Author: the Zubair Chowdhury

ঢাকা : আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি এই বৈঠকে বুধবার (২০ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ ও মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে বুধবার ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ…

Read More

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূরে এলাহি মিনা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘ব্রাউনের ওয়ারেন অ্যালপার্ট মেডিক্যাল স্কুল কমিউনিটি ক্লিনিক মডেলের উদ্যোগ নেয়ার জন্য জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রীকে তার স্বীকৃতির জন্য বিশেষ সম্মাননা দিয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাউন ইউনিভার্সিটি বিশেষ সম্মাননায় ভূষিত করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘ স্বীকৃতির পরিপ্রেক্ষিতে তাকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। ব্রাউন ইউনিভার্সিটির স্বাস্থ্য বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ারেন অ্যালপার্ট মেডিক্যাল স্কুলের মেডিসিন অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ডা. মুকেশ কে. জৈন প্রধানমন্ত্রীর কাছে তার অবস্থানস্থল দি লোটে নিউ ইয়র্ক হোটেলে প্রশংসাপত্রটি হস্তান্তর করেন। খবর বাসসের প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি…

Read More

ঢাকা : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিযুক্ত হয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান। বুধবার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। হাবিবুর রহমান বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। ১৯৬৭ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। এর আগে পুলিশের এই কর্মকর্তা ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। তার স্থলাভিষিক্ত হচ্ছেন হাবিবুর রহমান।

Read More

ঢাকা : বাংলাদেশের সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের ই-কমার্স প্ল্যাটফর্ম ‘একশপ’ জাতিসংঘের ‘এসডিজি ডিজিটাল গেম চেঞ্জার’ অ্যাওয়ার্ড পেয়েছে। এই পুরস্কারটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণের জন্য দেওয়া হয়। ‘একশপ’ দেশের প্রান্তিক অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে দিয়ে গ্রাম ও শহরের দূরত্ব কমিয়ে আনতে ভূমিকা পালন করছে। এটি গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও সহায়তা করছে। টুআইয়ের ‘একশপ’ প্ল্যাটফর্ম দেশের সব বড় বড় ই-কমার্স কোম্পানি এবং হাজার হাজার ছোট, মাঝারি উদ্যোক্তাকে নিয়ে গঠিত। এটি গ্রামের জনগণকে প্রযুক্তি সহায়তায় সহজেই ডিজিটাল মার্কেটে যুক্ত হতে সহায়তা করে। একশপের মাধ্যমে গ্রামীণ পর্যায়ের বাণিজ্যকে ই-কমার্সে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল বৈষম্য…

Read More

ঢাকা : পরীমণি ও শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙেই গেল। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র। এদিকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় রাজ-পরীর সঙ্গে। তবে তাদের একজনও সাড়া দেননি। এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও…

Read More

ঢাকা : দেশে দিনে দিনে কোটিপতির সংখ্যা বেড়েই চলেছে। গত এক বছরে কোটি টাকার ব্যাংক হিসাব পাঁচ হাজার বেড়েছে। আর তিন মাসে বেড়েছে ৩ হাজারের বেশি কোটি টাকার ব্যাংক হিসাব। কেন্দ্রীয় ব্যাংকের ২০২৩ সালের জুনভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৪ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯২ টি। যেখানে জমা ছিল ১৬ লাখ ৮৭ হাজার ২৪ কোটি টাকা। এর মধ্যে কোটি টাকার বেশি আমানত রয়েছে— এমন ব্যাংক হিসাবের সংখ্যা এক লাখ ১৩ হাজার ৫৫৪টি। এসব ব্যাংক হিসাবে জমা ছিল ৭ লাখ ৩১ হাজার ১৩৩ কোটি টাকা। যা…

Read More

ঢাকা : ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কেবল পুরুষ নয়, নারীকেও জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন নারী উদ্যোক্তারা। দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’র একটি প্রতিনিধি দল। এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের প্রস্তাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এক্ষেত্রে…

Read More

নারী-পুরুষ বিয়ের মাধ্যমে একে অপরকে চিরকালের জন্য গ্রহণ করে থাকে। ভরসা ও বিশ্বাস দাম্পত্য সম্পর্কের ভিত্তি। কিন্তু অনেক সময় নানা কারণে ভেঙে যায় দাম্পত্য সম্পর্ক, সেক্ষেত্রে আবার নিয়ম মেনে হতে হয় আলাদা। তবে সংসার চলাকালে বনাবনি না হওয়ায় অনেকেই বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলে, যা পরকীয়া নামে পরিচিত। ডিভোর্স মেনে নেওয়া গেলেও, পরকীয়া মেনে নেওয়া যায় না। নিজের স্ত্রীকে কেউ অন্য পুরুষ কিংবা নিজের স্বামীকে কেউ অন্য স্ত্রীর সঙ্গে দেখতে চায় না। পরকীয়ার কারণে সংসার ভাঙা তো বটেই, হত্যা ও নানা ধরনের অপরাধের কোথাও শোনা যায়। তবে বিশ্বে এমন কিছু উপজাতি রয়েছে যারা পরকীয়া ঠেকাতে বউ বদল করে থাকে। হিমালয়ে বসবাসকারী…

Read More

বরিশাল : নেটওয়াকিং ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ করে অপর একজনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক মো. হাসিবুল হাসান মামলা গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. বায়জিদ। নালিশি মামলা বাদী হলেন- বরিশাল সিটি করপোরেশনের (বসিক) নেটওয়াকিং ইঞ্জিনিয়ার পদের চুক্তিভিত্তিক কর্মকর্তা শেখ মো. সোয়েব কবির। তিনি নগরীর ব্যাপটিষ্ট মিশন রোডের বাসিন্দা শেখ মো. শাহাজাহান কবিরের ছেলে। বিবাদীরা হলেন- বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্য সচিব, বাজেট কাম হিসাব…

Read More

ঢাকা : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জরুরিভাবে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর ৭তম অংশীদারিত্ব সভা-২০২৩ উদ্বোধনকালে তাঁর এ আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের ১২ লাখ মানুষকে আশ্রয়, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আতিথ্য করছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।’ রাষ্ট্রপতি বলেন, এটা বোঝা অপরিহার্য যে, এই সমস্যার (রোহিঙ্গা আগমন) ভার বাংলাদেশের কাঁধেই কেবল বর্তানো উচিত নয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং টেকসই প্রত্যাবাসন শুরু করতে আরও বিলম্ব এবং মানবিক…

Read More