Author: the Zubair Chowdhury

ঢাকা : ‘জীবন গিয়েছে চ’লে আমাদের কুড়ি কুড়ি বছর পার- তখন আবার যদি দেখা হয় তোমার আমার! —জীবনানন্দ দাশ আমাদের জীবন সত্যিই কবে ফুরিয়ে যায় তা বোঝার সাধ্য আমাদের নাই। আবার অনেকেই এই জীবনের রঙ রূপ গন্ধ কি জিনিস তা বুঝেই উঠতে পারি না। এই জীবন কখনো মুখ থুবড়ে পড়ে আবার কারও কর্মদক্ষতায় দেদীপ্যমান হয়। জীবনকে বুঝে চলা এবং জীবনকে মানিয়ে নিয়ে চলাই হচ্ছে আসল কথা। আমরা অনেকেই এ কাজটিই ঠিকমতো করে উঠতে পারি না। যার ফলে জীবন অনেক সময় অর্থহীন হয়ে যায়। আমার অনেকেই নিজের জীবনকে চিনতে পেরেছে এবং অন্যকে জীবন চিনতে সাহায্য করেছে। এ যে খুব জটিল সমীকরণ…

Read More

ঢাকা: বাংলাদেশে আগামী ৫ বছরে জলবায়ু সমস্যা মোকাবিলায় অর্থায়ন এবং পাবলিক ও প্রাইভেট বিনিয়োগে ৪.৫ বিলিয়ন ডলার দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর ) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৫ বছরের জন্য এআইআইবি অর্থায়নের বাংলাদেশের পাইপলাইনে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার রয়েছে। যা বাংলাদেশে আগামী ৫ বছরে জলবায়ু সমস্যা মোকাবেলায় অর্থায়ন এবং পাবলিক ও প্রাইভেট বিনিয়োগের মধ্যে সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মিশরের শারম আল শেখে (২৫ ও ২৬ সেপ্টেম্বর) এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বোর্ড অব ডাইরেক্টরস এবং অষ্টম বার্ষিক সভা…

Read More

ঢাকা : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিস সদর দপ্তরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের এ কর্মশালায় ক্র্যাবের সহ সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশিদ, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক আবু জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ফয়েজ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন, এনামুল কবীর রুপমসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স)…

Read More

ঢাকা : গত এক বছর ধরে শোবিজ জগতের প্রায় অর্ধশতাধিক তারকার সঙ্গে আড্ডা দিয়েছেন বিনোদন সাংবাদিক পান্থ আফজাল। ডিজিটাল প্ল্যাটফর্মে তার উপস্থাপনায় সেলিব্রেটি শো ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’ বেশ জনিাপ্রয়তা পেয়েছে। ডাঙ্গুলী এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তারকা আড্ডা শোতে অতিথি হিসেবে এসেছেন তৌকির আহমেদ, আজমেরী বাঁধন, প্রিন্স মাহমুদ, রায়হান রাফি, তমা মির্জা, দিঘী, সিয়াম আহমেদ, সজল, বাপ্পী চৌধুরী, পূজা চেরী, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, আরশ খান, সোহেল মন্ডল, সিদ্দিক, জাকিয়া বারী মম, ইমন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, আদর আজাদ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, ফারজানা ছবি, দিলরুবা রুহি, হৃদি হক, জুয়েল জহুর, কেয়াসহ প্রায় অর্ধশত…

Read More

ঢাকা : ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কয়েক বছর ধরেই দেশি-বিদেশি ব্যবসায়ীদের কাছে পছন্দের জায়গা হয়ে উঠেছে দুবাই। দিন যত যাচ্ছে দুবাইয়ে ব্যবসা-বাণিজ্য ততই ফুলে ফেঁপে উঠছে। বলা যায়, বিশ্ব বাণিজ্যের অন্যতম হাব এখন দুবাই। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ব্যবসা সম্প্রসারণ করতে চায়, এমন বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে অন্ট্রাপ্রেনিয়র্স ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)। সংগঠনটির নিবন্ধিত সদস্যদের মধ্য থেকে বাছাই করা ৬০ জন উদ্যোক্তাকে নিয়ে রাজধানীর গুলশানের নিকেতনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন পেন্টাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ই-ক্লাবের সহ সভাপতি অন্তু করিম। তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক মেধাবী উদ্যোক্তা আছেন, তারা চাইলেই নিজেদের পণ্য বা সেবা…

Read More

ঢাকা : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসের ২৪ দিনে ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯১৭ জন। আর এক দিনে ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩ হাজার ৮ জন। রোববার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮১২ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৬ জনের। নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু…

Read More

ঢাকা : নারীরা ক্ষতিগ্রস্থ হলে সমাজের সকলেই ক্ষতিগ্রস্থ হয়। একটা নারীর থেকে তার পরিবার বা সমাজের অনেক আশা থাকে। আর যদি নারী মাদকে আসক্ত হয়ে পড়ে তাহলে একটি পরিবারের সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই সব সময় নারীদের মাদকাসক্ত থেকে দূরে রাখতে হবে। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে নারীদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের উদ্দেশ্যে ভোকেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। সমাজের নারীদের মাদকমুক্ত করার পাশাপাশি সমাজের মূল ধারায় তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহ্ছানিয়া মিশন…

Read More

ঢাকা : অশ্লীলতাসহ নানা অভিযোগে তিন দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। রোববার (২৪ সেপ্টেম্বর) ই-মেইলের মাধ্যমে ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে এই নোটিস পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই আইনজীবী। জয়নাল আবেদিন মাযহারী সাংবাদিকদের বলেছেন, ‘এটি দায়িত্ববোধ থেকে করেছি। আমরা চাই, চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়ম-নীতির আওতায় সুস্থ ধারার চলচ্চিত্র…

Read More

রাজশাহী : নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজের ফলন গত মৌসুমে ভালো হওয়ায় এই মৌসুমেও এ জাতের পেঁয়াজ চাষে ঝুঁকছেন বহু কৃষক। এ জাতের চারটি পেঁয়াজের ওজন এক কেজি হয়। প্রতিবিঘা জমিতে এ জাতের পেঁয়াজ আড়াইশ মণ ফলনের সম্ভাবনা রয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, আবহাওয়া অনুকূলে থাকলে চারটি পেঁয়াজে এক কেজি ফলন পাওয়া যাবে। চারঘাট উপজেলায় প্রায় ২৫০ বিঘা জমিতে নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজ চাষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিবিঘা জমিতে ২৫০ মণ ফলন পাবে বলে প্রত্যাশা কৃষি দপ্তরের। এরই মধ্যে চারঘাটে ৭০ বিঘা জমিতে এ জাতের পেঁয়াজের চাষ সম্পূর্ণ হয়েছে। বাকি ১৮০ বিঘা জমি চাষাবাদ চলছে। উপজেলার…

Read More

গাইবান্ধা : সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো দিয়ে গাইবান্ধার ফুলছড়িতে অপরিকল্পিতভাবে নির্মিত একটি সেতুতে উঠতে হয়। গাইবান্ধার ফুলছড়িতে অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় তা এলাকাবাসীর কোনো কাজে আসছে না। প্রায় অর্ধযুগ আগে নির্মাণ করা এই সেতুতে এখনও উঠতে হয় বাঁশের সাঁকো বা মই দিয়ে। স্থানীয়দের কাছে এটি ‘উড়াল ব্রিজ’ নামে পরিচিত। তবে অপরিকল্পিতভাবে নির্মিত এই সেতু নির্মাণের দায় বর্তমানে সরকারি কোনো দপ্তর নিচ্ছে না। একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, এই সেতু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় করতে পারে আর পিআইও কার্যালয় বলছে, এটি এলজিইডি করতে পারে। দুই দপ্তরের…

Read More