফ্যাং জিমো বলেন, ‘এখানে ফোন ভাড়ায় পাওয়া যায়। ১০০ ইউয়ান জমা রেখে পুরনো ফোন এক মাসের…

Read More

গাজীপুর : আজ ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার দিবসটি পালন করা হয়। ১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিলো বিসি রিভারস ডে পালন দিয়ে। এরপর ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে রিভারাইন পিপল নামের একটি সংস্থা এ দিবস পালন করে আসছে। ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এবছর বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের জনজীবনে নৌপথ’। রাজধানী ঢাকার পাশের নদী শীতলক্ষ্যা ও বালু…

Read More