Author: the Zubair Chowdhury

ষাটের দশকের বিখ্যাত ব্যান্ড দ্য বিটলসের জনপ্রিয় একটি গান হলো, ‘মানি ক্যান নট বাই মি লাভ’ অর্থাৎ টাকা আমাকে ভালোবাসা কিনে দিতে পারে না। কিন্তু কর্নেল বিশ্ববিদ্যালয় এবং কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার তথ্য বলছে, যে দম্পতি একে অপরের সঙ্গে যত বেশি আর্থিক সম্পর্ক দৃঢ় করে তুলতে পারবে, তাদের সম্পর্কটি টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। গবেষণাপত্রটি পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি জার্নালে প্রকাশিত হয়েছে। নতুন এই গবেষণা থেকে জানা গেছে, যে দম্পতিদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা তুলনায় অন্যান্যদের থেকে বেশি সুখী। এই গবেষণায় আরও উঠে এসেছে যে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এমন অন্তত ৬২ শতাংশ দম্পতি একই উপায়ে অর্থ খরচ করেন। যাদের জয়েন্ট…

Read More

চুল সুন্দর ও কোমল রাখতে অনেকেই মেহেদি ব্যবহার করে থাকেন। কেউ কেউ চুল প্রাকৃতিকভাবে রং করতেও চুলে মেহেদি লাগান। চুলে লালচে-বাদামি আভা এনে দেয় মেহেদি। তবে চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখা উচিত, তা নিয়ে দ্বন্দ্বে পড়েন অনেকেই। কেউ কেউ ভাবেন, মেহেদি যত বেশি সময় চুলে লাগিয়ে রাখা হবে, তত বেশি উপকারিতা মিলবে। কিন্তু এ ধারণা আসলে সঠিক নয়। লাইফস্টাইলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট স্টাইলক্রেজের প্রতিবেদন বলছে, একটা নির্দিষ্ট সময় পর মেহেদি চুলে লাগিয়ে রাখা ঠিক নয়। মেহেদির মিশ্রণও সঠিকভাবে তৈরি করা উচিত। সাধারণত চুলে ১ থেকে ৩ ঘণ্টা মেহেদি লাগিয়ে রাখা যথেষ্ট। যদি আরো বেশি গাঢ় রং বা পাকা চুল ঢাকতে চান,…

Read More

ভ্রমণে কিংবা অন্যত্র রাত্রিযাপনের জন্য সারাবিশ্বে হোটেলের জনপ্রিয়তা ব্যাপক। ভ্রমণে যাওয়ার আগে তাই সবাই হোটেলের সুযোগ-সুবিধার খোঁজ নিয়ে থাকেন। অনেকেই থাকে ৫ তারকা হোটেলে, কেউ আবার ৪ তারকা বা ৩ তারকা হোটেলে। হোটেলের এসব তারকা মান কীভাবে নির্ধারণ করা হয়? কী কী সুবিধা থাকে কোন কোন তারকা হোটেলে। আশ্চর্যজনক হলেও সত্য, হোটেলের মান নির্ধারণের বিশেষ কোনো নিয়ম নেই। এক একেকটি দেশ একেকভাবে তাদের হোটেলগুলোর মান নির্ধারণ করে থাকে। এসব অফিসিয়াল বা নন অফিসিয়াল হতে পারে। সর্বপ্রথম ১৯৫০ সালে ফোর্বস ট্রাভেল গাইডস ‘হোটেল স্টার’ সিস্টেম পদ্ধতি চালু করে। এখনো আমেরিকায় ট্রিপল এ এবং ফোর্বস এই স্টার সিস্টেমের জন্য বিশ্বাসযোগ্য। বর্তমানে হোটেলগুলোর…

Read More

ঢাকা : হাজার টাকায় শার্ট কিংবা নতুন কোনো কাপড়ের কথা আপনি ভাবতে পারেন। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সব রকম পণ্যের মূল্য বেড়েছে। ফলে কাপড়ের দামও কম নয়। নতুন পোশাক কেনার আগে মধ্যবিত্তের ভাবনায় বিষয়গুলো থাকে। নিম্নবিত্তের ভাবনা আরেকটু কঠিন বটে। মাসের সব হিসাব শেষে একেবারে প্রয়োজন না হলে তারা সাধারণত পরিধানের কাপড় কিনতে চান না। তবে ঢাকায় এখনো ৫ টাকা থেকে শুরু করে ১০ টাকায় মেলে পোশাক। হ্যাঁ, পুরান ঢাকার বেগমগঞ্জের বেচারাম দেউরীতে মিলবে এ সুযোগ। বেচারাম দেউরীতে রয়েছে বেশ কয়েকটি মার্কেট। সেখানে ব্যবহৃত পুরনো পোশাক কিনতে পাওয়া যায়। ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, মেয়েদের জামা-শাড়ি, শিশুদের জন্যও জামাকাপড় পাওয়া যায়। কাপড়ের…

Read More

ঢাকা : মাধ্যমিক শিক্ষা খাতে ব্যয়ের জন্য ৩০০ মিলিয়ন, অর্থাৎ ৩০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। কোভিড মহামারির ক্ষতি পুষিয়ে নিতে, সশরীরে ও অনলাইন পাঠদানের মিশ্র পদ্ধতির প্রাপ্যতা নিশ্চিতে, শিখনফলের মানোন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়ার হার কমিয়ে আনতে এই অর্থ ব্যয় করতে পারবে বাংলাদেশ সরকার। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড ওয়াশিংটনের সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশের জন্য এই অর্থের অনুমোদন দেয়। ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (এলএআইএসই) প্রকল্পের আওতায় ২০২৪ সালে এই অর্থ ব্যয় করবে বাংলাদেশ। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান কার্যালয়ের প্রধান আবদোলায়ে সেক…

Read More

ঢাকা : প্রতি মাসেই রান্নার কাজে বহুল প্রচলিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু কয়েক মাস ধরে নির্ধারিত দাম থেকে ২০০-৩০০ টাকা বেশি দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে হচ্ছে গ্রাহকদের। ফলে দাম কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। খুচরা বিক্রেতা কিংবা ডিলার নয়, খোদ আমদানিকারকরাই মানছেন না বিইআরসির ঘোষিত নির্ধারিত দর। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার কথা স্বীকারও করছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। অথচ আমদানি ও বিপণন খরচ, ডিলার খুচরা ব্যবসায়ীদের কমিশন সব কিছু বিবেচনায় নিয়েই দাম নির্ধারণ করে বিইআরসি। তারপরেও প্রকাশ্যেই বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে রান্নায় ব্যবহৃত অতি জরুরি এই পণ্যটি।…

Read More

ঢাকা : আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল দিনভর অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে ভোক্তা অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা করেছে। এ সময় ঢাকা মহানগরীতে অধিদফতরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ১৫টি জেলায় একযোগে এই অভিযান…

Read More

বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের পুরোটাই পরিশোধ করল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কা সুদসহ তৃতীয় ও শেষ কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। এর আগে দুই কিস্তিতে ১৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় দেশটি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২১ সালের মে মাসে মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে এক বছর মেয়াদে এ ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। তবে গত বছর অর্থনৈতিক সংকট প্রকট হলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে দেশটির সরকার। সে কারণে কয়েকবার ঋণ পরিশোধে সময় নেয় তারা। চলতি বছর দেশটির অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। এরপর গত ২০ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার…

Read More

রাঙামাটি : লেক ধরে একটি একটি করে নৌকা আসছে। ভিড়ছে ঘাটে। প্রতিটি নৌকায় আছে পাহাড়ে উৎপাদিত কলা। বিক্রি করতে আনছেন চাষিরা। পার্বত্য অঞ্চলে উৎপাদিত এসব কলা ফরমালিনমুক্ত ও সুস্বাদু হওয়ায় এর কদর বেশি। নৌকা ঘাটে ভিড়তে না ভিড়তেই ব্যবসায়ীরা হুমড়ি খেয়ে পড়ছেন সেই নৌকার ওপর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা দর-কষাকষি করছেন। গত বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাইয়ের ভাসমান কলার হাটে এমন দৃশ্য দেখা গেছে। কাপ্তাই লেকের ওপর প্রতি শনিবার ও বৃহস্পতিবার বসে এ ভাসমান কলার হাট। যেখানে রাঙামাটির বিভিন্ন দুর্গম এলাকা থেকে নৌকাযোগে বিপুল পরিমাণ কলার ছড়া নিয়ে বিক্রি করতে আসেন চাষিরা। তাই এসব কলা কিনতে জেটিঘাটে ভিড় জমান দেশের…

Read More

ঢাকা : শুরুটা যা হয়েছিল তা দেখে ইনিংস শেষে নিউজিল্যান্ড নিশ্চয়ই স্বস্তি খুঁজে পাচ্ছে। পাওয়ার প্লেতে ৩৬ রানে ৩ উইকেট হারানো দল ৫০ ওভার শেষে তুললো ২৫৪। শুরুর বিচারে এই স্কোরকে মোটেও মন্দ বলার সুযোগ নেই। তবে ম্যাচ জেতার জন্য যথেষ্ট কিনা সেটা প্রমাণের জন্য নিউজিল্যান্ড বোলারদের সামনে এখন বড় চ্যালেঞ্জ, সেটাই। মিরপুরে এর চেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার মতো অনেক নজির আছে বাংলাদেশের। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু শুরুর তিন ব্যাটার তাদের এই ম্যাচে ব্যর্থ। মিডলঅর্ডারে হেনরি নিকোলস ও টম ব্যান্ডেল ব্যাট হাতে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। চতুর্থ উইকেট জুটিতে…

Read More