Author: the Zubair Chowdhury

স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কোর কয়েকটি শহরের জনজীবন। ছোট-বড় সবধরনের অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থমকে গেছে স্বাভাবিক জীবনযাপন। কিন্তু তারপরও থেমে থাকেনি কোরআনের পাঠ। ধ্বংসস্তূপের পাশেই তাঁবু টানিয়ে চলছে কোরআনের দরস। শিশুরা সেখানেই নিচ্ছে পাঠ। আল জাজিরার খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে ভূমিকম্পমুক্ত এলাকা হিসেবে পরিচিত মরক্কোর কয়েকটি শহরে গত ৮ সেপ্টেম্বর ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে আক্রান্ত এলাকাগুলোর কোনো অবকাঠামোই আর অক্ষত থাকেনি। সেখানকার অধিবাসীদের মধ্যে অনেকেই মারা গেছেন। আবার অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। সেই ভূমিকম্পে অন্যসব স্থাপনার সঙ্গে ধসে পড়েছে স্থানীয় মসজিদগুলোও। ফলে বিঘ্ন সৃষ্টি হয় মসজিদগুলোতে থাকা কোরআন শিক্ষার ক্লাসে। কিন্তু বাড়িঘর ঠিক…

Read More

আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল শনিবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ…

Read More

ঢাকা : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। তিনি চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৭ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছিল। পরদিন ১৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে খালেদা জিয়াকে কেবিন নেওয়া হয়। হাসপাতালে…

Read More

ঢাকা : দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা ‘অন্তর্জাল’মুক্তি পেয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশের ৩৫টি সিনেমা হলে চলছে সিনেমাটি। একই দিন যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি থিয়েটারেও মুক্তি পেয়েছে, যা ঢাকার লোকাল সিনেমা হিসেবে রেকর্ড। সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন “একটা সিনেমা যখন রিলিজের জন্য রেডি হয়, তখন এর পেছনে একটা জার্নির গল্পও লুকিয়ে থাকে। ‘অন্তর্জাল’ আমাদের জন্য সেরকমই একটা জার্নি। প্রায় তিন বছর ধরে এই সিনেমাটাকে লালন করেছি আমরা। চেষ্টা করেছি বাংলাদেশের দর্শকদের নতুন কিছু উপহার দিতে।” নির্মাতা দীপংকর দীপন জানিয়েছেন, সিনেমাটির পেছনে প্রায় ছয় কোটি টাকা ব্যয় হয়েছে। বলা বাহুল্য, এটা ঢালিউডের ক্ষেত্রে অন্যতম বড় বাজেট। ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার…

Read More

লিওনেল মেসিকে এখন সর্বজয়ী বলা যায়। একজন ফুটবলারের পক্ষে যা কিছু জয় করা সম্ভব, সবই জিতেছেন তিনি। গত বছর ঘুচিয়েছেন বিশ্বকাপের অপূর্ণতা। কাতার বিশ্বকাপ জিতে জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরাদের ছোট তালিকায়। তবুও, একটি বিষয়ে আক্ষেপ আছে মেসির। বিশ্বকাপ জেতার পর পিএসজি তাকে কোনো সম্মান দেয়নি। এমনটাই জানালেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ইএসপিএনে দেওয়া একটি সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমিই একমাত্র বিশ্বকাপজয়ী ফুটবলার, যাকে বিশ্বকাপ জয়ের পর ক্লাব থেকে কোনো সম্মান দেখানো হয়নি। অথচ, আমার সব সতীর্থদের তাদের ক্লাব থেকে সম্মানিত করা হয়েছে।’ বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা থেকে শুরু করে সর্বত্রই সম্মান পেয়েছেন মেসি। নতুন ক্লাব ইন্টার…

Read More

ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোয় নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসনের নিশ্চয়তা রেখে দেশটির লোকসভায় উত্থাপিত ঐতিহাসিক একটি বিল পাস হয়েছে। বিবিসি জানায়, বুধবার (২০ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টাব্যাপী উত্তপ্ত বিতর্কের পর লোকসভায় পাস হয় বিলটি। এখন প্রয়োজন রাজ্যসভার আইনপ্রণেতাদের অনুমোদন। সেখানে বিলটি পাস হলে তা ভারতের রাষ্ট্রপতির অনুমোদনের জন্য চলে যাবে। অনুমোদনের পরই তা আইনে পরিণত হবে। তবে তা বাস্তবায়নের জন্য ভারতে আদমশুমারি সমাপ্তির ওপর অনেকটা নির্ভর করছে। ভারতের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। কিন্তু সংসদে মাত্র ১৫ শতাংশ এবং রাজ্য বিধানসভাগুলোয় মাত্র ১০ শতাংশ আসনে নারী আইনপ্রণেতা আছেন। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। কিন্তু নারী আইনপ্রণেতাদের অংশগ্রহণের নিরিখে দেশটি অনেক পিছিয়ে। ১৯৯৬…

Read More

ঢাকা : রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ১০টার দিকে খবর আসে ঢাকা কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মিরপুর মডেল থানার এসআই রুহুল আমিন লেন, সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আমাদের ফোন করে জানানো হয় চার জন মারা গেছেন। নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১…

Read More

ঢাকা : রাজধানীর পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে আসেন। তিনি এসে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান। এ সময় পুলিশের ইউনিফর্ম পরা দুজন ব্যক্তি তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। পরে তাঁর কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তাঁরা। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যান পল্টন থানা-পুলিশ…

Read More

শাহরুখ ও নয়নতারা ছাড়াও নামকরা আরও অনেক কুশলী ‘জওয়ান’ সিনেমাতে অভিনয় করেছেন। শুধু ভারতে নয়, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাড়া ফেলেছে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘জওয়ান’। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। আর ‘জওয়ান’ তার পরিচালিত পঞ্চম সিনেমা। কিন্তু এরা কেউ নন, অন্য একজন এই সিনেমার মাধ্যমে বিপুল অর্থ তার পকেটে পুরছেন। এত বিপুল আয়ের সিংহভাগ কে পাচ্ছেন, জানেন? যিনি পাচ্ছেন, তিনি শাহরুখ খান, নয়নতারা কিংবা অ্যাটলি কুমার নন! জানা গেছে, মুক্তির দিনই রেকর্ড ৭৫ কোটি রুপির ব্যবসা ছাড়াও আয়ের দিক থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে বলিউডের আলোচিত এই সিনেমাটি। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমার…

Read More

ঢাকা : বাজারে স্থিতিশীলতা আনতে ভারত থেকে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ছয়টি প্রতিষ্ঠান এক কোটি করে এ ডিম আমদানি করতে পারবে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: হায়দার আলী গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমদানি করা ডিম লেটার অব ক্রেডিট (এলসি) খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এটি শুরু হবে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে বলেও জানিয়েছেন তিনি। ডিম আমাদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠান ছয়টি হলো- চীজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, মেসার্স রিপা এন্টারপ্রাইজ, মেসার্স…

Read More